বিশ্ব

মধ্যপ্রাচ্যের যুদ্ধে জাতিসংঘের নিন্দা

  • 6:05 am - March 04, 2026
  • পঠিত হয়েছে:২৫১ বার
জাতিসংঘের পতাকা। ছবি: রয়টার্স

মেলবোর্ন, ৪ মার্চ- মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে শিশুদের ওপর যে সহিংসতা নেমে এসেছে, তার তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের সামরিক ও বেসামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ার প্রেক্ষাপটে সংস্থাটি উদ্বেগ প্রকাশ করেছে।

এক বিবৃতিতে জাতিসংঘ বলেছে, ইরান এবং আঞ্চলিক বিভিন্ন স্থানে পরিচালিত সামরিক অভিযান ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি করেছে এবং তা শিশুদের জন্য গুরুতর হুমকি হয়ে দাঁড়িয়েছে। বেসামরিক মানুষ, স্কুল ও হাসপাতাল কোনোভাবেই হামলার লক্ষ্য হতে পারে না বলে সংস্থাটি জোর দিয়ে উল্লেখ করেছে। একই সঙ্গে বলা হয়েছে, প্রতিটি শিশুর ভয়মুক্ত পরিবেশে বেঁচে থাকার অধিকার রয়েছে।

এদিকে ইরানের দক্ষিণাঞ্চলীয় শহর মিনাবে একটি মেয়েদের স্কুলে যুক্তরাষ্ট্র–ইসরায়েলের হামলায় নিহত ১৬৫ শিক্ষার্থী ও কর্মীর জন্য মঙ্গলবার রাষ্ট্রীয়ভাবে জানাজা অনুষ্ঠিত হয়েছে। ইরান এই ঘটনাকে চলমান অভিযানের সবচেয়ে প্রাণঘাতী হামলা হিসেবে উল্লেখ করেছে।

কুয়েতে মার্কিন দূতাবাসে হামলার নিন্দা

কুয়েত সরকার দেশটিতে অবস্থিত মার্কিন দূতাবাস লক্ষ্য করে ইরানের হামলার তীব্র নিন্দা জানিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে কুয়েতের মন্ত্রিসভা জানিয়েছে, যেসব দেশ ইরানের হামলার শিকার হয়েছে তাদের সঙ্গে পূর্ণ সংহতি প্রকাশ করছে কুয়েত এবং নিজেদের সার্বভৌমত্ব রক্ষায় তারা যে পদক্ষেপ নেবে, তাতে সমর্থন থাকবে।

এর আগে সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাসে দুটি ড্রোন আঘাত হানার পর সেখানে সীমিত আকারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযানের প্রেক্ষাপটে তেলের সরবরাহ অনিশ্চিত হয়ে পড়ায় যুক্তরাষ্ট্রে পেট্রোলের দাম বেড়েছে। তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, পরিস্থিতি সামাল দিতে সাময়িকভাবে তেলের উচ্চমূল্য মেনে নেওয়া সম্ভব। তার ভাষ্য, ইরান থেকে উদ্ভূত আসন্ন হুমকি দূর করা বেশি গুরুত্বপূর্ণ।

তিনি দাবি করেন, ইরানের নৌ ও বিমানঘাঁটিসহ বহু সামরিক লক্ষ্যবস্তুতে সফলভাবে হামলা চালানো হয়েছে এবং উল্লেখযোগ্য ক্ষতি সাধন করা হয়েছে। তার কথায়, প্রায় সব গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তু ধ্বংস করা হয়েছে।

ইরান পাল্টা জবাবে প্রতিবেশী আরব দেশগুলোতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে এবং জ্বালানি বাণিজ্যের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল বাধাগ্রস্ত করার চেষ্টা করেছে। তবে ট্রাম্পের দাবি, ধারাবাহিক হামলার কারণে ইরানের ক্ষেপণাস্ত্র নিক্ষেপের সক্ষমতা ধীরে ধীরে ক্ষয় হয়ে যাবে। তিনি বলেন, ইরান বহু ক্ষেপণাস্ত্র ছুড়েছে, আবার অনেকগুলো প্রতিরোধও করা হচ্ছে।

মধ্যপ্রাচ্যে চলমান এই সংঘাত আঞ্চলিক নিরাপত্তা, জ্বালানি সরবরাহ ও মানবিক পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

এই শাখার আরও খবর

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

বাংলাদেশে পানির লবণাক্ততা: নীরব স্বাস্থ্যঝুঁকিতে উপকূলের মানুষ

বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে নিরাপদ পানীয় জল দিন দিন দুর্লভ হয়ে উঠছে। জলবায়ু পরিবর্তন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, জলোচ্ছ্বাস ও নদীপথে লবণাক্ত পানি প্রবেশের কারণে উপকূলের বিস্তীর্ণ…

বর্ণাঢ্য শোভাযাত্রায় ঢাকায় উদযাপিত হলো জন্মাষ্টমী

যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। জন্মাষ্টমী উপলক্ষে শুক্রবার রাজধানী ঢাকাসহ…

আরজি করের নারী চিকিৎসক ধর্ষণ-হত্যা: সাবেক পৌর চেয়ারম্যান গ্রেপ্তার

কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় মরদেহ দ্রুত সৎকারের অভিযোগে উত্তর ২৪ পরগনার পানিহাটি পৌরসভার সাবেক চেয়ারম্যান ও তৃণমূল…

ব্রিকসে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে ধোঁয়াশা, তারেকের সফর নিয়ে এখনো অনিশ্চয়তা

আসন্ন ব্রিকস শীর্ষ সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেবেন কি না, কিংবা তিনি অংশ না নিলে বাংলাদেশের হয়ে অন্য কোনো প্রতিনিধি সম্মেলনে যোগ দেবেন…

বিএনপি নেতাদের অভিনন্দন জানালেন ৩ উপাচার্য, বিশ্ববিদ্যালয়ের নৈতিকতা নিয়ে প্রশ্ন

পাবলিক বিশ্ববিদ্যালয়ের শীর্ষ পদে নিয়োগে রাজনৈতিক প্রভাব নিয়ে বিতর্কের মধ্যেই বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক প্ল্যাটফর্ম ব্যবহার করে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাদের অভিনন্দন জানিয়েছেন অন্তত তিন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au