বিশ্ব

২০২৬ সালে আরও দুই লাখ আফগান শিশু তীব্র অপুষ্টির ঝুঁকিতে

সতর্ক করল জাতিসংঘ

  • 1:05 am - March 04, 2026
  • পঠিত হয়েছে:২০৮ বার
২০২৬ সালে আরও দুই লাখ আফগান শিশু তীব্র অপুষ্টির ঝুঁকিতে , ছবিঃ রয়টার্স

মেলবোর্ন, ০৪ মার্চ- বিদেশি সহায়তা কমে যাওয়া, সীমান্তে সহিংসতা এবং কঠোর শীতের প্রভাব মিলিয়ে ২০২৬ সালে আফগানিস্তানে তীব্র অপুষ্টিতে আক্রান্ত শিশুর সংখ্যা আরও বাড়তে পারে বলে সতর্ক করেছে জাতিসংঘ। সংস্থাটির কর্মকর্তারা জানিয়েছেন, চলতি বছর অতিরিক্ত প্রায় দুই লাখ শিশু তীব্র অপুষ্টির ঝুঁকিতে রয়েছে।

জেনেভায় এক সংবাদ ব্রিফিংয়ে বিশ্ব খাদ্য কর্মসূচির আফগানিস্তান বিষয়ক দেশীয় পরিচালক জন আইলিফ বলেন, গত বছর দেশটিতে শিশুদের মধ্যে তীব্র অপুষ্টির হার রেকর্ড মাত্রায় পৌঁছায়। এ বছর প্রায় ৩৭ লাখ শিশুর অপুষ্টিজনিত চিকিৎসা প্রয়োজন হবে বলে ধারণা করা হচ্ছে।

তিনি জানান, তহবিল সংকটের কারণে সংস্থাটির পক্ষে অপুষ্টিতে আক্রান্ত প্রতি চারজন শিশুর মধ্যে মাত্র একজনকে চিকিৎসা দেওয়া সম্ভব হচ্ছে। ফলে বিপুলসংখ্যক শিশু প্রয়োজনীয় সেবা থেকে বঞ্চিত হচ্ছে।

কঠোর শীত ও তুষারপাত পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। দুর্গম পার্বত্য এলাকায় অনেক পরিবার ক্লিনিকে পৌঁছাতে পারছে না। জন আইলিফ বলেন, আফগানিস্তানে অধিকাংশ শিশুর মৃত্যু শীতকালে নিজ বাড়িতেই ঘটে। তাঁর আশঙ্কা, মার্চের শেষ বা এপ্রিলের শুরুতে তুষার গলে গেলে গ্রামাঞ্চলে শিশু মৃত্যুর প্রকৃত চিত্র আরও উদ্বেগজনক হতে পারে।

২০২১ সালের পর থেকে আফগানিস্তানে আন্তর্জাতিক সহায়তা উল্লেখযোগ্যভাবে কমেছে। পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগ পরিস্থিতিকে আরও নাজুক করেছে। এর সঙ্গে যুক্ত হয়েছে প্রতিবেশী পাকিস্তান ও ইরান থেকে বহিষ্কৃত বিপুলসংখ্যক আফগানের প্রত্যাবর্তন। ২০২৩ সালের শেষ দিক থেকে এখন পর্যন্ত ৫০ লাখের বেশি মানুষ দেশে ফিরেছে, যা সীমিত সম্পদের ওপর অতিরিক্ত চাপ তৈরি করেছে।

ফিরে আসা অনেকেই এমন অঞ্চলে বসতি স্থাপন করেছে, যেখানে সাম্প্রতিক সময়ে পাকিস্তান ও আফগান বাহিনীর মধ্যে সংঘর্ষ হয়েছে। এ কারণে কিছু এলাকায় বিশ্ব খাদ্য কর্মসূচিকে সেবা কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করতে হয়েছে।

জন আইলিফ বলেন, চলমান সংঘাত ও অনিরাপত্তা স্বাস্থ্যসেবায় প্রবেশাধিকার বাধাগ্রস্ত করছে। এর ফলে তীব্র অপুষ্টির হার আরও বাড়তে পারে এবং কয়েক দশ হাজার শিশু সরাসরি ঝুঁকির মুখে পড়বে।

সুত্রঃ রয়টার্স

এই শাখার আরও খবর

ব্যালন ডি’অর ২০২৬: মনোনয়ন প্রকাশ শুরু, সেরা হওয়ার দৌড়ে যারা

ফুটবল বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অরের ২০২৬ সালের মনোনয়ন প্রকাশ শুরু হয়েছে। মূল পুরস্কারের পাশাপাশি সেরা গোলরক্ষক, সেরা তরুণ খেলোয়াড়, সেরা কোচ ও…

ঢাকা-কলকাতা মৈত্রী এক্সপ্রেস: শিগগিরই মিলছে চালুর নির্দিষ্ট তারিখ

ঢাকা-কলকাতা রুটে বন্ধ থাকা মৈত্রী এক্সপ্রেস ট্রেন পুনরায় চালুর বিষয়ে শিগগিরই সুখবর দেওয়া সম্ভব হবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। ট্রেনটি কবে…

তিন ছাত্রকে বলাৎকার, মাদরাসা শিক্ষকের কক্ষে মিলল উত্তেজক ওষুধ

ঝিনাইদহের কোটচাঁদপুরে তিন আবাসিক ছাত্রকে বলাৎকারের অভিযোগে একটি মাদরাসার প্রধান শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার আবুল বাশার (৩৩) উপজেলার দুধসর এলাকার দারুল উলুম মাদরাসার প্রধান…

বাড়ির সামনে হিন্দু স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, সোনা-টাকা ছিনতাই

নওগাঁর মহাদেবপুরে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে অলিফ চন্দ্র দত্ত (৪৫) নামে এক স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় তাঁর সঙ্গে থাকা…

হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও বঙ্গবন্ধু: রাজনীতির এক অবিস্মরণীয় অধ্যায়

​বাংলার রাজনৈতিক ইতিহাসে গণতন্ত্রের মানসপুত্র, ক্ষণজন্মা রাজনীতিবিদ হোসেন শহীদ সোহরাওয়ার্দী এমন এক ব্যক্তিত্ব, যার হাত ধরে এ অঞ্চলের বহু রাজনৈতিক নেতার বিকাশ ঘটেছিল। তাঁর রাজনৈতিক…

‘পুলিশ বলে, তুই বাচ্চা হারাইছিস তো আমি কী করব?’: নিখোঁজ সন্তানের অভিভাবক

রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) সংবাদ সম্মেলনে নিখোঁজ সন্তানের সন্ধান চেয়ে কান্নায় ভেঙে পড়েছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা অভিভাবকরা। তাদের অভিযোগ, সন্তান নিখোঁজ হওয়ার…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au