বিশ্ব

মধ্যপ্রাচ্যে আটকেপড়া ব্রিটিশ নাগরিকদের উদ্ধারে চার্টার ফ্লাইট পাঠাচ্ছে যুক্তরাজ্য

  • 2:47 am - March 04, 2026
  • পঠিত হয়েছে:১১৩ বার
যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার, ছবিঃ বিবিসি

মেলবোর্ন, ০৪ মার্চ- চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থানরত ব্রিটিশ নাগরিকদের দেশে ফেরাতে বিশেষ চার্টার ফ্লাইটের উদ্যোগ নিয়েছে যুক্তরাজ্য সরকার।

দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার পার্লামেন্টের হাউস অফ কমন্স-এ জানান, আগামী কয়েক দিনের মধ্যে ওমানের রাজধানী মাস্কাট থেকে একটি সরকারি চার্টার ফ্লাইট যুক্তরাজ্যের উদ্দেশ্যে ছেড়ে যাবে।

তিনি বলেন, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে কতজন ব্রিটিশ নাগরিক অবস্থান করছেন, সে তথ্য সংগ্রহে নতুন করে নিবন্ধন কার্যক্রম শুরু করেছে সরকার। মঙ্গলবার সকাল পর্যন্ত অঞ্চলটির বিভিন্ন দেশ থেকে প্রায় এক লাখ ৩০ হাজার ব্রিটিশ নাগরিক নিবন্ধন করেছেন।

পররাষ্ট্রমন্ত্রী জানান, নিবন্ধিতদের মধ্যে যারা ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছেন, তাদের চার্টার ফ্লাইটে অগ্রাধিকার ভিত্তিতে দেশে ফেরানো হবে।

সরকার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজন অনুযায়ী আরও ফ্লাইটের ব্যবস্থা নেওয়া হতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি।

সুত্রঃ বিবিসি

এই শাখার আরও খবর

পরিত্যক্ত কূপে ছাগল উদ্ধার করতে নেমে বাবা-ছেলেসহ চারজনের মৃত্যু

মেলবোর্ন, ২০ জুন- টাঙ্গাইলের মধুপুর উপজেলায় একটি পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগল উদ্ধার করতে গিয়ে একে একে কূপে নেমে বাবা ও ছেলেসহ চারজনের মর্মান্তিক মৃত্যু…

ডোমিনিকান প্রজাতন্ত্রের সমুদ্রসৈকত রিসোর্টে ভয়াবহ আগুন, ইতালীয় পর্যটকের মৃত্যু

মেলবোর্ন, ২০ জুন- ক্যারিবীয় অঞ্চলের জনপ্রিয় পর্যটন গন্তব্য ডোমিনিকান প্রজাতন্ত্রের একটি বিলাসবহুল সমুদ্রসৈকত রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক ইতালীয় পর্যটকের মৃত্যু হয়েছে। এছাড়া বেশ কয়েকজন আহত…

ইনজুরি কাটিয়ে দলে ফিরছেন নেইমার

মেলবোর্ন, ২০ জুন- নেইমার জুনিয়রকে বিশ্বকাপে ফেরানোর বিষয়ে আশাবাদী বার্তা দিয়েছেন ব্রাজিল জাতীয় দলের কোচ কার্লো আনচেলত্তি। চোটের কারণে টুর্নামেন্টের প্রথম দুই ম্যাচে মাঠে নামতে…

টিকা ক্যাম্পেইনের পরও নিয়ন্ত্রণে আসেনি হাম

মেলবোর্ন, ২০ জুন- টিকা ক্যাম্পেইনের পরও হামের সংক্রমণ পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। জাতীয় পর্যায়ের হাম–রুবেলা টিকা ক্যাম্পেইন শেষ হয়েছে এক মাস আগে, ২০ মে। এরপরও প্রতিদিন…

লেবাননে যুদ্ধবিরতির পর ইরানের সঙ্গে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র

মেলবোর্ন, ২০ জুন- ইরানের সঙ্গে সই হওয়া সমঝোতা স্মারকের শর্ত বাস্তবায়নের অংশ হিসেবে শান্তি আলোচনার প্রথম পর্বে অংশ নিতে সুইজারল্যান্ড সফর করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড…

মহানবীকে নিয়ে কটূক্তির অভিযোগে ফেনীতে হিন্দু যুবক গ্রেফতার

মেলবোর্ন, ২০ জুন- ফেনীর ছাগলনাইয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে মহানবী হজরত মুহাম্মদ (সা.) ও ইসলাম ধর্মের বিভিন্ন ধর্মীয় আচার-অনুষ্ঠান নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে সৃজন দাশ প্রান্ত…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au