বিশ্ব

ইরানে বাজারে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪

  • 12:12 am - February 25, 2026
  • পঠিত হয়েছে:২৪৭ বার
ইরানে বাজারে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৫ ফেব্রুয়ারি- ইরানের মধ্যাঞ্চলীয় প্রদেশ ইসফাহানে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ডরচেহ শহরের একটি ফলের বাজারে এ দুর্ঘটনা ঘটে বলে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে।

খবরে বলা হয়, আকাশে উড্ডয়নের সময় হেলিকপ্টারটি নিয়ন্ত্রণ হারিয়ে বাজার এলাকায় আছড়ে পড়ে এবং সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দমকল ও জরুরি সেবাকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ জানায়, দুর্ঘটনায় হেলিকপ্টারের পাইলট ও কো-পাইলট ছাড়াও বাজারে অবস্থানরত দুই ফল বিক্রেতা নিহত হয়েছেন। প্রাথমিকভাবে প্রযুক্তিগত ত্রুটিকে দুর্ঘটনার কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।

দীর্ঘদিনের আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে প্রয়োজনীয় যন্ত্রাংশ সংগ্রহে জটিলতার কথা স্বীকার করে আসছেন ইরানি কর্মকর্তারা। ফলে দেশটির পুরোনো বিমান ও সামরিক উড়োজাহাজ বহরের রক্ষণাবেক্ষণ কঠিন হয়ে পড়েছে বলে বিশ্লেষকদের মত।

উল্লেখ্য, সম্প্রতি দেশটির পশ্চিমাঞ্চলীয় হামাদান প্রদেশে প্রশিক্ষণ উড্ডয়নের সময় যুক্তরাষ্ট্রে নির্মিত একটি এফ-৪ ফ্যান্টম টু যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে এক পাইলটের মৃত্যু হয়। ধারাবাহিক এসব ঘটনায় ইরানের বিমান নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

এই শাখার আরও খবর

অটো পাইলট মোডে মহাসড়কের মাঝখানে থেমে যায় টেসলা, পেছন থেকে ট্রাকের ধাক্কায় চালক নিহত

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় গভীর রাতে ব্যস্ত মহাসড়কের মাঝখানে একটি টেসলা গাড়ি হঠাৎ সম্পূর্ণ থেমে যাওয়ার পর পেছন থেকে আসা বিশালাকৃতির ফোর্ড এফ-৩৫০ পিকআপ ট্রাকের ধাক্কায় গাড়িটির…

বন্ডাই সন্ত্রাসী হামলার আগে ইহুদিবিদ্বেষের হুমকি অবমূল্যায়িত হয়েছিল: মাইক বার্জেস

সিডনি: বন্ডাই সন্ত্রাসী হামলার আগে অস্ট্রেলিয়ায় ক্রমবর্ধমান ইহুদিবিদ্বেষের ভয়াবহতা নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা যথাযথভাবে উপলব্ধি করতে পারেননি বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স অর্গানাইজেশনের (এএসআইও) মহাপরিচালক মাইক…

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

বাংলাদেশে পানির লবণাক্ততা: নীরব স্বাস্থ্যঝুঁকিতে উপকূলের মানুষ

বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে নিরাপদ পানীয় জল দিন দিন দুর্লভ হয়ে উঠছে। জলবায়ু পরিবর্তন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, জলোচ্ছ্বাস ও নদীপথে লবণাক্ত পানি প্রবেশের কারণে উপকূলের বিস্তীর্ণ…

বর্ণাঢ্য শোভাযাত্রায় ঢাকায় উদযাপিত হলো জন্মাষ্টমী

যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। জন্মাষ্টমী উপলক্ষে শুক্রবার রাজধানী ঢাকাসহ…

আরজি করের নারী চিকিৎসক ধর্ষণ-হত্যা: সাবেক পৌর চেয়ারম্যান গ্রেপ্তার

কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় মরদেহ দ্রুত সৎকারের অভিযোগে উত্তর ২৪ পরগনার পানিহাটি পৌরসভার সাবেক চেয়ারম্যান ও তৃণমূল…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au