সর্বশেষ

নতুন সাউন্ডে ফিরছে ফু ফাইটার্স

  • 7:47 pm - February 23, 2026
  • পঠিত হয়েছে:১৭৬ বার

মেলবোর্ন, ২৩ ফেব্রুয়ারি- রক ভক্তদের সুখবর দিয়েছে ‘ফু ফাইটার্স’। ব্যান্ডের প্রধান ও গায়ক ডেভ গ্রোল জানিয়েছেন এপ্রিলেই নতুন অ্যালবাম নিয়ে আসছে তারা।

এক বিজ্ঞপ্তিতে ডেভ গ্রোল বলেন, আগামী ১২ এপ্রিল মুক্তি পাবে ‘ইওর ফেভারিট টয়’ নামের এই নতুন অ্যালবাম। অ্যালবামের টাইটেল ট্র্যাকটি ব্যান্ড ইউটিউবে প্রকাশ করছে একই দিনে।

অনলাইন বিনোদন ভিত্তিক সংবাদমাধ্যম ‘কাভার মিডিয়া’ লিখেছে নতুন অ্যালবামের জন্য নতুন ধরনের সঙ্গীত ও সুরের খোঁজ করছিলেন বলে জানিয়েছেন গ্রোল। তিনি বলেন, “এক বছর ধরে বিভিন্ন সঙ্গীতের সঙ্গে পরীক্ষা-নিরীক্ষার পর আমরা এই অ্যালবামের সাউন্ড নির্দিষ্ট করতে পেরেছি।”

অ্যালবামটিতে ১০টি গান আছে যার সবগুলোর প্রযোজনা করেছেন ফু ফাইটার্সের সদস্যরা। অ্যাপল মিউজিককে দেওয়া এক সাক্ষাৎকারে গ্রোল জানান, ব্যান্ডের সবাই মিলেই ঠিক করেছেন টাইটেল ট্র্যাকটি সবার আগে প্রকাশ করা হবে।

তিনি বলেন, “এই গানটিই অ্যালবামের অন্য গানগুলোর জন্য স্প্রিংবোর্ড হিসেবে কাজ করবে। এটা রেকর্ড করার সময়ই আমরা বুঝতে পারছিলাম যে, এই গানটি বিশেষ কিছু হতে যাচ্ছে। এই অনুভূতিটাই আমরা চাচ্ছিলাম।”

২০২২ সালে ব্যান্ডের নিয়মিত ড্রামার টেইলর হকিনসের মৃত্যুর পর জশ ফ্রিস যোগ দেন দলে। গত বছর ফ্রিস চলে গেলে তার জায়গায় নাইন ইঞ্চ নেইলসের ড্রামার ইলান রুবিন দলে যোগ দেন কনসার্টে বাজানোর জন্য। এই অ্যালবামে রুবিনই মূল ড্রামারের ভূমিকায় ছিলেন বলে নিশ্চিত করেছেন গ্রোল।

১৯৯৪ সালে কিংবদন্তি গায়ক কার্ট কোবেইনের মৃত্যুর পর থেমে যায় জনপ্রিয় গ্রাঞ্জ ব্যান্ড নির্ভানার কার্যক্রম। নির্ভানা ব্যান্ডের ড্রামার ডেভ গ্রোল ওই বছরই একক প্রচেষ্টায় গড়ে তোলেন ব্যান্ড ফু ফাইটার্স।

১৯৯৫ সালে আসে তাদের প্রথম অ্যালবাম। এরপর গত ৩১ বছরে একে একে তারা প্রকাশ করেছে আরও ১০টি অ্যালবাম। ‘ইওর ফেভারিট টয়’ হতে যাচ্ছে ফু ফাইটার্সের দ্বাদশ অ্যালবাম।

বর্তমানে ফু ফাইটার্স তাদের ‘টেক কাভার ট্যুর’ এর বিরতিতে আছে। চলতি বছর জানুয়ারিতে মেক্সিকোর লিওনে শুরু হয় তাদের এই কনসার্ট সিরিজ। ২০২৭ এর জানুয়ারিতে অস্ট্রেলিয়ার পার্থে শেষ হবে এটি।

এই শাখার আরও খবর

উৎসবের মঞ্চে ঐতিহ্য ও মানবিকতার মেলবন্ধন, ‘মহাশক্তি সম্মান’-এ স্বীকৃতি ২৫ দুর্গাপুজোর

দুর্গাপুজোর ঐতিহ্য, সাংস্কৃতিক অবদান ও সামাজিক দায়বদ্ধতাকে স্বীকৃতি দিতে কলকাতা ও পার্শ্ববর্তী এলাকার ২৫টি দুর্গাপুজো কমিটিকে ‘মহাশক্তি সম্মান’ দেওয়ার উদ্যোগ নিয়েছে ‘উই আর দ্য কমন…

পারিবারিক বন্ধুর হামলায় পা হারালেন অস্ট্রেলিয়ার নারী এমপি, সর্বশেষ যা জানা যাচ্ছে

অস্ট্রেলিয়ায় স্বতন্ত্র নারী সংসদ সদস্য হেলেন হেইন্সকে গাড়িচাপা দিয়ে হত্যাচেষ্টার ঘটনায় নতুন করে রহস্য তৈরি হয়েছে হামলাকারীর পরিচয় ঘিরে। ৬৫ বছর বয়সী এই এমপির ওপর…

ইরানে ফের হামলার ইঙ্গিত নেতানিয়াহুর, ট্রাম্পের সঙ্গে আলোচনা

ইরানে আবারও হামলা চালানোর ইঙ্গিত দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তিনি ইরানের সরকারের পতন ঘটানোর বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ। এ…

যুদ্ধ এড়াতে ইরান-যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল পাকিস্তান ও কাতার

মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধের ঝুঁকি এড়াতে ইরান ও যুক্তরাষ্ট্রের কাছে নতুন একটি প্রস্তাব দিয়েছে মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান ও কাতার। মঙ্গলবার (২০ অক্টোবর) দুই দেশের কাছে…

বিজয়া দশমী ও প্রতিমা বিসর্জন: বিদায়ের বেদনা, ঐতিহ্য, ধর্মীয় তাৎপর্য ও সম্প্রীতির মহামিলন

শরতের নির্মল আকাশ, সাদা কাশফুলের দোলা, শিউলি ফুলের স্নিগ্ধ সুবাস, ঢাকের মধুর বাদ্য আর চারদিকে উৎসবের আমেজ—এসবের মধ্য দিয়েই বাঙালির হৃদয়ে আবির্ভূত হয় শারদীয় দুর্গোৎসব।…

সৌদি আরবে মৃত্যুদণ্ড: আমার মাইয়ার লাশ আইনা দাও, আমি ওরে দেহুম

‘আমি কেমনে বাঁচুম রে, আমার সুইটিরে আইনা দ্যাও রে। আমার মাইয়ার লাশ আইনা দাও, আমি ওরে দেহুম।’ সৌদি আরবে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া মেয়ে সুইটি আক্তারের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au