বাংলাদেশ

আওয়ামী লীগের ফেরার প্রশ্নে মঈন খান

‘বিএনপি প্রতিহিংসা নয় বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে’

  • 9:49 pm - February 24, 2026
  • পঠিত হয়েছে:৩০ বার
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৪ ফেব্রুয়ারি- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, বিএনপি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না এবং দলটি বহুদলীয় গণতন্ত্র ও পার্লামেন্টারি গণতন্ত্রকে সমর্থন করে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে পুস্পমাল্য অর্পণের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ড. মঈন খান বলেন, “আমাদের দল স্বাধীনতার পক্ষে কাজ করেছে। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় নিরীহ মানুষদের রক্ষা করার জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রতিরোধের পতাকা উঁচু করেছেন। আমরা সেই আদর্শে বিশ্বাসী। বিএনপি একদলীয় বাকশাল শাসন বা অন্য কোনো স্বৈরশাসনের ধারায় বিশ্বাস করে না, আমরা জনগণের শক্তিতে বিশ্বাস করি।”

তিনি আরও বলেন, “আমরা একটি উদারনৈতিক রাজনৈতিক দল। সবাইকে নিয়ে রাজনীতি করি এবং আইনের শাসনে বিশ্বাস করি। প্রতিহিংসার রাজনীতিতে আমরা বিশ্বাস করি না। জনাব তারেক রহমান বারবার বলেছেন যে আমাদের দল প্রতিহিংসা নয়, ন্যায়ের পথে বিশ্বাসী।”

ড. মঈন খান বলেন, “বাংলাদেশের গণতন্ত্র আমরা বারবার ফিরিয়ে এনেছি। ২০২৪ সালের ৫ আগস্টের ছাত্রজনতার বিপ্লবের ধারাবাহিকতায় বাংলাদেশে গণতন্ত্র পুনরায় প্রতিষ্ঠিত হয়েছে। আমরা এই গণতন্ত্র ও দেশের স্বাধীনতা রক্ষা করব।”

নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আব্দুল মঈন খানের নেতৃত্বে শেরে বাংলা নগরে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিস্থলে উপস্থিত ছিলেন নরসিংদী-১ আসনের খায়রুল কবির খোকন, নরসিংদী-৩ আসনের মনজুর এলাহী, নরসিংদী-৪ আসনের সরদার মো. সাখাওয়াত হোসেন (স্বাস্থ্য মন্ত্রী) ও নরসিংদী-৫ আসনের আশরাফ উদ্দিন।

ড. মঈন খান বলেন, “আমরা আমাদের প্রতিষ্ঠাতা ও প্রয়াত নেতাদের সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদন করেছি এবং তাদের আত্মার মাগফেরাত কামনা করেছি। জনাব তারেক রহমানের নেতৃত্বে দেশের গণতন্ত্র পুনরায় প্রতিষ্ঠিত হয়েছে। ১৭ বছরের স্বৈরশাসনের পরে জনগণ স্বতঃস্ফূর্ত ভোটে দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকারের দায়িত্ব দিয়েছেন, এবং আমরা সেই গণতন্ত্র পুনরুদ্ধারে অংশ নিচ্ছি।”

তিনি নরসিংদীর জনগণকে স্মরণ করিয়ে বলেন, “যে নরসিংদী ব্রিটিশ শাসনের বিরুদ্ধে আন্দোলনের জন্ম দিয়েছে এবং যেখানে স্বাধীনতাকামী মানুষ লড়াই করেছে, আজ তারা পাঁচজন বিএনপির প্রতিনিধিকে জাতীয় সংসদে নির্বাচিত করেছেন। আমরা সেই মানুষের প্রতি শ্রদ্ধা জানাতে এখানে এসেছি।”

এই শাখার আরও খবর

এশিয়ান কাপ শেষে ইরানে ফেরা নিয়ে শঙ্কায় নারী ফুটবলাররা, অস্ট্রেলিয়ায় সুরক্ষার দাবি জোরালো

মেলবোর্ন, ৭ মার্চ: ২০২৬ নারী এশিয়ান কাপ খেলতে অস্ট্রেলিয়ায় থাকা ইরানের নারী ফুটবল দলকে ঘিরে গভীর উদ্বেগ তৈরি হয়েছে। মানবাধিকারকর্মী, ইরানি-অস্ট্রেলীয় কমিউনিটি এবং খেলোয়াড়দের অধিকার…

তেহরান ও ইসফাহানে ইসরায়েলের নতুন দফায় ‘ব্যাপক’ বিমান হামলা

মেলবোর্ন, ৭ মার্চ- মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইরানের রাজধানী তেহরান ও গুরুত্বপূর্ণ শহর ইসফাহানে নতুন দফা ব্যাপক বিমান হামলা শুরু করেছে ইসরায়েল। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী…

প্রতিবেশী দেশগুলোর কাছে ক্ষমা চাইলেন ইরানের প্রেসিডেন্ট, হামলা স্থগিতের ঘোষণা

মেলবোর্ন, ৭ মার্চ- মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে প্রতিবেশী দেশগুলোর উদ্দেশে দুঃখ প্রকাশ করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেছেন, ইরানের অন্য কোনো দেশে আগ্রাসন চালানোর…

আংশিক খুলছে কাতারের আকাশপথ, ক্ষেপণাস্ত্র হামলায় বাংকারে লাখো ইসরায়েলি

মেলবোর্ন, ৭ মার্চ- মধ্যপ্রাচ্যে ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনা ও সামরিক সংঘাতের প্রেক্ষাপটে কাতার সীমিত পরিসরে তাদের আকাশপথ আবার খুলে দেওয়ার ঘোষণা দিয়েছে।…

সমাধানের পথ নেই, বাংলাদেশের সামনে ভয়াবহ পরিস্থিতি

মেলবোর্ন, ০৭ মার্চ- ইরানের সাথে ইসরায়েল, মার্কিন যুক্তরাষ্ট্র ও তাদের মিত্রদের যুদ্ধে বাংলাদেশ নেই। কিন্তু সেই যুদ্ধের রেশ সবচেয়ে বেশি যেসব দেশে পড়েছে বাংলাদেশ তার…

ব্যাংক হিসাবের বাইরে রয়েছে গোপন সম্পদ? প্রশ্নের মুখে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

মেলবোর্ন ৭ মার্চ: অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টাদের বিরুদ্ধে একের পর এক দুর্নীতির অভিযোগ প্রকাশ্যে আসতে শুরু করেছে। ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থাকা সেই উপদেষ্টাদের বিরুদ্ধে এখন দুর্নীতি,…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au