বিশ্ব

ইরানের নতুন নেতৃত্ব আলোচনায় বসতে চাচ্ছে, আমিও রাজি হয়েছি: ট্রাম্প

  • 1:32 pm - March 02, 2026
  • পঠিত হয়েছে:১৬৩ বার
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এএফপি

মেলবোর্ন, ২ মার্চ- আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার পর ইরানের বর্তমান নেতৃত্ব যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসার আগ্রহ প্রকাশ করেছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি নিজেও আলোচনায় অংশ নিতে প্রস্তুত বলে জানিয়েছেন।

রোববার মার্কিন সাময়িকী দ্য আটলান্টিক–কে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “তারা আমাদের সঙ্গে আলোচনায় বসতে চায়, আর আমিও রাজি হয়েছি। আমি তাদের সঙ্গে কথা বলব।”

ট্রাম্পের এই মন্তব্য এমন এক সময়ে এলো, যখন ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সাম্প্রতিক সংঘাতে উত্তেজনা তুঙ্গে। খামেনির মৃত্যুর পর তেহরানে নেতৃত্ব পরিবর্তনের প্রক্রিয়া শুরু হয়েছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানাচ্ছে।

তবে সম্ভাব্য বৈঠকের সময়, স্থান কিংবা আলোচনার এজেন্ডা সম্পর্কে ট্রাম্প বিস্তারিত কিছু জানাননি। ইরানের পক্ষ থেকেও আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে এখনো কোনো বিবৃতি দেওয়া হয়নি।

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রেক্ষাপটে সম্ভাব্য এই সংলাপ উদ্যোগকে কূটনৈতিক অগ্রগতির ইঙ্গিত হিসেবে দেখছেন বিশ্লেষকরা।

সুত্রঃ বিবিসি

এই শাখার আরও খবর

তাহসিফের মৃত্যুতে নতুন রহস্য, সিসিটিভিতে তরুণীর সঙ্গে যাওয়ার তথ্য

বিমানবাহিনী থেকে বরখাস্ত হওয়া ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরীর মৃত্যুর তদন্তে নতুন মোড় নিয়েছে। মৃত্যুর আগে উত্তরার একটি রেস্টুরেন্ট ও বারে এক তরুণীর সঙ্গে তাঁকে দেখা…

জার্মানিতে জেন-জি বিক্ষোভে সহিংসতা, দোকানপাটে লুটপাট ও পুলিশের ওপর ককটেল নিক্ষেপ

শিক্ষা ও স্বাস্থ্য খাতে বরাদ্দ কমানো, সামাজিক সেবার সংকোচন, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং বাধ্যতামূলক সামরিক সেবার প্রতিবাদে জার্মানির বড় শহরগুলোতে বিক্ষোভ করেছেন হাজার হাজার তরুণ।…

মক্কা চুক্তিতে যোগ দিচ্ছে ইরান?

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা ও আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির মধ্যে সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের যৌথ মক্কা প্রতিরক্ষা চুক্তিতে ইরানের যোগ দেওয়া নিয়ে আন্তর্জাতিক মহলে আলোচনা শুরু…

এআইচালিত সাইবার হামলায় অস্ট্রেলিয়ার গুরুত্বপূর্ণ সেবা অচল হওয়ার আশঙ্কা

ওটিএন বাংলা: সংস্থাটির ২০২৫–২৬ অর্থবছরের বার্ষিক সাইবার হুমকি প্রতিবেদনে বলা হয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের দ্রুত অগ্রগতি সাইবার নিরাপত্তার পরিবেশ বদলে দিচ্ছে। রাষ্ট্রসমর্থিত হ্যাকার ও…

ফ্রান্স ও জার্মানিতে বিক্ষোভে সংঘর্ষ, প্যারিসে পেট্রলবোমায় পুলিশ সদস্য দগ্ধ

ওটিএন বাংলা: জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, বৈষম্য এবং শিক্ষা ও জনসেবার অবনতির প্রতিবাদে ফ্রান্স ও জার্মানিতে ব্যাপক বিক্ষোভ হয়েছে। স্থানীয় সময় শনিবার কয়েকটি শহরে পুলিশের সঙ্গে…

ধানক্ষেতের পাশের গর্তে নারী-পুরুষের অর্ধগলিত লাশ

যশোরের কেশবপুর উপজেলায় ধানক্ষেতের পাশের একটি শ্যালো মেশিন ঘরের গর্ত থেকে অজ্ঞাতপরিচয় এক নারী ও এক পুরুষের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাতে উপজেলার…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au