বাংলাদেশ

দুই চরমপন্থী সংগঠনের দ্বন্দ্বে রানা প্রতাপ হত্যা, অস্ত্রসহ দুই শুটার গ্রেপ্তার

  • 3:42 am - February 21, 2026
  • পঠিত হয়েছে:২৬৯ বার
দুই চরমপন্থী সংগঠনের দ্বন্দ্বে রানা প্রতাপ হত্যা, অস্ত্রসহ দুই শুটার গ্রেপ্তার। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২১ ফেব্রুয়ারি- যশোরের মনিরামপুরে ব্যবসায়ী ও আঞ্চলিক রাজনৈতিক নেতা রানা প্রতাপ বৈরাগী হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার ভোররাতে রাজশাহীর তানোর উপজেলার মোহাম্মদপুর গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পুলিশ জানিয়েছে, আটক দুজন সরাসরি গুলি চালনায় অংশ নিয়েছিল।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন যশোরের অভয়নগর উপজেলার বারান্দি পালবাড়ি এলাকার মাহমুদ হাসান হৃদয় (২৮) এবং একই উপজেলার বারান্দি পূর্বপাড়ার শামীম হোসাইন (৩১)। তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুটি গুলি, একটি ম্যাগাজিন ও একটি ছুরি উদ্ধার করা হয়েছে।

পুলিশের দাবি, নিষিদ্ধ ঘোষিত দুই চরমপন্থী সংগঠনের অভ্যন্তরীণ বিরোধের জেরেই এই হত্যাকাণ্ড ঘটে। নিহত রানা প্রতাপ বৈরাগী ছিলেন বিপ্লবী কমিউনিস্ট পার্টির মনিরামপুর অঞ্চলের নেতা। অপরদিকে আটক ব্যক্তিরা পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির সঙ্গে যুক্ত।

শুক্রবার সন্ধ্যায় যশোর পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রানা প্রতাপ বৈরাগীর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বী সংগঠনের নাম ব্যবহার করে বিভিন্ন স্থানে চাঁদাবাজি, মাছের ঘের ও জমি দখলসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ ছিল। এসব বিষয়কে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধ বাড়তে থাকে এবং একপর্যায়ে তাকে হত্যার পরিকল্পনা করা হয়।

পুলিশ জানায়, গত ৫ জানুয়ারি সন্ধ্যায় মনিরামপুরের কপালিয়া বাজারে ঝুমুর বিউটি পারলারের পাশে অবস্থানকালে রানা প্রতাপকে লক্ষ্য করে গুলি করা হয়। তার মাথা ও বুকে একাধিক গুলি করা হয়। পরে ধারালো অস্ত্র দিয়ে গলায় আঘাত করে হামলাকারীরা পালিয়ে যায়।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আবুল বাশার জানান, পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির অভয়নগর অঞ্চলের আঞ্চলিক নেতা মুন্নার পরিকল্পনায় এই হত্যাকাণ্ড সংঘটিত হয়। ঘটনার দিন রাজীব ও হৃদয় গুলি চালায় এবং সূর্য নামে আরেকজন গলায় ছুরি দিয়ে আঘাত করে মৃত্যু নিশ্চিত করে। এদের মধ্যে রাজীব ও হৃদয়কে গ্রেপ্তার করা হয়েছে।

এ মামলায় এর আগে ১৭ ফেব্রুয়ারি রাজীব মোল্লাকে আটক করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশ হৃদয় ও শামীমকে গ্রেপ্তার করে। এরও আগে সাদ্দাম হোসেন নামে আরেকজনকে আটক করা হয়েছিল। এখন পর্যন্ত এই হত্যা মামলায় মোট চারজন গ্রেপ্তার হয়েছেন। আদালতে হাজির করার পর তাদের ১৬৪ ধারায় জবানবন্দি নেওয়া হয়েছে এবং পরে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডে সহযোগী হিসেবে আরও দুজনের নাম পাওয়া গেছে। তদন্তকারীরা বলছেন, অভিযুক্ত মুন্নারা শিমুল ভূঁইয়ার অনুসারী। শিমুল ভূঁইয়া ঝিনাইদহের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম হত্যা মামলার আসামি এবং বর্তমানে কারাগারে আছেন।

নিহত রানা প্রতাপ বৈরাগীর বাড়ি যশোরের কেশবপুর উপজেলার আড়ুয়া গ্রামে। মনিরামপুরের কপালিয়া বাজারে তার একটি বরফ কারখানা এবং কেশবপুরের কাটাখালী বাজারে একটি মাছের আড়ত রয়েছে। তিনি নড়াইল থেকে প্রকাশিত ‘দৈনিক বিডি খবর’ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছিলেন।

ডিবি পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত অব্যাহত রয়েছে এবং পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

এই শাখার আরও খবর

‘জিস্‌ম’ করার পর কেরিয়ার শেষ হয়ে যেতে পারে, বিপাশা

২০০১ সালে ‘অজনবী’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় বিপাশা বসুর। এরপর ‘রাজ’-এর মতো একাধিক সফল সিনেমায় অভিনয় করে নিজের অবস্থান শক্ত করেন তিনি। তবে ২০০৩…

১২ বছরের নাতনিকে ধর্ষণ, দাদার যাবজ্জীবন

লালমনিরহাটের পাটগ্রামে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের দায়ে প্রতিবেশী দাদা মোক্তার উদ্দিনকে (৫০) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে দুই লাখ টাকা জরিমানা করা…

শেখ হাসিনার নামে কী কী সম্পদ, ধানমন্ডি ৩২-এর মালিক কে

জুলাই হত্যাকাণ্ডের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের পাশাপাশি তাঁদের সম্পদ বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই…

আবারও চালু হতে পারে বাংলাদেশ-ভারত ট্রেন

দীর্ঘদিন বন্ধ থাকার পর বাংলাদেশ ও ভারতের মধ্যে আন্তঃদেশীয় যাত্রীবাহী ট্রেন চলাচল পুনরায় শুরুর উদ্যোগ নেওয়া হয়েছে। বন্ধ থাকা মৈত্রী, বন্ধন ও মিতালী এক্সপ্রেস চালুর…

ইরান যুদ্ধের উত্তাপ বাড়ছে, রাজনৈতিক চাপ সামলাতে যুদ্ধ শেষের পথ খুঁজছেন ট্রাম্প

ইরানের সঙ্গে চলমান যুদ্ধে আবারও জটিল পরিস্থিতিতে পড়েছে যুক্তরাষ্ট্র। যুদ্ধ কীভাবে শেষ করবেন, তা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে ইরানের নেতৃত্বও যুদ্ধ বন্ধ…

লাইপজিগে ড্রোন হামলার অভিযোগকে ‘প্রকৃত যুদ্ধের শুরু’ বললেন লাভরভ

জার্মানির লাইপজিগ বিমানবন্দরে গত মাসে ঘটে যাওয়া কথিত ড্রোন হামলার সঙ্গে রাশিয়ার সম্পৃক্ততার অভিযোগকে ‘প্রকৃত যুদ্ধের শুরু’ হিসেবে অভিহিত করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। রোববার…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au