সর্বশেষ

নেটফ্লিক্স কি দখলে নিচ্ছে হলিউড? ক্যামেরন-রাফালো বাগযুদ্ধ

  • 9:46 pm - February 22, 2026
  • পঠিত হয়েছে:১৩২ বার

মেলবোর্ন ২২ ফেব্রুয়ারি- নেটফ্লিক্সের ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারি কেনার প্রক্রিয়া নিয়ে হলিউডের দুই প্রভাবশালী ব্যক্তিত্ব জেমস ক্যামেরন এবং মার্ক রাফালোর মধ্যে তপ্ত বাক্যবিনিময় শুরু হয়েছে।

‘অ্যাভাটার’ নির্মাতা জেমস ক্যামেরন এই চুক্তির বিরোধিতা করে মার্কিন সিনেটের অ্যান্টিট্রাস্ট সাব-কমিটির চেয়ারম্যান সিনেটর মাইক লি-র কাছে একটি চিঠি পাঠিয়েছেন। সেখানে তিনি দাবি করেছেন, নেটফ্লিক্স যদি ওয়ার্নার ব্রাদার্স কিনে নেয়, তবে তা সিনেমা হলের ব্যবসার জন্য বিপর্যয় ডেকে আনবে।

ক্যামেরনের এই বক্তব্যের কড়া জবাব দিয়েছেন ‌‘মার্ভেল’ খ্যাত অভিনেতা মার্ক রাফালো। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ‘থ্রেডস’-এ প্রশ্ন তুলেছেন যে, ক্যামেরন কি কেবল নেটফ্লিক্সের বিরোধিতাই করছেন নাকি বড় বড় স্টুডিওর একচেটিয়া আধিপত্য বা মনোপলাইজেশনেরই বিরুদ্ধে?

রাফালো সরাসরি জানতে চান, প্যারামাউন্ট স্টুডিও বিক্রির যে প্রক্রিয়া চলছে, তা নিয়ে কি ক্যামেরন বা সিনেটর মাইক লি একইভাবে উদ্বিগ্ন? বিশ্বজুড়ে লাখ লাখ চলচ্চিত্র নির্মাতার পক্ষ থেকে তিনি এই প্রশ্নটি অতি দ্রুত করার আহ্বান জানান।

বর্তমানে ৮৩ বিলিয়ন ডলারের বিশাল অঙ্কের বিনিময়ে ওয়ার্নার ব্রাদার্স স্টুডিও এবং এইচবিও ম্যাক্স অধিগ্রহণের দৌড়ে এগিয়ে আছে নেটফ্লিক্স। অন্যদিকে, প্যারামাউন্ট স্কাইড্যান্সও শেষ মুহূর্তে একটি ভালো প্রস্তাব দেওয়ার চেষ্টা চালাচ্ছে। আগামী ২০ মার্চ ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারির শেয়ারহোল্ডাররা নেটফ্লিক্সের অধিগ্রহণ প্রস্তাবের ওপর ভোট দেবেন।

ক্যামেরন তার চিঠিতে সতর্ক করে বলেছেন, নেটফ্লিক্সের ব্যবসায়িক মডেল সিনেমা হল এবং চলচ্চিত্র প্রদর্শনী শিল্পের সরাসরি পরিপন্থী, যা কয়েক লাখ মার্কিন কর্মীর কর্মসংস্থানকে ঝুঁকিতে ফেলবে।

তবে নেটফ্লিক্সের কো-সিইও টেড সারানডোস এক সাক্ষাৎকারে দাবি করেছেন যে, তারা ওয়ার্নার ব্রাদার্সের প্রেক্ষাগৃহে সিনেমা মুক্তি দেওয়ার বিদ্যমান কৌশলটি বজায় রাখবেন। তিনি দর্শকদের আশ্বস্ত করে বলেছেন, সিনেমা হলের বর্তমান প্রথা পরিবর্তনের কোনো পরিকল্পনা তাদের নেই।

হলিউডের এই বড় দুই স্টুডিওর মালিকানা বদল এবং সেই সঙ্গে বিখ্যাত দুই ব্যক্তিত্বের এই মতবিরোধ এখন বিশ্ব বিনোদন জগতের আলোচনার কেন্দ্রে রয়েছে।

সূত্র: ভ্যারাইটি

এই শাখার আরও খবর

উৎসবের মঞ্চে ঐতিহ্য ও মানবিকতার মেলবন্ধন, ‘মহাশক্তি সম্মান’-এ স্বীকৃতি ২৫ দুর্গাপুজোর

দুর্গাপুজোর ঐতিহ্য, সাংস্কৃতিক অবদান ও সামাজিক দায়বদ্ধতাকে স্বীকৃতি দিতে কলকাতা ও পার্শ্ববর্তী এলাকার ২৫টি দুর্গাপুজো কমিটিকে ‘মহাশক্তি সম্মান’ দেওয়ার উদ্যোগ নিয়েছে ‘উই আর দ্য কমন…

পারিবারিক বন্ধুর হামলায় পা হারালেন অস্ট্রেলিয়ার নারী এমপি, সর্বশেষ যা জানা যাচ্ছে

অস্ট্রেলিয়ায় স্বতন্ত্র নারী সংসদ সদস্য হেলেন হেইন্সকে গাড়িচাপা দিয়ে হত্যাচেষ্টার ঘটনায় নতুন করে রহস্য তৈরি হয়েছে হামলাকারীর পরিচয় ঘিরে। ৬৫ বছর বয়সী এই এমপির ওপর…

ইরানে ফের হামলার ইঙ্গিত নেতানিয়াহুর, ট্রাম্পের সঙ্গে আলোচনা

ইরানে আবারও হামলা চালানোর ইঙ্গিত দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তিনি ইরানের সরকারের পতন ঘটানোর বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ। এ…

যুদ্ধ এড়াতে ইরান-যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল পাকিস্তান ও কাতার

মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধের ঝুঁকি এড়াতে ইরান ও যুক্তরাষ্ট্রের কাছে নতুন একটি প্রস্তাব দিয়েছে মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান ও কাতার। মঙ্গলবার (২০ অক্টোবর) দুই দেশের কাছে…

বিজয়া দশমী ও প্রতিমা বিসর্জন: বিদায়ের বেদনা, ঐতিহ্য, ধর্মীয় তাৎপর্য ও সম্প্রীতির মহামিলন

শরতের নির্মল আকাশ, সাদা কাশফুলের দোলা, শিউলি ফুলের স্নিগ্ধ সুবাস, ঢাকের মধুর বাদ্য আর চারদিকে উৎসবের আমেজ—এসবের মধ্য দিয়েই বাঙালির হৃদয়ে আবির্ভূত হয় শারদীয় দুর্গোৎসব।…

সৌদি আরবে মৃত্যুদণ্ড: আমার মাইয়ার লাশ আইনা দাও, আমি ওরে দেহুম

‘আমি কেমনে বাঁচুম রে, আমার সুইটিরে আইনা দ্যাও রে। আমার মাইয়ার লাশ আইনা দাও, আমি ওরে দেহুম।’ সৌদি আরবে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া মেয়ে সুইটি আক্তারের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au