সর্বশেষ

ঈদের আগে বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান

  • 3:44 am - February 21, 2026
  • পঠিত হয়েছে:১৭১ বার
ছবি: Shuvo Sdns

মেলবোর্ন ২১ ফেব্রুয়ারি-বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার আসন্ন ওয়ানডে সিরিজের সময়সূচি নিয়ে দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটল। আগে থেকেই সিরিজটি চূড়ান্ত থাকলেও এর দিনক্ষণ নিয়ে কিছুটা ধোঁয়াশা ছিল। অবশেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আনুষ্ঠানিকভাবে এই সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে।

বিসিবি প্রকাশিত সূচি অনুযায়ী, আগামী ৯ মার্চ তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ঢাকা আসবে পাকিস্তান দল। পরদিনই অনুশীলনে নামবে তারা। একদিন পরই প্রথম ওয়ানডে খেলতে মাঠে নেমে যাবে বাংলাদেশ ও পাকিস্তান।

সিরিজের দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে ১৩ মার্চ। এছাড়া তৃতীয় ও শেষ ম্যাচের জন্য ১৫ মার্চ মাঠে নামবে দুই দল। তিনটি ম্যাচই মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

এরআগে, গত বছরের জুলাইয়ে সবশেষ বাংলাদেশ সফরে এসেছিল পাকিস্তান। সে সময় তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে এসে ২-১ ব্যবধানে হেরেছিল দলটি। তার আগে গত বছরের মে ও জুন মাসে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে গিয়েছিল বাংলাদশে। সে সময় ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছিল টাইগাররা।

এই শাখার আরও খবর

তীব্র হচ্ছে দিল্লির বিক্ষোভ, সকালে বিশেষ ঘোষণা দিলেন মোদি

মেলবোর্ন, ২৩ জুলাই: মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে ভারতের রাজধানী নয়াদিল্লিতে বিক্ষোভ আরও তীব্র আকার ধারণ করেছে। জন্তর মন্তরে চলমান এই আন্দোলনে…

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ট্রাইব্যুনালে হাজির জিয়াউর রহমান হত্যা মামলার আসামি মোজাফফর

মেলবোর্ন, ২৩ জুলাই: মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার অন্যতম আসামি মেজর (অব.) মোজাফফর হোসেনকে। বৃহস্পতিবার…

‘ইরান তেল বিক্রি করতে না পারলে কেউ পারবে না’

মেলবোর্ন, ২৩ জুলাই: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন সামরিক হুমকির জবাবে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাকের গালিবাফ বলেছেন,…

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের জোর গুঞ্জন, উত্তরসূরি নিয়ে উচ্চপর্যায়ে আলোচনা

মেলবোর্ন, ২৩ জুলাই: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শিগগিরই পদত্যাগ করতে পারেন বলে রাজনৈতিক ও প্রশাসনিক অঙ্গনে জোর আলোচনা শুরু হয়েছে। একাধিক দায়িত্বশীল সূত্রের দাবি, শারীরিক অসুস্থতাকে…

সিজেপির বিক্ষোভে অচল দিল্লি, নিরাপত্তাজনিত কারণে একসঙ্গে বন্ধ ১৬টি মেট্রো স্টেশন

মেলবোর্ন, ২৩ জুলাই: ভারতের রাজধানী নয়াদিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) চলমান বিক্ষোভ আরও তীব্র হওয়ায় নিরাপত্তার স্বার্থে রাজধানীর ১৬টি মেট্রো স্টেশন সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে…

প্যারিসে উদ্ধার হলো সহযোগী ফরাসি মডেলিং এজেন্ট ড্যানিয়েল সিয়াদের মরদেহ

মেলবোর্ন, ২৩ জুলাই: মার্কিন ধনকুবের ও দণ্ডিত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের অন্যতম সহযোগী হিসেবে অভিযুক্ত ফরাসি মডেলিং এজেন্ট ড্যানিয়েল সিয়াদের মরদেহ উদ্ধার করেছে ফরাসি কর্তৃপক্ষ।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au