বাংলাদেশ

ইরানের বিরুদ্ধে ঘাঁটি ব্যবহারে যুক্তরাষ্ট্রকে ‘না’ বলল যুক্তরাজ্য

  • 1:54 pm - February 20, 2026
  • পঠিত হয়েছে:২২৫ বার
ছবি : সংগৃহীত

মেলবোর্ন, ২০ ফেব্রুয়ারি- ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের মার্কিন অনুরোধ প্রত্যাখ্যান করেছে যুক্তরাজ্য। এ সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মরিশাসের সঙ্গে চাগোস দ্বীপপুঞ্জ সংক্রান্ত চুক্তিতে সমর্থন প্রত্যাহার করেছেন বলে জানিয়েছে ।

ব্রিটিশ সরকার বলছে, মরিশাসের সঙ্গে চুক্তিটি জাতীয় নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ এবং সার্বভৌমত্ব নিয়ে দীর্ঘদিনের আইনি জটিলতা এড়াতে এটি প্রয়োজন। চুক্তিটি বাস্তবায়নে করদাতাদের প্রায় ৩৫ বিলিয়ন পাউন্ড ব্যয় হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

জানা গেছে, ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক অভিযানের বিভিন্ন পরিকল্পনা পর্যালোচনা করা হচ্ছে। এর মধ্যে ভারত মহাসাগরের দিয়েগো গার্সিয়া ঘাঁটি এবং ইংল্যান্ডের গ্লুচেস্টারশায়ারের আরএএফ ফেয়ারফোর্ড ঘাঁটি ব্যবহারের বিষয়টিও রয়েছে। অতীতে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে এই দুই ঘাঁটি ব্যবহার করা হয়েছে।

১৮ ফেব্রুয়ারি ট্রাম্প সতর্ক করে বলেন, ইরান যদি সমঝোতায় না আসে, তাহলে দিয়েগো গার্সিয়া ও ফেয়ারফোর্ড ঘাঁটি ব্যবহার করতে হতে পারে। তার দাবি, এমন পরিস্থিতিতে ইরান যুক্তরাজ্যসহ যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোকে লক্ষ্যবস্তু করতে পারে।

দীর্ঘদিনের চুক্তি অনুযায়ী, ব্রিটিশ ভূখণ্ডে অবস্থিত যৌথ সামরিক ঘাঁটি আক্রমণাত্মক অভিযানে ব্যবহার করতে হলে যুক্তরাজ্যের আগাম অনুমোদন প্রয়োজন। এদিকে তেহরানকে ঘিরে উত্তেজনা বাড়তে থাকায় যুক্তরাষ্ট্র ওই অঞ্চলে যুদ্ধজাহাজ, বিমান ও সামরিক সরঞ্জাম মোতায়েন জোরদার করেছে।

সুত্রঃ দ্য টাইমস

এই শাখার আরও খবর

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ ৩ লাশ উদ্ধার

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া বাসা থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা বাড়ির…

জাতিসংঘে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন, বদলাবে প্রচলিত মানচিত্রের ধারণা

বিশ্বের প্রচলিত মানচিত্রে আফ্রিকার আয়তন বাস্তবের তুলনায় ছোট করে দেখানোর দীর্ঘদিনের সমালোচনার মধ্যে ‘ইকুয়াল আর্থ’ নামে নতুন ধরনের বিশ্ব মানচিত্র ব্যবহারে উৎসাহ দেওয়ার প্রস্তাব অনুমোদন…

কেরালায় লরির সঙ্গে গাড়ির সংঘর্ষে ৮ শিক্ষার্থী নিহত

ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। নিহতরা প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুর শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শনিবার(৫ সেপ্টেম্বর) পুলিশ জানায়,…

এয়ারবাস কেলেঙ্কারিতে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টের ছেলে গ্রেপ্তার

এয়ারবাসের বিমান কেনাবেচায় ঘুষ নেওয়ার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের ছেলে ও দেশটির সংসদ সদস্য নামাল রাজাপক্ষে গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার দেশটির দুর্নীতি দমন কর্তৃপক্ষ…

কিয়েভে রুশ ড্রোন হামলায় জ্বলছে ইউক্রেনের গোয়েন্দা সদর দপ্তর

ইউক্রেনের রাজধানী কিয়েভে দেশটির নিরাপত্তা সংস্থা এসবিইউর সদর দপ্তরে রুশ ড্রোন হামলা হয়েছে। শুক্রবার দিনের আলোতে গুরুত্বপূর্ণ এই সরকারি ভবনে সরাসরি ড্রোন আঘাত হানার ঘটনায়…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au