বাংলাদেশ

জাবির হলের পানিতে ২২০ গুণ আয়রন শনাক্ত

স্বাস্থ্যঝুঁকিতে প্রায় দুই হাজার শিক্ষার্থী

  • 1:59 am - February 25, 2026
  • পঠিত হয়েছে:২২৬ বার
জাবির হলে পানিতে ২২০ গুণ আয়রন ।ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৫ ফেব্রুয়ারি- স্বাস্থ্যসম্মত পানির জন্য দীর্ঘদিন পরিচিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এবার উদ্বেগজনক তথ্য সামনে এসেছে। বিশ্ববিদ্যালয়ের দুটি আবাসিক হলে ব্যবহৃত পানিতে আন্তর্জাতিকভাবে নির্ধারিত সহনীয় মাত্রার প্রায় ২২০ গুণ বেশি আয়রন পাওয়া গেছে। এতে করে প্রায় দুই হাজার শিক্ষার্থী সম্ভাব্য স্বাস্থ্যঝুঁকিতে রয়েছেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

শিক্ষার্থীদের অভিযোগের পর জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল প্রশাসন পানির নমুনা পরীক্ষা করায় বিশ্ববিদ্যালয়ের ওয়াজেদ মিয়া বিজ্ঞান গবেষণাকেন্দ্রে। পরীক্ষার ফলাফলে দেখা যায়, আন্তর্জাতিক মান অনুযায়ী পানিতে আয়রনের সর্বোচ্চ সহনীয় মাত্রা ০.৩ পিপিএম হলেও ওই হলে আয়রনের পরিমাণ পাওয়া গেছে ৬৬.৫ পিপিএম।

তুলনামূলক বিশ্লেষণের জন্য মীর মশাররফ হোসেন হলের পানিও পরীক্ষা করা হয়। সেখানে আয়রনের পরিমাণ পাওয়া গেছে ৩ পিপিএম, যা নির্ধারিত মানের চেয়ে বেশি। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল ও নবাব সলিমুল্লাহ হল একই পানির পাম্প ব্যবহার করায় দুটি হলের প্রায় দুই হাজার শিক্ষার্থী একই উৎসের পানি পান করছেন।

ওয়াজেদ মিয়া বিজ্ঞান গবেষণাকেন্দ্রের সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা খায়রুল ইসলাম বলেন, নমুনা বিশ্লেষণে কাজী নজরুল ইসলাম হলের পানিতে আয়রনের মাত্রা অত্যন্ত বেশি পাওয়া গেছে। দীর্ঘদিন এ পানি ব্যবহার করলে স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে।

আবাসিক শিক্ষার্থীরা জানান, বোতলে পানি সংরক্ষণ করার কিছুক্ষণের মধ্যেই তা লালচে হয়ে যাচ্ছিল। এ থেকেই সন্দেহের সৃষ্টি হয়। হলের শিক্ষার্থী মো. মহিউদ্দীন আহমেদ সৌরভ বলেন, এতদিন সরাসরি ট্যাপের পানি পান করা হয়েছে। পরীক্ষার ফলাফলে অতিরিক্ত আয়রনের বিষয়টি প্রমাণিত হওয়ায় দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।

বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিকস বিভাগের অধ্যাপক মাহফুজা মোবরক জানান, দীর্ঘমেয়াদে অতিরিক্ত আয়রনযুক্ত পানি পান করলে হেমোক্রোমাটোসিস ধরনের জটিলতা দেখা দিতে পারে। এতে লিভার, হৃদযন্ত্র ও অগ্ন্যাশয়ে আয়রন জমে অঙ্গ বিকলের ঝুঁকি বাড়ে। পাশাপাশি লিভারে প্রদাহ, ফাইব্রোসিস ও সিরোসিসের আশঙ্কা থাকে। গ্যাস্ট্রোইনটেস্টাইনাল সমস্যা এবং ত্বক ও চুলের জটিলতাও দেখা দিতে পারে।

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলের প্রভোস্ট অধ্যাপক ড. আব্দুর রাজ্জাক বলেন, শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতেই নমুনা পরীক্ষা করা হয়েছে এবং ফলাফল বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানানো হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অফিসের অতিরিক্ত পরিচালক ও উপউপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ বলেন, প্রাথমিক ফলাফল উদ্বেগজনক। অন্যান্য হলের পানিতেও একই সমস্যা আছে কি না তা পরীক্ষা করা হবে। প্রয়োজনে ছয়টি হলের পানি নতুন করে পরীক্ষা, পাম্প স্থানান্তর কিংবা বিকল্প ব্যবস্থা নেওয়ার বিষয় বিবেচনা করা হবে।

দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

এই শাখার আরও খবর

নতুন হামলার জেরে হরমুজ প্রণালিতে কমেছে জাহাজ চলাচল

মেলবোর্ন, ২২ জুলাই:  যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে হামলার পর নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল আরও…

সাত মাসের শিশু কন্যাকে আছড়ে হত্যার মামলায় বাবা গ্রেপ্তার

মেলবোর্ন, ২২ জুলাই: রাজধানীর উত্তরার সিরাজ মার্কেট এলাকায় সাত মাস বয়সী শিশুকন্যাকে আছড়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় বাবা কবির ইসলামকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন…

জাবি মেডিক্যাল সেন্টারে ২১ দিনে প্রায় ২০ হাজার ওষুধের গরমিল

মেলবোর্ন, ২২ জুলাই- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মেডিক্যাল সেন্টারে মাত্র ২১ দিনের ব্যবধানে প্রায় ১৯ হাজার ৫৬৭ পিস ওষুধের গরমিল ধরা পড়েছে। বিশ্ববিদ্যালয়ের ওষুধ ক্রয় কমিটির…

৯ জেলায় বন্যার শঙ্কা, আগামী ২৪-৪৮ ঘণ্টায় প্লাবিত হতে পারে নিম্নাঞ্চল

মেলবোর্ন, ২২ জুলাই- আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে দেশের অন্তত ৯ জেলায় বন্যার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। একই সঙ্গে…

মন্দিরে নেওয়ার কথা বলে কিশোরীকে অপহরণের পর সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারীসহ গ্রেপ্তার ৩

মেলবোর্ন, ২২ জুলাই:  ভারতের কর্নাটকের দেবনাহাল্লিতে ১৪ বছরের এক কিশোরীকে অপহরণের পর জোরপূর্বক মদ খাইয়ে এক নির্মাণাধীন ভবনে সারা রাত সংঘবদ্ধ ধর্ষণ ও নির্যাতনের ঘটনা…

দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক, মোদীর বাসভবনের সামনে বিক্ষোভ

মেলবোর্ন, ২২জুলাই- ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী, কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au