বাংলাদেশ

সম্পাদকীয়

রাষ্ট্রপতির সাক্ষাৎকার- ড. ইউনূসের কু-কর্মের জীবন্ত সাক্ষ্য

  • 8:32 pm - February 23, 2026
  • পঠিত হয়েছে:১৭৪ বার
সংস্কারের নামে ক্ষমতার অপব্যবহার ইতিহাসে কালো অধ্যায় হয়ে থাকবে। ছবি: ওটিএন বাংলা

মেলবোর্ন, ২৩ ফেব্রুয়ারি: ক্ষমতার ইচ্ছামত ব্যবহার করে, গণতন্ত্রের নাম করে কিভাবে ইউনুস সরকার একটি দেশকে কিভাবে তিলে তিলে শেষ করে দিয়েছেন তার জীবন্ত উদাহরণ সাম্প্রতিক সময়ে দেওয়া রাষ্ট্রপতির সাক্ষাৎকার। রাষ্ট্রপতির সাক্ষাৎকারটি পরিষ্কারভাবে একটি রাষ্ট্রের ভেতরে সাংবিধানিক শৃঙ্খলা কীভাবে ধীরে ধীরে কোণঠাসা হয়ে পড়েছিল তার একটি ভয়াবহ দলিল। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে শাসনামল গিয়েছে, সেই সময় রাষ্ট্রপতিকে প্রাতিষ্ঠানিকভাবে আড়ালে রাখা, সংবিধানসম্মত সমন্বয় না করা এবং একের পর এক অধ্যাদেশ জারি করার অভিযোগ রাষ্ট্রের গণতান্ত্রিক কাঠামোর জন্য সন্দেহে উদ্বেগজনক বার্তা।

সংবিধান কোনো ব্যক্তির ইচ্ছামতো ব্যবহার করার দলিল নয়। রাষ্ট্রপতির ভাষ্য অনুযায়ী, প্রধান উপদেষ্টা বিদেশ সফর শেষে রাষ্ট্রপতিকে অবহিত করার সাংবিধানিক বাধ্যবাধকতা বারবার লঙ্ঘন করেছেন। এমনকি গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় চুক্তি সম্পর্কেও রাষ্ট্রপতিকে অবগত না রাখা হয়েছে। এটি শুধু শিষ্টাচারবহির্ভূত নয়; এটি সংবিধান অবজ্ঞার নামান্তর।

ইউনূসের নামে এই অপরাধে হলেও রাষ্ট্রদ্রোহিতার মামলা করে তাকে এখনই জেলে নিয়ে যাওয়া উচিত। তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা বর্তমান বিএনপি সরকারের একটি সাংবিধানিক দায়িত্ব। তার আমলে যতগুলো হত্যাকান্ড সংগঠিত হয়েছে এর প্রত্যেকটি দায়িত্ব অন্তবর্তী সরকারের প্রধান হিসেবে তাকে নিতে হবে।
আরও গুরুতর অভিযোগ হলো অসাংবিধানিক উপায়ে রাষ্ট্রপতিকে অপসারণের অপচেষ্টা করা। একজন প্রধান বিচারপতিকে রাষ্ট্রপতির স্থানে বসানোর উদ্যোগ কেবল ক্ষমতার অপব্যবহার হয়নি; ইউনুস – আসিফ নজরুল গং এটি সরাসরি সাংবিধানিক অভ্যুত্থানের প্রচেষ্টা করেছেন।

তাদের জারি করা ইনডেমিনিটি অধ্যাদেশ বাতিল করে তাদের সবাইকে শাস্তির আওতায় নিয়ে আসা উচিত। গণতন্ত্রের নামে গত দেড় বছরের শাসনামল বাংলাদেশের যে ভয়াবহ ক্ষতি করে গেছে তা শ্বেতপত্র আকারে প্রকাশ করলে ইতিহাসের একটি অন্যতম অধ্যায় হিসেবে থেকে যাবে। যতদিন ক্ষমতায় ছিলেন অন্তবর্তী কালীন সরকারের উপদেষ্টারা প্রতিনিয়ত যে নোংরা মানসিকতা দেখিয়েছেন তা কোনো সভ্য রাষ্ট্রের জন্য ভয়ংকর দৃষ্টান্ত।

পুরো সাক্ষাৎকারটি পড়ে জানা গেল রাষ্ট্রপতির সঙ্গে ঢাকা রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির সৌজন্য সাক্ষাৎকে কেন্দ্র করে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের অসহিষ্ণু প্রতিক্রিয়ায় প্রেস সেক্রেটারি, ডেপুটি প্রেস সেক্রেটারি ও অ্যাসিস্ট্যান্ট প্রেস সেক্রেটারিকে প্রত্যাহার করা হয়। এমনকি দীর্ঘদিন কর্মরত দুই ফটোগ্রাফারকেও সরিয়ে দেওয়া হয়। এর ফলে বঙ্গভবনের প্রেস উইং পুরোপুরি অকার্যকর হয়ে পড়ে। রাষ্ট্রপতির পক্ষ থেকে কোনো প্রেস বিজ্ঞপ্তি দেওয়া যায় না, জাতীয় ক্রীড়া দলের সাফল্যে অভিনন্দন জানানো পর্যন্ত সম্ভব হয় না।
শুধু তাই নয়, জাতীয় গুরুত্বপূর্ণ দিবসগুলোতে প্রকাশিত রাষ্ট্রীয় ক্রোড়পত্র থেকেও রাষ্ট্রপতির ছবি ও বাণী বাদ দেওয়া হয়েছে। ক্রোড়পত্র প্রকাশিত হচ্ছে, কিন্তু রাষ্ট্রপতির বক্তব্য নেই।

