সর্বশেষ

রোজার প্রথমদিনে পুরো পারিশ্রমিক পেয়েছে বিপিএলে চট্টগ্রামের ক্রিকেটাররা

  • 2:14 am - February 20, 2026
  • পঠিত হয়েছে:১১২ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২০ ফেব্রুয়ারি-সবশেষ বিপিএলে চট্টগ্রাম রয়্যালসের হয়ে খেলেছেন শরিফুল ইসলাম। তার আগের আসরে শরিফুল খেলেছিলেন চিটাগং কিংসের হয়ে। সেবার ফাইনালে উঠেছিল তার দল। মাঠে সফল হলেও সেই আসরের পারিশ্রমিক এখনও বকেয়া আছে বলে জানালেন এই পেসার।
তবে গেলে আসরের টাকা বুঝে পেয়েছেন শরিফুল। গণমাধ্যমকে তিনি বলেন, ‘সত্যি বলতে এবার সবচেয়ে ভালো গেছে। এর আগে সুমন স্যারের (হাবিবুল বাশার সুমন, চট্টগ্রাম রয়্যালসের পরামর্শক) সাথে খুলনা টাইটান্সে একবার ছিলাম। এই দুইবারই খুব ভালো ছিল। গত বছরের, মানে এবারের আগের আসরের পেমেন্ট এখনও পাওনা। তো সব মিলে এবার আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে (এবারের পারিশ্রমিক পেয়ে)।’

শরিফুলের কাছে জানতে চাওয়া হয়, বিপিএলে কয়টি দল দেখতে চান। যদিও তিনি নির্দিষ্ট কোনো সংখ্যার কথা না জানালেও বলেছেন, দল আরো বেশি দেখতে চান তিনি। তবে তা যেন হয় মানসম্পন্ন দল। উদাহরণ হিসেবে দেখালেন বিপিএল চ্যাম্পিয়ন রাজশাহী ওয়ারিয়র্সকে।

শরিফুল বলেন, ‘এটা তো আমি বলতে পারব না। আমরা তো চাই দল বাড়ুক। তবে রাজশাহী যেভাবে দল গড়েছে এমন দল যেন হয়। তাহলে সবাই খেলতে আগ্রহী থাকবে।

এই শাখার আরও খবর

খুবির মেয়েদের হলের ওয়াশরুমে মোবাইল ফোন রাখার অভিযোগ, ক্যান্টিনকর্মীকে আটক

মেলবোর্ন, ২৩ জুলাই: খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) বিজয় ’২৪ হলের নারী শিক্ষার্থীদের ওয়াশরুমে গোপনে একটি মোবাইল ফোন রাখার অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায়…

আর্জেন্টিনা ফুটবল প্রধানের মোবাইল জব্দের গুঞ্জন, তদন্তের খবর উড়িয়ে দিল এএফএ

মেলবোর্ন, ২৩ জুলাই: আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি ক্লদিও তাপিয়াকে ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। কয়েকটি আর্জেন্টাইন গণমাধ্যমে দাবি করা হয়েছে, যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো…

তীব্র হচ্ছে দিল্লির বিক্ষোভ, সকালে বিশেষ ঘোষণা দিলেন মোদি

মেলবোর্ন, ২৩ জুলাই: মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে ভারতের রাজধানী নয়াদিল্লিতে বিক্ষোভ আরও তীব্র আকার ধারণ করেছে। জন্তর মন্তরে চলমান এই আন্দোলনে…

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ট্রাইব্যুনালে হাজির জিয়াউর রহমান হত্যা মামলার আসামি মোজাফফর

মেলবোর্ন, ২৩ জুলাই: মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার অন্যতম আসামি মেজর (অব.) মোজাফফর হোসেনকে। বৃহস্পতিবার…

‘ইরান তেল বিক্রি করতে না পারলে কেউ পারবে না’

মেলবোর্ন, ২৩ জুলাই: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন সামরিক হুমকির জবাবে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাকের গালিবাফ বলেছেন,…

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের জোর গুঞ্জন, উত্তরসূরি নিয়ে উচ্চপর্যায়ে আলোচনা

মেলবোর্ন, ২৩ জুলাই: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শিগগিরই পদত্যাগ করতে পারেন বলে রাজনৈতিক ও প্রশাসনিক অঙ্গনে জোর আলোচনা শুরু হয়েছে। একাধিক দায়িত্বশীল সূত্রের দাবি, শারীরিক অসুস্থতাকে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au