বাংলাদেশ

প্রথম আলোয় হামলা, ব্যর্থতার দায় অন্তর্বর্তী সরকারের: ফাওজুল কবীর

  • 9:31 pm - February 20, 2026
  • পঠিত হয়েছে:১৭৬ বার
সাবেক উপদেষ্টা ফাওজুল কবীর খান। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২০ ফেব্রুয়ারি- শরিফ ওসমান বিন হাদির মৃত্যুর পর ঘটে যাওয়া প্রথম আলোর কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় সাবেক অন্তর্বর্তী সরকারকে দায়ী করেছেন সাবেক উপদেষ্টা ফাওজুল কবীর খান। শুক্রবার তিনি নিজের ফেসবুক আইডিতে এক পোস্টে বলেন, সংবাদপত্রটিকে অগ্নিদগ্ধ হতে রক্ষা করতে সরকার ব্যর্থ হয়েছে এবং এর দায় পুরোপুরি তাদের, এখানে কোনো ‘যদি’ বা ‘কিন্তু’ নেই।

ফাওজুল কবীর জানান, ১৮ ফেব্রুয়ারি তিনি প্রথম আলোর দগ্ধ ভবনে শিল্প প্রদর্শনী দেখার জন্য গিয়েছিলেন। তিনি বলেন, “অগ্নিদগ্ধ হতে সংবাদপত্রটিকে বাঁচাতে অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ হয়েছে। এ ব্যর্থতার দায় আমাদের। এখানে কোন যদি, বা কিন্তু নেই।” তিনি আরও বলেন, “প্রথম আলো আক্রান্ত হওয়া দুঃখজনক হলেও এই ধরনের ঘটনা একেবারেই বিরল নয়। স্মরণীয়, যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে ক্যাপিটল হিলও উগ্রপন্থীদের হাতে আক্রান্ত হয়েছিল। কিন্তু সংবাদপত্র রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা অমার্জনীয়।”

ফাওজুল কবীরের মতে, শুধুমাত্র উগ্রবাদীদের দোষারোপ করেই এই ধরনের পরিস্থিতি থেকে উত্তরণের কোনো উপায় নেই। তিনি বলেন, “আমাদের সময়ের সবচেয়ে ক্ষতিকর চিন্তা হলো ‘কেবল আমি ঠিক এবং অন্যরা আমাদের প্রতিপক্ষ’। এ ধারণা থেকে বের হয়ে সংলাপ শুরু করতে হবে। সব বিরুদ্ধবাদীদের অভিযোগ শুনতে ও বোঝার চেষ্টা করতে হবে।”

তিনি আরও উল্লেখ করেন, “অভিযোগ আছে, দেশে ইসলামপন্থী বা উগ্রবাদীদের বিরুদ্ধে নৃশংসতা চালানো হয়েছে, আর প্রগতিশীলরা এর সমর্থন দিয়েছে। সাংবাদিক শফিক রহমানও বলেছেন, যদি সংগ্রাম ও নয়া দিগন্ত-এর বিরুদ্ধে প্রতিবাদ করা হত, হয়তো প্রথম আলো আক্রান্ত হতো না।”

ফাওজুল কবীর খান শেষ পর্যন্ত বলেন, “আবারও প্রথম আলোর ওপর হামলার নিন্দা জানাচ্ছি এবং এটি প্রতিহত করতে অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতার দায় স্বীকার করছি।”

ফাওজুল কবীর খান ছিলেন অন্তর্বর্তী সরকারে বিদ্যুৎ ও জ্বালানি এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা।

প্রসঙ্গত, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির মৃত্যুর খবরের পর ১৮ ডিসেম্বর রাত পৌনে ১১টার দিকে একদল হামলাকারী প্রথম আলোর কার্যালয়ে ঢুকে শাটার ও কাচের দরজা ভেঙে ভাঙচুর ও অগ্নিসংযোগ চালায়। একই সময়ে দ্য ডেইলি স্টার ভবনেও হামলা হয়। এরপর সাংস্কৃতিক সংগঠন ছায়ানট এবং পরদিন উদীচী শিল্পীগোষ্ঠীর কার্যালয়েও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছিল।

এই শাখার আরও খবর

বন্ডাই সন্ত্রাসী হামলার আগে ইহুদিবিদ্বেষের হুমকি অবমূল্যায়িত হয়েছিল: মাইক বার্জেস

সিডনি: বন্ডাই সন্ত্রাসী হামলার আগে অস্ট্রেলিয়ায় ক্রমবর্ধমান ইহুদিবিদ্বেষের ভয়াবহতা নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা যথাযথভাবে উপলব্ধি করতে পারেননি বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স অর্গানাইজেশনের (এএসআইও) মহাপরিচালক মাইক…

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

বাংলাদেশে পানির লবণাক্ততা: নীরব স্বাস্থ্যঝুঁকিতে উপকূলের মানুষ

বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে নিরাপদ পানীয় জল দিন দিন দুর্লভ হয়ে উঠছে। জলবায়ু পরিবর্তন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, জলোচ্ছ্বাস ও নদীপথে লবণাক্ত পানি প্রবেশের কারণে উপকূলের বিস্তীর্ণ…

বর্ণাঢ্য শোভাযাত্রায় ঢাকায় উদযাপিত হলো জন্মাষ্টমী

যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। জন্মাষ্টমী উপলক্ষে শুক্রবার রাজধানী ঢাকাসহ…

আরজি করের নারী চিকিৎসক ধর্ষণ-হত্যা: সাবেক পৌর চেয়ারম্যান গ্রেপ্তার

কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় মরদেহ দ্রুত সৎকারের অভিযোগে উত্তর ২৪ পরগনার পানিহাটি পৌরসভার সাবেক চেয়ারম্যান ও তৃণমূল…

ব্রিকসে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে ধোঁয়াশা, তারেকের সফর নিয়ে এখনো অনিশ্চয়তা

আসন্ন ব্রিকস শীর্ষ সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেবেন কি না, কিংবা তিনি অংশ না নিলে বাংলাদেশের হয়ে অন্য কোনো প্রতিনিধি সম্মেলনে যোগ দেবেন…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au