অর্থনৈতিক যুদ্ধ মোকাবিলায় টাস্কফোর্স গঠন করল ইরান
চলমান সংঘাতের কারণে সৃষ্ট অর্থনৈতিক সংকট মোকাবিলায় ‘অর্থনৈতিক যুদ্ধ’ টাস্কফোর্স গঠন করেছে ইরান। অর্থনীতির বিভিন্ন খাতে যুদ্ধের প্রভাব দ্রুত শনাক্ত করে তা মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ…
মেলবোর্ন, ২০ ফেব্রুয়ারি- ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমল্লার বসু আত্মহত্যার চেষ্টা করেছেন বলে জানা গেছে। শুক্রবার দুপুরে তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন বিপ্লবী ছাত্র মৈত্রীর সাধারণ সম্পাদক জাবির আহমেদ জুবেল। তিনি জানান, মেঘমল্লার বসু আত্মহননের চেষ্টা করেছেন এবং পরে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, ভর্তি হওয়ার পর চিকিৎসকেরা তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন আছেন এবং তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন জুবেল।
তবে কী কারণে তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন, সে বিষয়ে এখনো স্পষ্ট কিছু জানা যায়নি। পরিবার, সহপাঠী ও সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে কথা বলে ঘটনার পেছনের কারণ জানার চেষ্টা চলছে।
এ ঘটনায় বিশ্ববিদ্যালয় ও সংশ্লিষ্ট মহলে উদ্বেগ দেখা দিয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন, তার শারীরিক অবস্থার পাশাপাশি মানসিক পরিস্থিতিও পর্যবেক্ষণে রাখা হয়েছে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au