সর্বশেষ

আসিফ নজরুল মিথ্যাবাদী: মোহাম্মদ সালাউদ্দিন

  • 3:19 am - February 21, 2026
  • পঠিত হয়েছে:১৫৭ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২১ ফেব্রুয়ারি-টি-টোয়েন্টি বিশ্বকাপ চলছে। অথচ দেশের সমর্থকদের কারো মনে নেই কোনো আগ্রহ। বিশেষ করে বাংলাদেশ দল না থাকায় এমনটা হয়েছে। দেশের সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল শুরুতে জানিয়েছিলেন সরকারের সিদ্ধান্তে খেলছে না টাইগাররা। পরে জানান এটা বিসিবি ও ক্রিকেটারদের সিদ্ধান্ত।

এরপর এ বিষয় নিয়ে এবার মুখ খুললেন জাতীয় দলের কোচ মোহাম্মদ সালাউদ্দিন। তিনি বলেন, ‘‘দেশের স্বার্থে আমি অনেক কিছু স্যাক্রিফাইস করতে রাজি আছি। ছেলেরাও রাজি আছে, কিন্তু ছেলেদের ওপর একটা বার কি আমরা হাতটা বুলাই দিয়েছি? বাবা তোমরা খেলতে পারতেছো না এই এই কারণে। তাহলে আমার মনে হয় অনেক কিছু মানা যায়। দিন শেষে আর্থিক বলেন, স্ট্যাটাস বলেন- অনেক কিছু আসলে ম্যাটার করে। আমাদের ওদের পাশে থাকাটা অনেক বেশি জরুরি ছিল।’’

সালাউদ্দিন আরও বলেন, ‘‘উনি (আসিফ নজরুল) একজন শিক্ষক মানুষ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক। দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের একজন মানুষ এভাবে মিথ্যা কথা বলছেন, আমরা এটা মেনে নিতে পারছি না। এটা আসলে মানার মত না। কীভাবে মানবে? কী বলে আসলো, আর কীভাবে ইউটার্ন নিয়ে নিল।’

‘‘একটা ছেলে যখন বিশ্বকাপে খেলে, তার ২৭ বছরের স্বপ্ন তাকে এখানে নিয়ে এসেছে। স্বপ্নটা আপনি এক সেকেন্ডে নষ্ট করে দিলেন। ঠিক আছে, দেশের সিদ্ধান্ত হলে তারা স্যাক্রিফাইস করলো। যদি ক্ষতির কথা বলেন, ব্যক্তিগত ক্ষতির কথা আমি বলব না। একটা ছেলের স্বপ্নটা শেষ করে দিয়েছেন।’

এছাড়া ক্রিকেটারদের বিশ্বকাপ খেলতে না পারার আফসোস প্রসঙ্গে সালাউদ্দিন জানান, ‘‘এই যে বিশ্বকাপ খেলব আমরা, এক বছর আগে থেকেই আমরা স্বপ্ন দেখছি। আমি নাহয় কোচ হিসেবে, তবে যে প্লেয়ারটা বা যে অধিনায়কটা খেলবে, সে কিন্তু বিশ্বকাপের জন্য প্রস্তুতি নিচ্ছে, যে আমি এই মঞ্চে গিয়ে খেলব। তার জন্য এটা আসলে কতটা বেদনাদায়ক, এটা সে-ই ভালো জানে। আমরা যতই তাকে সান্তনা দেই, অনুপ্রেরণা দেই, যতই বকাঝকা করি, তার জন্য তো এটা বড় ক্ষতি হয়ে গেছে। আমার মনে হয় এটাও ওভারকাম করতে হবে, এটাও ওভারকাম করা শিখতে হবে। মাঝেমধ্যে চরম সত্যকে মানতে বাধ্য আপনি, তো মেনে নিতে হবে।’’

এই শাখার আরও খবর

তীব্র হচ্ছে দিল্লির বিক্ষোভ, সকালে বিশেষ ঘোষণা দিলেন মোদি

মেলবোর্ন, ২৩ জুলাই: মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে ভারতের রাজধানী নয়াদিল্লিতে বিক্ষোভ আরও তীব্র আকার ধারণ করেছে। জন্তর মন্তরে চলমান এই আন্দোলনে…

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ট্রাইব্যুনালে হাজির জিয়াউর রহমান হত্যা মামলার আসামি মোজাফফর

মেলবোর্ন, ২৩ জুলাই: মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার অন্যতম আসামি মেজর (অব.) মোজাফফর হোসেনকে। বৃহস্পতিবার…

‘ইরান তেল বিক্রি করতে না পারলে কেউ পারবে না’

মেলবোর্ন, ২৩ জুলাই: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন সামরিক হুমকির জবাবে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাকের গালিবাফ বলেছেন,…

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের জোর গুঞ্জন, উত্তরসূরি নিয়ে উচ্চপর্যায়ে আলোচনা

মেলবোর্ন, ২৩ জুলাই: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শিগগিরই পদত্যাগ করতে পারেন বলে রাজনৈতিক ও প্রশাসনিক অঙ্গনে জোর আলোচনা শুরু হয়েছে। একাধিক দায়িত্বশীল সূত্রের দাবি, শারীরিক অসুস্থতাকে…

সিজেপির বিক্ষোভে অচল দিল্লি, নিরাপত্তাজনিত কারণে একসঙ্গে বন্ধ ১৬টি মেট্রো স্টেশন

মেলবোর্ন, ২৩ জুলাই: ভারতের রাজধানী নয়াদিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) চলমান বিক্ষোভ আরও তীব্র হওয়ায় নিরাপত্তার স্বার্থে রাজধানীর ১৬টি মেট্রো স্টেশন সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে…

প্যারিসে উদ্ধার হলো সহযোগী ফরাসি মডেলিং এজেন্ট ড্যানিয়েল সিয়াদের মরদেহ

মেলবোর্ন, ২৩ জুলাই: মার্কিন ধনকুবের ও দণ্ডিত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের অন্যতম সহযোগী হিসেবে অভিযুক্ত ফরাসি মডেলিং এজেন্ট ড্যানিয়েল সিয়াদের মরদেহ উদ্ধার করেছে ফরাসি কর্তৃপক্ষ।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au