সর্বশেষ

তাহলে কি ডিসেম্বরে অবসর নিচ্ছেন নেইমার?

  • 3:23 am - February 21, 2026
  • পঠিত হয়েছে:১৫৫ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২১ ফেব্রুয়ারি-চলতি বছরের ডিসেম্বরে অবসরে যেতে পারেন বলে মন্তব্য করেছেন সান্তোসের ব্রাজিলিয়ান ফুটবলার নেইমার জুনিয়র। তার আগে শেষ নৃত্যটা ২০২৬ ফুটবল বিশ্বকাপে দেওয়ার ইচ্ছা তার। যদিও ফিটনেসসংক্রান্ত কারণে কার্লো আনচেলত্তির স্কোয়াডে তার জায়গা পাওয়ার বিষয়টি এখনও অনিশ্চয়তায়।

ক্যাজটিভিকে এক সাক্ষাৎকারে নেইমার বলেন, ‘এখন থেকে কী হবে আমি জানি না, আগামী বছর কী হবে তাও জানি না। হতে পারে ডিসেম্বর এলে আমি অবসর নিতে চাইব। এখন আমি বছর ধরে এগোচ্ছি। এই বছরটা সান্তোস এবং ব্রাজিল জাতীয় দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ বিশ্বকাপ সামনে। তাই আমার জন্যও এটি একটি বড় চ্যালেঞ্জ।’

নেইমার যোগ করেন, ‘আমি চেয়েছিলাম এই মৌসুমে শতভাগ ফিট হয়ে খেলতে, তাই কিছু ম্যাচে নিজেকে বিরত রেখেছি, নিজের একটু বেশি যত্ন নিয়েছি। আমি জানি অনেকেই অনেক বাজে কথা বলে, কিন্তু তারা প্রতিদিন কী ঘটে তা জানে না, পরিস্থিতি কেমন থাকে তাও বোঝে না। সান্তোস খুব ভালো পরিকল্পনা করেছিল, যা আমাকে এ দিক থেকে অনেক সাহায্য করেছে। অবশ্যই আমি আমার দলকে সেরা উপায়ে সাহায্য করার জন্য ফিরতে চেয়েছিলাম, কিন্তু পুরোপুরি সুস্থ, ব্যথামুক্ত, ভয়মুক্ত অবস্থায় ফিরতে একটু অপেক্ষা করেছি। শেষ ম্যাচে আমি খুব ভালোভাবেই ফিরে আসতে পেরেছি।’

ক্যারিয়ারজুড়েই নেইমার ইনজুরিপ্রবণ। সাম্প্রতিক সময়ে একটু বেশিই চোটের সঙ্গে লড়াই করতে হচ্ছে তাকে। নিয়মিত খেলাই হচ্ছে না। ২০২৩ সালে ইনজুরির কারণে প্রায় ১ বছর মাঠের বাইরে ছিলেন। সেখান থেকে আল হিলাল অধ্যায় শেষ করে নতুন স্বপ্ন নিয়ে ঘরে ফেরেন ব্রাজিলিয়ান সুপারস্টার, নাম লেখান শৈশবের ক্লাব সান্তোসে।

গত মৌসুমের শেষ ম্যাচে সান্তোসকে অবনমন থেকে বাঁচিয়ে অস্ত্রোপচারের টেবিলে গিয়েছিলেন। সান্তোস সোমবার (১৬ ফেব্রুয়ারি) কাম্পেওনাতো পাউলিস্তার শেষ ষোলোয় ভেলো ক্লাবকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে। এই ম্যাচ দিয়েই ২০২৬ সালে প্রথমবার প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেছেন নেইমার। গোল করতে না পারলেও নামের পাশে একটি অ্যাসিস্ট পেয়েছেন এই ৩৪ বছর বয়সি।

আনচেলত্তি তাকে বিশ্বকাপে নেওয়ার আশ্বাস দিয়েছেন, যদি শতভাগ ফিট থাকতে পারেন। ইতালিয়ান কোচের বার্তা পরিষ্কার। ২০২৬ বিশ্বকাপ স্কোয়াডে জায়গা করে নিতে নেইমারের কেবল সুস্থ থাকলেই হবে না, ম্যাচ উপোযোগী শতভাগ ফিটনেস থাকতে হবে। খেলতে হবে উচ্চ গতির ফুটবল।

এই শাখার আরও খবর

তীব্র হচ্ছে দিল্লির বিক্ষোভ, সকালে বিশেষ ঘোষণা দিলেন মোদি

মেলবোর্ন, ২৩ জুলাই: মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে ভারতের রাজধানী নয়াদিল্লিতে বিক্ষোভ আরও তীব্র আকার ধারণ করেছে। জন্তর মন্তরে চলমান এই আন্দোলনে…

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ট্রাইব্যুনালে হাজির জিয়াউর রহমান হত্যা মামলার আসামি মোজাফফর

মেলবোর্ন, ২৩ জুলাই: মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার অন্যতম আসামি মেজর (অব.) মোজাফফর হোসেনকে। বৃহস্পতিবার…

‘ইরান তেল বিক্রি করতে না পারলে কেউ পারবে না’

মেলবোর্ন, ২৩ জুলাই: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন সামরিক হুমকির জবাবে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাকের গালিবাফ বলেছেন,…

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের জোর গুঞ্জন, উত্তরসূরি নিয়ে উচ্চপর্যায়ে আলোচনা

মেলবোর্ন, ২৩ জুলাই: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শিগগিরই পদত্যাগ করতে পারেন বলে রাজনৈতিক ও প্রশাসনিক অঙ্গনে জোর আলোচনা শুরু হয়েছে। একাধিক দায়িত্বশীল সূত্রের দাবি, শারীরিক অসুস্থতাকে…

সিজেপির বিক্ষোভে অচল দিল্লি, নিরাপত্তাজনিত কারণে একসঙ্গে বন্ধ ১৬টি মেট্রো স্টেশন

মেলবোর্ন, ২৩ জুলাই: ভারতের রাজধানী নয়াদিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) চলমান বিক্ষোভ আরও তীব্র হওয়ায় নিরাপত্তার স্বার্থে রাজধানীর ১৬টি মেট্রো স্টেশন সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে…

প্যারিসে উদ্ধার হলো সহযোগী ফরাসি মডেলিং এজেন্ট ড্যানিয়েল সিয়াদের মরদেহ

মেলবোর্ন, ২৩ জুলাই: মার্কিন ধনকুবের ও দণ্ডিত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের অন্যতম সহযোগী হিসেবে অভিযুক্ত ফরাসি মডেলিং এজেন্ট ড্যানিয়েল সিয়াদের মরদেহ উদ্ধার করেছে ফরাসি কর্তৃপক্ষ।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au