বিনোদন

ফের অদ্ভুত পোশাক, জামা কেটে কেক খাওয়ালেন উরফি

  • 6:36 pm - February 27, 2026
  • পঠিত হয়েছে:১৭৪ বার

মেলবোর্ন, ২৭ ফেব্রুয়ারি- লাইমলাইটে থাকতে গেলে ঠিক কী করতে হয়, তা ভালো করেই জানেন মিডিয়া ব্যক্তিত্ব ও টেলিভিশন অভিনেত্রী উরফি জাভেদ। কোনো সিনেমায় অভিনয় না করেও আজ বড় বড় তারকার সঙ্গে ওঠবস তার। স্টাইল স্টেটমেন্টকে একেবারে অন্যমাত্রায় নিয়ে গেছেন যিনি, ঠিক সেই উরফি জাভেদ এবার এসে দাঁড়ালেন একেবারে কেকে মোড়া পোশাকে।

এমন দৃশ্য এখন পর্যন্ত কেউ হয়তো দেখেননি। স্বল্প পোশাকে যাকে সবসময় দেখে অভ্যস্ত সবাই, সেই উরফি জাভেদ এবার নিজের পোশাক দিয়ে আবার সবাইকে চমকে দিলেন। তিনি প্রমাণ করলেন, ক্রিয়েটিভিটির অন্য আরেক নামই হলো উরফি জাভেদ।

সম্প্রতি একটি অনুষ্ঠানে তিনি একটি কালো রঙের পোশাক পরে এসেছিলেন, যা দেখে অনেকেই প্রথমে ভেবেছিলেন— শুধু কেকের নকশা করা পোশাক পরেছেন তিনি। কিন্তু তারপর যখন উরফি নিজের পোশাক থেকে কেক কেটে সবাইকে খাওয়াতে শুরু করলেন, তখন সেই দৃশ্য যেন একেবারে মনে রাখার মতো।

উরফি জাভেদের এই নতুন স্টাইল সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে ভাইরাল হয়েছে। নেটিজেনদের কেউ কেউ মন্তব্য করেছেন—এই কেকটা কেউ খাবেন না, ওর গ্যাসের সমস্যা রয়েছে। আরেক নেটিজেন লিখেছেন, ‘আজ আমার জন্মদিন, আর আজকেই উনি এমন ড্রেস পরে এলেন।’

অন্য আরেক নেটিজেন লিখেছেন— ‘আমি জানি না কীভাবে উনি এমন জামা পরে এলেন? আর এরাও বা কেমন মানুষ যে কেকটা খেয়েও নিচ্ছেন। ভীষণ নোংরা লাগছে।’

তবে যে যাই বলুক না কেন— উরফি জাভেদ কটাক্ষকে বুড়ো আঙুল দেখিয়ে নিজের শর্তে বাঁচেন।

এই শাখার আরও খবর

মিটার-সংযোগ ছাড়াই গ্রাহকের নামে এলো ৬৯২ টাকার বিদ্যুৎ বিল

জামালপুরের মাদারগঞ্জে বিদ্যুতের নতুন মিটার স্থাপন কিংবা সংযোগ দেওয়ার আগেই এক গ্রাহকের নামে ৬৯২ টাকার বিল তৈরি হয়েছে। আগস্ট মাসের ওই বিল দেখে বিস্মিত হয়েছেন…

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ ৩ লাশ উদ্ধার

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া বাসা থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা বাড়ির…

জাতিসংঘে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন, বদলাবে প্রচলিত মানচিত্রের ধারণা

বিশ্বের প্রচলিত মানচিত্রে আফ্রিকার আয়তন বাস্তবের তুলনায় ছোট করে দেখানোর দীর্ঘদিনের সমালোচনার মধ্যে ‘ইকুয়াল আর্থ’ নামে নতুন ধরনের বিশ্ব মানচিত্র ব্যবহারে উৎসাহ দেওয়ার প্রস্তাব অনুমোদন…

কেরালায় লরির সঙ্গে গাড়ির সংঘর্ষে ৮ শিক্ষার্থী নিহত

ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। নিহতরা প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুর শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শনিবার(৫ সেপ্টেম্বর) পুলিশ জানায়,…

এয়ারবাস কেলেঙ্কারিতে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টের ছেলে গ্রেপ্তার

এয়ারবাসের বিমান কেনাবেচায় ঘুষ নেওয়ার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের ছেলে ও দেশটির সংসদ সদস্য নামাল রাজাপক্ষে গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার দেশটির দুর্নীতি দমন কর্তৃপক্ষ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au