সর্বশেষ

বিয়ের খবর নিশ্চিত করলেন নারী তারকা ক্রিকেটার শারমিন আক্তার সুপ্তা

  • 2:00 am - February 20, 2026
  • পঠিত হয়েছে:১৫৮ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২০ ফেব্রুয়ারি-গত মাসেই নিশ্চিত হয়েছে নারী দলের টি-টোয়েন্টি বিশ্বকাপ। মূলত বাছাইপর্ব খেলেই নিজেদের মূল পর্বের জন্য প্রমাণ করতে হয়েছে বাংলাদেশকে। আর বাছাই পর্বে ব্যাট হাতে দারুণ পারফর্ম করেছিলেন শারমিন আক্তার সুপ্তা। সবমিলিয়ে ১৯৪ রান করেছিলেন তিনি।

বিশ্বকাপ নিশ্চিত করে দেশে ফিরে পরিবারের সাথে সময় কাটাচ্ছেন সুপ্তা। এর মাঝে সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা গেল সুপ্তার গায়ে হলুদ এবং বিয়ের ছবি। এবার সুপ্তা নিজেই নিশ্চিত করেছেন তার বিয়ের খবর।

গেল মাসের ৮ জানুয়ারি তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হন। পাত্র সুপ্তার বিশ্ববিদ্যালয়েরই পূর্বপরিচিত নজীব রহমান। তিনি ছিলেন আইন বিভাগের ছাত্র।

এদিকে নারী বিপিএলের আগে শ্রীলঙ্কা নারী দলের বিপক্ষে খেলার কথা রয়েছে বাংলাদেশ দলের। খুব দ্রুতই শুরু হবে জাতীয় দলের ক্যাম্প। সেখানে যোগ দেবেন সুপ্তা।

এই শাখার আরও খবর

ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ খেলতে বাকুতে বাংলাদেশ

ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফুটবল উৎসবে অংশ নিতে আজারবাইজানের রাজধানী বাকুতে পৌঁছেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ ফুটবল দল। বুধবার (২২ অক্টোবর) বাংলাদেশ সময় রাত ১১টার দিকে দেশটিতে…

সৌদির দাম্মাম বিমানবন্দরে হামলা, নিহত ১ ও আহত ৮

সৌদি আরবের পূর্বাঞ্চলীয় শহর দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় অন্তত একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও আটজন। আহতদের কয়েকজনের অবস্থা গুরুতর। বুধবার…

বঙ্গোপসাগরে ভেসে যাওয়া আরেক পর্যটকের লাশ উদ্ধার

কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসল করতে নেমে সাগরের ঢেউ ও প্রবল স্রোতে ভেসে যাওয়া আরও এক পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে হিমছড়ির…

শ্রীপুরে মধ্যরাতে আগুনে পুড়ল মসজিদসহ একাধিক স্থাপনা

গাজীপুরের শ্রীপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি মসজিদ, বেশ কয়েকটি দোকান, ঝুট ও তুলার গুদামসহ বিভিন্ন স্থাপনা পুড়ে গেছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত সাড়ে ৩টার দিকে শ্রীপুর…

যন্তরমন্তরে আন্দোলন না করার শর্তে মুক্তি পেলেন ককরোচের দুই নেতা

দিল্লির যন্তরমন্তরে ভবিষ্যতে আর কোনো বিক্ষোভ কর্মসূচি বা সমাবেশের আয়োজন না করার প্রতিশ্রুতিতে সাত দিন পর মুক্তি পেয়েছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) দুই সহ-প্রতিষ্ঠাতা সৌরভ…

নারায়ণগঞ্জে যুবদল নেতাকে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ফকির জহির রহমান (৪০) নামের এক যুবদল নেতাকে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (২১ অক্টোবর) রাত ১০টার দিকে উপজেলার চর কিশোরগঞ্জ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au