সর্বশেষ

সাতবারের ‘মিস্টার ইন্ডিয়া’ খেতাবজয়ী মায়াঙ্ক পাওয়ার আর নেই

  • 2:20 am - February 25, 2026
  • পঠিত হয়েছে:১৯৫ বার
মায়াঙ্ক পাওয়ার। ছবি: ইন্সটাগ্রাম

মেলবোর্ন, ২৫ ফেব্রুয়ারি- ফিটনেস জগতের পরিচিত মুখ এবং সাতবারের ‘মিস্টার ইন্ডিয়া’ খেতাবজয়ী মায়াঙ্ক পাওয়ার মারা গেছেন। সোমবার ৩৭ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে তার অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রকাশিত এক বিবৃতিতে। তবে এখন পর্যন্ত মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানানো হয়নি।

শোকবার্তায় তাকে একজন ভাই, চ্যাম্পিয়ন, মেন্টর এবং অসংখ্য মানুষের অনুপ্রেরণা হিসেবে উল্লেখ করা হয়। বলা হয়, যারা তাকে ভালোবেসেছেন ও কাছ থেকে চিনেছেন, তাদের হৃদয়ে তিনি চিরকাল বেঁচে থাকবেন। তার আত্মার শান্তি কামনা করে সবার কাছে প্রার্থনা চাওয়া হয়েছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, তার আত্মার শান্তি কামনায় আগামী ২৫ ফেব্রুয়ারি বিকেল ৫টা থেকে ৬টা পর্যন্ত দিল্লির রানাপ্রতাপ বাগ এলাকার সঙ্গম পার্কের বাল্মিকী মন্দিরে প্রার্থনা সভা অনুষ্ঠিত হবে। সেখানে পরিবার, বন্ধু ও শুভানুধ্যায়ীরা উপস্থিত থাকবেন।

মায়াঙ্ক পাওয়ার বৃহত্তর দর্শকের কাছে পরিচিতি পান এমটিভি স্প্লিটসভিলা ৭–এ অংশ নেওয়ার মাধ্যমে। জনপ্রিয় এই রিয়েলিটি শোয়ে তার সততা, শৃঙ্খলাবোধ ও প্রতিযোগিতামুখী মনোভাব দর্শকদের নজর কাড়ে। বাদ পড়ার সময় উপস্থাপক সানি লিওন ও নিখিল চিনাপা তাকে জড়িয়ে ধরে বিদায় জানান, যা সেই মৌসুমের আবেগঘন মুহূর্তগুলোর একটি হয়ে আছে।

রিয়েলিটি শো তাকে জনপ্রিয়তা এনে দিলেও ফিটনেস ও বডিবিল্ডিংই ছিল তার জীবনের মূল অনুরাগ। কঠোর পরিশ্রম ও নিয়মিত অনুশীলনের মাধ্যমে তিনি ফিটনেস অঙ্গনে নিজের আলাদা অবস্থান গড়ে তোলেন। সাতবার ‘মিস্টার ইন্ডিয়া’ খেতাব জয় তার ক্যারিয়ারের অনন্য অর্জন হিসেবে বিবেচিত হয়।

তার অকাল প্রয়াণে ফিটনেস ও বিনোদন অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী ও ভক্তরা সামাজিক মাধ্যমে স্মৃতিচারণ করে তাকে শ্রদ্ধা জানিয়েছেন।

সূত্র: এনডিটিভি

এই শাখার আরও খবর

উৎসবের মঞ্চে ঐতিহ্য ও মানবিকতার মেলবন্ধন, ‘মহাশক্তি সম্মান’-এ স্বীকৃতি ২৫ দুর্গাপুজোর

দুর্গাপুজোর ঐতিহ্য, সাংস্কৃতিক অবদান ও সামাজিক দায়বদ্ধতাকে স্বীকৃতি দিতে কলকাতা ও পার্শ্ববর্তী এলাকার ২৫টি দুর্গাপুজো কমিটিকে ‘মহাশক্তি সম্মান’ দেওয়ার উদ্যোগ নিয়েছে ‘উই আর দ্য কমন…

পারিবারিক বন্ধুর হামলায় পা হারালেন অস্ট্রেলিয়ার নারী এমপি, সর্বশেষ যা জানা যাচ্ছে

অস্ট্রেলিয়ায় স্বতন্ত্র নারী সংসদ সদস্য হেলেন হেইন্সকে গাড়িচাপা দিয়ে হত্যাচেষ্টার ঘটনায় নতুন করে রহস্য তৈরি হয়েছে হামলাকারীর পরিচয় ঘিরে। ৬৫ বছর বয়সী এই এমপির ওপর…

ইরানে ফের হামলার ইঙ্গিত নেতানিয়াহুর, ট্রাম্পের সঙ্গে আলোচনা

ইরানে আবারও হামলা চালানোর ইঙ্গিত দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তিনি ইরানের সরকারের পতন ঘটানোর বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ। এ…

যুদ্ধ এড়াতে ইরান-যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল পাকিস্তান ও কাতার

মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধের ঝুঁকি এড়াতে ইরান ও যুক্তরাষ্ট্রের কাছে নতুন একটি প্রস্তাব দিয়েছে মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান ও কাতার। মঙ্গলবার (২০ অক্টোবর) দুই দেশের কাছে…

বিজয়া দশমী ও প্রতিমা বিসর্জন: বিদায়ের বেদনা, ঐতিহ্য, ধর্মীয় তাৎপর্য ও সম্প্রীতির মহামিলন

শরতের নির্মল আকাশ, সাদা কাশফুলের দোলা, শিউলি ফুলের স্নিগ্ধ সুবাস, ঢাকের মধুর বাদ্য আর চারদিকে উৎসবের আমেজ—এসবের মধ্য দিয়েই বাঙালির হৃদয়ে আবির্ভূত হয় শারদীয় দুর্গোৎসব।…

সৌদি আরবে মৃত্যুদণ্ড: আমার মাইয়ার লাশ আইনা দাও, আমি ওরে দেহুম

‘আমি কেমনে বাঁচুম রে, আমার সুইটিরে আইনা দ্যাও রে। আমার মাইয়ার লাশ আইনা দাও, আমি ওরে দেহুম।’ সৌদি আরবে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া মেয়ে সুইটি আক্তারের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au