সর্বশেষ

বদলাচ্ছে ফ্র্যাঞ্চাইজির সমীকরণ, কে হবেন জেন-জি বন্ড?

  • 10:04 pm - February 22, 2026
  • পঠিত হয়েছে:৫৫ বার

মেলবোর্ন ২২ ফেব্রুয়ারি- বিশ্বখ্যাত স্পাই ফ্র্যাঞ্চাইজি জেমস বন্ডের পরবর্তী উত্তরসূরি কে হতে যাচ্ছেন—এই রহস্য ঘনীভূত হচ্ছে কয়েক বছর ধরে। দীর্ঘ প্রতীক্ষার পর এবার কান পাতলে একটি নামই সবচেয়ে বেশি শোনা যাচ্ছে; তিনি হলেন ‘ইউফোরিয়া’ খ্যাত অভিনেতা জ্যাকব এলর্ডি। সর্বশেষ গিলেরমো দেল তোরোর ফ্রাংকেনস্টাইন-এ তাঁর অভিনয় মুগ্ধ করেছে। জল্পনা সত্যি হলে, জেমস বন্ড হিসেবে ইতিহাস গড়তে চলেছেন এই ২৮ বছর বয়সী তরুণ তুর্কি।

আন্তর্জাতিক গণমাধ্যম ও গসিপ ওয়েবসাইট ‘ডিউক্সমই’ (DeuxMoi)-এর তথ্য অনুযায়ী, এমজিএম স্টুডিওর পক্ষ থেকে জ্যাকব এলর্ডিক সরাসরি ‘০০৭’ চরিত্রে অভিনয়ের প্রস্তাব দেওয়া হয়েছে। আরও চমকপ্রদ খবর হলো, সিরিজের ২৬তম এই চলচ্চিত্রটি পরিচালনা করতে পারেন প্রখ্যাত পরিচালক ডেনিস ভিলেনিউভ। ‘ডুন’, ‘ব্লেড রানার ২০৪৯’-এর মতো সিনেমার নির্মাতা তিনি। যদিও স্টুডিওর পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবুও এলর্ডির নাম আসার পর ফ্র্যাঞ্চাইজির ভক্তদের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

যদি জ্যাকব এলর্ডি এই প্রস্তাব গ্রহণ করেন, তবে তিনি হবেন জেমস বন্ডের ইতিহাসে সর্বকনিষ্ঠ অভিনেতা। সাধারণত বন্ড চরিত্রে একটু বয়স্ক এবং ব্রিটিশ অভিনেতাদেরই প্রাধান্য দেওয়া হয়। তবে ২৮ বছর বয়সী অস্ট্রেলিয়ান বংশোদ্ভূত এলর্ডির অন্তর্ভুক্তি ইঙ্গিত দিচ্ছে যে, ফ্র্যাঞ্চাইজিটি এবার ‘জেন-জি’ প্রজন্মকে লক্ষ্য করে নতুন এবং তরুণ এক বন্ডকে তুলে ধরতে চাচ্ছে।

ড্যানিয়েল ক্রেগের পর বন্ডের জুতোয় পা গলানোর দৌড়ে অনেক তাবড় অভিনেতার নাম শোনা গিয়েছিল। ইদ্রিস এলবা ছিলেন তালিকার শীর্ষে, কিন্তু বর্ণবৈষম্য সংক্রান্ত বিতর্ক এবং ব্যক্তিগত অনিচ্ছায় তিনি সরে দাঁড়ান। এ ছাড়া অ্যারন টেলর-জনসন, টম হল্যান্ড, হ্যারিস ডিকিনসন এবং ক্যালাম টার্নারের মতো নামও আলোচনায় ছিল। তবে শেষ পর্যন্ত এলর্ডির নাম সামনে আসায় সমীকরণ বদলে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।

কেন জ্যাকব এলর্ডি? এই প্রশ্নের উত্তর মিলছে তাঁর সাম্প্রতিক কাজগুলোতে। ‘সল্টবার্ন’ এবং ‘প্রিসিলা’-এর মতো সিনেমায় অভিনয় করে তিনি ইতিমধ্যেই সমালোচকদের প্রশংসা কুড়িয়েছেন। তার ব্যক্তিত্বে যে আভিজাত্য এবং গভীরতা রয়েছে, তা একজন তুখোড় গোয়েন্দা চরিত্রের জন্য উপযুক্ত বলে মনে করছেন চলচ্চিত্র বিশ্লেষকেরা।

এখন দেখার বিষয়, এমজিএম স্টুডিও শেষ পর্যন্ত এলর্ডির হাতে মার্তিনির গ্লাস তুলে দেয় কি না। নতুন প্রজন্মের এই জেমস বন্ড বড় পর্দায় কতটা সফল হন, তা জানার জন্য অধীর অপেক্ষায় বিশ্বজুড়ে বন্ড প্রেমীরা।

এই শাখার আরও খবর

জেনেরিক ওষুধে ২০০ শতাংশ শুল্ক ঘোষণা ট্রাম্পের, সবচেয়ে বড় ধাক্কার শঙ্কায় ভারত

মেলবোর্ন, ২২ জুলাই- যুক্তরাষ্ট্রে আমদানি হওয়া সব ধরনের জেনেরিক ওষুধের ওপর ধাপে ধাপে সর্বোচ্চ ২০০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও…

বার্ষিক সাধারণ সভা শেষে বিএসপিসির নতুন নির্বাহী কমিটি গঠন

মেলবোর্ন, ২২ জুলাই: অস্ট্রেলিয়ার বাংলাদেশি কমিউনিটির অন্যতম সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বাংলাদেশ সোসাইটি ফর পূজা অ্যান্ড কালচার ইনকরপোরেটেড (BSPC)-এর বার্ষিক সাধারণ সভা (AGM) ২০২৬ অনুষ্ঠিত…

অমিত শাহ-ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে ভারতের পার্লামেন্ট উত্তাল

মেলবোর্ন, ২২ জুলাই- ভারতের রাজধানী নয়াদিল্লিতে শিক্ষার্থী আন্দোলনকে কেন্দ্র করে রাজনৈতিক অস্থিরতা আরও তীব্র আকার ধারণ করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবনের সামনে কংগ্রেসের বিক্ষোভের…

দ্বিতীয় দিনেও উত্তাল দিল্লি, বাধা ডিঙিয়ে জড়ো হচ্ছেন হাজার হাজার শিক্ষার্থী

মেলবোর্ন, ২২ জুলাই- ভারতের রাজধানী নয়াদিল্লির যন্তর মন্তরে চলমান শিক্ষার্থী ও তরুণদের আন্দোলন এখন দেশীয় গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও ছড়িয়ে পড়েছে। শিক্ষাব্যবস্থায় সংস্কার, স্বচ্ছতা নিশ্চিত…

জর্দানে নিখোঁজ মার্কিন সেনাকে মৃত ঘোষণা, নিহত বেড়ে ১৮

মেলবোর্ন, ২২ জুলাই- ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর জর্দানে নিখোঁজ থাকা আরও এক মার্কিন সেনাসদস্যকে মৃত বলে ধারণা করছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর (পেন্টাগন)। এর…

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, জরুরি তহবিল চাইল পেন্টাগন

মেলবোর্ন, ২২ জুলাই- ইরানের সঙ্গে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় এখন পর্যন্ত ৩৭ দশমিক ৫ বিলিয়ন ডলারে পৌঁছেছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। মঙ্গলবার (২১ জুলাই)…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au