রাষ্ট্রপতিকে জনপরিসর থেকে পরিকল্পিতভাবে বিচ্ছিন্ন করার ধারাবাহিক কু-প্রচেষ্টা, বিদেশ সফর আটকে দেওয়া, রাষ্ট্রীয় আমন্ত্রণ প্রত্যাখ্যানের প্রস্তুত চিঠিতে জোর করে সই করাতে চাপ দেওয়া, বিভিন্ন হাইকমিশন থেকে রাষ্ট্রপতির ছবি নামিয়ে ফেলা, এমনকি বঙ্গভবনের প্রেস উইং কার্যত ভেঙে দেওয়া- এসব কিছুই আলাদা আলাদা ঘটনা নয়; এগুলো মিলেই রাষ্ট্রপতিকে ‘অদৃশ্য’ করার একটি সুপরিকল্পিত রাজনৈতিক প্রকল্পের ইঙ্গিত। জনগণের সামনে রাষ্ট্রপতিকে এভাবে অপ্রাসঙ্গিক করে তোলার শয়তানের শয়তানি চিন্তা থেকে এসেছে বলা যায়।

রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদকে এভাবে ‘মৌন’ করে দেওয়ার এই অপচেষ্টা কি স্পষ্টতই সংবিধানবহির্ভূত নয়? আর যদি তাই হয়, তবে এসব কর্মকাণ্ডের জন্য দায়ীদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ আনা যাবে না কেন?
আজ না হোক, বহু বছর পর হলেও এসব ঘটনার নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্ত হবে এই বিশ্বাস রাখতেই চাই। সেই দিন দায়ী ব্যক্তিদের জবাবদিহির মুখোমুখি হতে হবে এ প্রত্যাশা।

ড. প্রদীপ রায়,
সম্পাদক, ওটিএন বাংলা

এই শাখার আরও খবর

বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য বৈশ্বিক নিরাপত্তা সতর্কতা জারি

মেলবোর্ন, ২১ জুলাই-  মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনা এবং নিরাপত্তা পরিস্থিতির আরও অবনতির আশঙ্কায় বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের জন্য বৈশ্বিক নিরাপত্তা সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্রের…

ট্রাম্পের ঘোষণা: যুক্তরাষ্ট্র সফরে গ্রেপ্তার হবেন না নেতানিয়াহু

মেলবোর্ন, ২১ জুলাই- মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট জানিয়ে দিয়েছেন, যুক্তরাষ্ট্র সফরে এলে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে কোনোভাবেই গ্রেপ্তার করা হবে না। নিউইয়র্ক সিটির মেয়র…

মাইলস্টোনে বিমান দুর্ঘটনার তদন্ত প্রতিবেদনে যা উঠে এল

মেলবোর্ন, ২১ জুলাই- রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে গত বছরের ২১ জুলাই বাংলাদেশ বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় পাইলটের উড্ডয়ন প্রশিক্ষণের ঘাটতিকে…

চিন্ময় দাসের জামিন নামঞ্জুর, আদালতে সাক্ষ্য দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন রাষ্ট্রপক্ষের সাক্ষী

মেলবোর্ন, ২১ জুলাই- চট্টগ্রামের আলোচিত আইনজীবী অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় রাষ্ট্রপক্ষের দ্বিতীয় সাক্ষী হিসেবে আদালতে সাক্ষ্য দিতে গিয়ে আবেগাপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েন অ্যাডভোকেট…

ভাইরাল ব্যক্তিগত ভিডিও ঘিরে আলোচনায় জামায়াতের এমপি

মেলবোর্ন, ২১ জুলাই-  সামাজিক যোগাযোগমাধ্যমে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে একটি ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে পড়ার পর তা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। তবে…

আমদানি-রফতানি কমেছে: কোন পথে যাচ্ছে দেশের বৈদেশিক বাণিজ্য?

মেলবোর্ন, ২১ জুলাই- বাংলাদেশের বৈদেশিক বাণিজ্যে একদিকে আমদানি ও শিল্প বিনিয়োগে স্থবিরতা, অন্যদিকে প্রত্যাশার তুলনায় দুর্বল রফতানি প্রবৃদ্ধি অর্থনীতির জন্য নতুন উদ্বেগ তৈরি করেছে। শিল্পের কাঁচামাল…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au