সর্বশেষ

দ্য হান্ড্রেডে সর্বোচ্চ দামের তালিকায় মুস্তাফিজ, ড্রাফটে ২৩ বাংলাদেশি

  • 3:48 am - February 21, 2026
  • পঠিত হয়েছে:১৮৫ বার
ছবি: সংগৃহীত

২১ ফেব্রুয়ারি-বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনায় কম তুলকালাম হয়নি। ভারতের কট্টর হিন্দুত্ববাদী সংগঠনগুলোর প্রতিবাদের মুখে বিসিসিআইয়ের নির্দেশনায় তাকে স্কোয়াড থেকে সরিয়ে দেয় কলকাতা নাইট রাইডার্স। সেটিকে কেন্দ্র করে বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপেও খেলা হয়নি। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের অন্যতম আলোচিত মুখ ফিজ এবার নাম লেখালেন ইংলিশ লিগ ‘দ্য হান্ড্রেড’-এর ড্রাফটে।

দল পেলে এবারই প্রথম ইংল্যান্ডের এই ১০০ বলের ফ্র্যাঞ্চাইজি লিগে দেখা যাবে মুস্তাফিজকে। দেশটির আরেকটি লিগ ভাইটালিটি ব্লাস্টে তিনি এর আগে ২০১৬ সালে সাসেক্সের হয়ে খেলেছিলেন। বাংলাদেশ থেকে মুস্তাফিজ হান্ড্রেডের ড্রাফটে নাম নিবন্ধন করেছেন বলে জানিয়েছে ইএসপিএন ক্রিকইনফো। এর বাইরে আর কারও নাম থাকার কথা তারা উল্লেখ করেনি।

যদিও বিবিসি’র দেওয়া ‘দ্য হান্ড্রেড’-এর পুরো তালিকায় বাংলাদেশের ২৩ ক্রিকেটারের নাম রয়েছে। সর্বোচ্চ রিজার্ভ প্রাইস ১ লাখ পাউন্ডের ক্যাটাগরিতে আছেন ফিজ। এ ছাড়া ৭৫ হাজার পাউন্ডের তালিকায় রিশাদ হোসেন; ৩১ হাজার পাউন্ডের ক্যাটাগরিতে আছেন- নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, জাকের আলি অনিক, লিটন দাস, শেখ মেহেদী, মেহেদী হাসান মিরাজ, তানজিম হাসান সাকিব, তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, শামিম হোসেন পাটোয়ারী, পারভেজ হোসেন ইমন, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়।

এ ছাড়া শরিফুল ইসলাম, তাইজুল ইসলাম, নাহিদ রানা, হাসান মাহমুদ, রিপন মন্ডল, নাঈম শেখ, সাব্বির রহমান ও সৌম্য সরকারও নাম দিয়েছেন মোট ৭১০ জনের এই তালিকায়। তাদের ভিত্তিমূল্যও ৩১ হাজার পাউন্ড। এর আগে ড্রাফট পদ্ধতিতে হান্ড্রেডের ফ্র্যাঞ্চাইজিগুলো খেলোয়াড় দলে নিতো। আসন্ন ষষ্ঠ আসরের আগে তারা নিলাম পদ্ধতি চালু করেছে। আগামী ১২ মার্চ নিলাম অনুষ্ঠিত হবে হান্ড্রেডের। ১১ মার্চ হবে মেয়েদের প্রতিযোগিতার নিলাম।

ইসিবির এক মুখপাত্র বিবিসিকে বলেছেন, ‘আমরা বিশ্বের সকল পুরুষ ও নারী ক্রিকেটারকে দ্য হান্ড্রেডে স্বাগত জানাই এবং আটটি ফ্র্যাঞ্চাইজি তাদের মধ্য থেকে বেছে নেবে। ১৮টি দেশের প্রায় ১০০০ ক্রিকেটার দ্য হান্ড্রেডে নিলামের জন্য নিবন্ধন করেছেন। এর মধ্যে ন্যূনতম ৫০ ক্রিকেটার আছে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের।’

এই শাখার আরও খবর

তীব্র হচ্ছে দিল্লির বিক্ষোভ, সকালে বিশেষ ঘোষণা দিলেন মোদি

মেলবোর্ন, ২৩ জুলাই: মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে ভারতের রাজধানী নয়াদিল্লিতে বিক্ষোভ আরও তীব্র আকার ধারণ করেছে। জন্তর মন্তরে চলমান এই আন্দোলনে…

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ট্রাইব্যুনালে হাজির জিয়াউর রহমান হত্যা মামলার আসামি মোজাফফর

মেলবোর্ন, ২৩ জুলাই: মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার অন্যতম আসামি মেজর (অব.) মোজাফফর হোসেনকে। বৃহস্পতিবার…

‘ইরান তেল বিক্রি করতে না পারলে কেউ পারবে না’

মেলবোর্ন, ২৩ জুলাই: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন সামরিক হুমকির জবাবে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাকের গালিবাফ বলেছেন,…

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের জোর গুঞ্জন, উত্তরসূরি নিয়ে উচ্চপর্যায়ে আলোচনা

মেলবোর্ন, ২৩ জুলাই: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শিগগিরই পদত্যাগ করতে পারেন বলে রাজনৈতিক ও প্রশাসনিক অঙ্গনে জোর আলোচনা শুরু হয়েছে। একাধিক দায়িত্বশীল সূত্রের দাবি, শারীরিক অসুস্থতাকে…

সিজেপির বিক্ষোভে অচল দিল্লি, নিরাপত্তাজনিত কারণে একসঙ্গে বন্ধ ১৬টি মেট্রো স্টেশন

মেলবোর্ন, ২৩ জুলাই: ভারতের রাজধানী নয়াদিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) চলমান বিক্ষোভ আরও তীব্র হওয়ায় নিরাপত্তার স্বার্থে রাজধানীর ১৬টি মেট্রো স্টেশন সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে…

প্যারিসে উদ্ধার হলো সহযোগী ফরাসি মডেলিং এজেন্ট ড্যানিয়েল সিয়াদের মরদেহ

মেলবোর্ন, ২৩ জুলাই: মার্কিন ধনকুবের ও দণ্ডিত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের অন্যতম সহযোগী হিসেবে অভিযুক্ত ফরাসি মডেলিং এজেন্ট ড্যানিয়েল সিয়াদের মরদেহ উদ্ধার করেছে ফরাসি কর্তৃপক্ষ।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au