সর্বশেষ

ইফতার-সেহেরিতে কী খান পরীমণি?

  • 9:16 pm - February 23, 2026
  • পঠিত হয়েছে:৮৭ বার

মেলবোর্ন, ২৩ ফেব্রুয়ারি- শোবিজ অঙ্গনের তারকাদের গ্লামার আর স্লিম ফিগার দেখে মুগ্ধ হয়ে প্রেমে পড়েছেন অসংখ্য ভক্ত। তাদের গ্লামার আর ফিগার ঠিক রাখতে খাবারের ব্যাপারে সর্তক থাকতে হয় তাদের। কিন্তু পছন্দের খাবারটি স্বাস্থ্য সম্মত না হলেও সামনে পেলে লোভ সামলাতে পারেন গ্লামার কন্যারা।

ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমণি আগেই জানিয়েছিলেন তারা খাবারের মধ্যে সবচেয়ে প্রিয় দুধের তৈরি যেকোনো খাবার।

বিশেষ করে দুধের তৈরি পায়েস বেশি পছন্দের পরীমণির। এছাড়া তার নানী আর বড় খালার হাতের রান্না খুবই পছন্দ ছিল। কিন্তু তারা এখন আর কেউই বেঁচে নেই।

চলছে রমজান মাস।এবার সেহরি ও ইফতারের খাবার নিয়ে মুখ খুললেন পরীমণি। রোববার (২২ ফেব্রুয়ারি) একটি শোরুম উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নে পরী বলেন, দুধ-কলা আর ভাত বেশি পছন্দ করি, ওটাতেই চলে যায়।

এদিকে ইফতারির সময় তেমন ভাজাপোড়া জাতীয় খাবার খাওয়া হয় না বলেই জানান এই চিত্রকন্যা। তার কথায়, সবার জন্য আয়োজন করতে আমার ভালো লাগে।আমি শরবত, খেজুর দিয়ে ইফতারি করে ফেলি।

একবার রমজানের সময় শুটিংয়ে ভুলে পানি খেয়ে ফেলছিলেন বলেও জানান পরীমণি।

এদিকে, পরীমণির বেশ কিছু চলচ্চিত্র মুক্তির অপেক্ষায় রয়েছে। তিনি সম্প্রতি ‘গোলাপ’ নামের নতুন সিনেমাতেও চুক্তিবদ্ধ হয়েছেন, যেখানে তার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করবেন নিরব। সিনেমাটির শুটিং শিগগিরই শুরু হবে বলে জানা গেছে।

 

 

এই শাখার আরও খবর

গার্হস্থ্য সহিংসতা নিয়ে পলিন হ্যানসনের মন্তব্যে তীব্র সমালোচনা, সরব ব্রিটানি হিগিন্স

মেলবোর্ন, ২২ জুলাই-  অস্ট্রেলিয়ায় গার্হস্থ্য সহিংসতা নিয়ে বিতর্কের মধ্যে ওয়ান নেশন দলের নেতা পলিন হ্যানসন-এর মন্তব্যের কড়া সমালোচনা করেছেন নারী অধিকারকর্মী ব্রিটানি হিগিন্স। হ্যানসন দাবি…

মাদারীপুরে ৪ বছরের শিশুকে অপহরণ ও ধর্ষণের অভিযোগ: কান্নায় ভেঙে পড়া মায়ের ভিডিও ভাইরাল

মেলবোর্ন | ওটিএন বাংলা, ২২ জুলাই: বাংলাদেশের মাদারীপুর জেলার রাজৈর উপজেলায় চার বছর বয়সী এক শিশুকে অপহরণের পর ধর্ষণের অভিযোগ ঘিরে ব্যাপক ক্ষোভ ও উদ্বেগের…

জম্মু-কাশ্মীরের অনন্তনাগে সন্ত্রাসী হামলায় পুলিশ সদস্য নিহত

মেলবোর্ন, ২২ জুলাই- জম্মু ও কাশ্মীরের দক্ষিণাঞ্চলের অনন্তনাগ জেলায় সন্ত্রাসী হামলায় এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। বুধবার (২২ জুলাই ২০২৬) দুপুরে এই হামলার ঘটনা ঘটে।…

জেনেরিক ওষুধে ২০০ শতাংশ শুল্ক ঘোষণা ট্রাম্পের, সবচেয়ে বড় ধাক্কার শঙ্কায় ভারত

মেলবোর্ন, ২২ জুলাই- যুক্তরাষ্ট্রে আমদানি হওয়া সব ধরনের জেনেরিক ওষুধের ওপর ধাপে ধাপে সর্বোচ্চ ২০০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও…

বার্ষিক সাধারণ সভা শেষে বিএসপিসির নতুন নির্বাহী কমিটি গঠন

মেলবোর্ন, ২২ জুলাই: অস্ট্রেলিয়ার বাংলাদেশি কমিউনিটির অন্যতম সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বাংলাদেশ সোসাইটি ফর পূজা অ্যান্ড কালচার ইনকরপোরেটেড (BSPC)-এর বার্ষিক সাধারণ সভা (AGM) ২০২৬ অনুষ্ঠিত…

অমিত শাহ-ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে ভারতের পার্লামেন্ট উত্তাল

মেলবোর্ন, ২২ জুলাই- ভারতের রাজধানী নয়াদিল্লিতে শিক্ষার্থী আন্দোলনকে কেন্দ্র করে রাজনৈতিক অস্থিরতা আরও তীব্র আকার ধারণ করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবনের সামনে কংগ্রেসের বিক্ষোভের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au