মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন
সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…
মেলবোর্ন, ২৬ ফেব্রুয়ারি- মিয়ানমারের সাগাইং অঞ্চলে আঘাত হেনেছে ৫ দশমিক ১ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প। যার কম্পন বাংলাদেশেও অনুভূত হয়েছে। ভূমিকম্প বিষয়ক ওয়েবসাইট ভলকানো ডিসকভারি জানিয়েছে, বুধবার (২৫ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় রাত ১০ টা ৫৩ মিনিটে ভূমিকম্প সংঘটিত হয়।
ভূমিকম্পটি মাটির ১০১ কিলোমিটার গভীরে আঘাত হেনেছে। যা মিয়ানমার ছাড়াও ভারত ও বাংলাদেশের বিভিন্ন জেলাকে কাঁপিয়েছে।
আবহাওয়া অধিদফতরের সহকারী পরিচালক ফারজানা সুলতানা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ১।
তিনি জানান, মাঝারি মাত্রার ভূমিকম্পটির কেন্দ্র মিয়ানমারে ঢাকা থেকে ৫৪২ কিলোমিটার দূরে।
এর আগে সর্বশেষ ২৩ ফেব্রুয়ারি ৪ দশমিক ৪ মাত্রার একটি ভূমিকম্প হয়। এর উৎপত্তিস্থল ছিল চাঁপাইনবয়াবগঞ্জের শিবগঞ্জে, যা ঢাকার আবহাওয়া অধিদফতরের অফিস থেকে ২৫২ কিলোমিটার উত্তর-পশ্চিম দিকে অবস্থিত।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au