বিশ্ব

ইরানের আকাশে ঘন মেঘ, ঝরছে অদ্ভুত ‘কালো বৃষ্টি’

ইরানের বিভিন্ন স্থাপনায় নতুন করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলা

  • 9:26 pm - March 08, 2026
  • পঠিত হয়েছে:২৮৯ বার
ইরানের বিভিন্ন স্থাপনায় নতুন করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলা। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৮ মার্চ- যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান সংঘাত আরও তীব্র আকার নিয়েছে। ইরানের বিভিন্ন স্থাপনায় নতুন করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলার পর রাজধানী তেহরানের আকাশ থেকে ‘কালো বৃষ্টি’ ঝরার খবর পাওয়া গেছে। ইসরায়েলের হামলায় ইরানের পাঁচটি তেল সংরক্ষণাগারে আগুন লাগার পর সেখান থেকে ছড়িয়ে পড়া ধোঁয়া ও ধ্বংসাবশেষের কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমে বলা হচ্ছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার (বাংলাদেশ সময় রোববার) সতর্ক করে বলেন, ইরানকে “খুব কঠিনভাবে আঘাত করা হবে”। তার এই হুঁশিয়ারির পরপরই ইরানের বিভিন্ন স্থানে নতুন করে বিমান হামলা চালানো হয়।

ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশালে লিখেছেন, “আজ ইরানকে খুব কঠোরভাবে আঘাত করা হবে। ইরানের আচরণের কারণে এমন কিছু এলাকা ও গোষ্ঠী এখন লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনায় আনা হয়েছে, যেগুলো এতদিন লক্ষ্যবস্তু ছিল না।”

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর “অপারেশন এপিক ফিউরি” দ্বিতীয় সপ্তাহে প্রবেশ করার মধ্যেই এই বার্তা দেন তিনি।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, তেহরানের মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে একটি বড় বিস্ফোরণের পর আগুনের গোলা এবং ঘন কালো ধোঁয়া আকাশে ছড়িয়ে পড়ছে। এই বিমানবন্দরেই ইরানের জাতীয় বিমান সংস্থার প্রধান কার্যালয় অবস্থিত।

এ ঘটনার পর ইরানের একজন শীর্ষ কর্মকর্তা সতর্ক করে বলেছেন, যুদ্ধ অব্যাহত থাকলে বৈশ্বিক তেল সরবরাহ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে।

ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ-বাকের গালিবাফ সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিযুক্ত করে বলেন, তার সিদ্ধান্তের মাধ্যমে তিনি “আমেরিকার স্বার্থকেই আগুনে পুড়িয়ে দিচ্ছেন”।

অন্যদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির উত্তরসূরি নিয়ে দেশটির ভেতরে আলোচনা চলছে বলেও স্থানীয় গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। ইরানের বিশেষজ্ঞ পরিষদের সদস্য আয়াতুল্লাহ মোহাম্মদ মেহদি মিরবাঘেরি জানিয়েছেন, নতুন নেতার বিষয়ে মোটামুটি ঐকমত্য তৈরি হয়েছে। তবে উত্তরসূরি ঘোষণার আগে এখনো কিছু বাধা অতিক্রম করতে হবে।

এদিকে ইরান উপসাগরীয় অঞ্চলে অবস্থানরত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে ধারাবাহিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। একই সঙ্গে ট্রাম্পের পক্ষ থেকে সংঘাত আরও বিস্তৃত করার হুমকির পরও ইরান আত্মসমর্পণ করবে না বলে ঘোষণা দিয়েছে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এক বিবৃতিতে বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের “সামরিক সক্ষমতা, দৃঢ়তা এবং সংকল্পকে অবমূল্যায়ন করেছেন।”

বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে এই সংঘাত দ্রুত বিস্তৃত হলে তা মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতির পাশাপাশি বৈশ্বিক জ্বালানি বাজারেও বড় ধরনের প্রভাব ফেলতে পারে।

সূত্রঃ নিউজ.এইউ

এই শাখার আরও খবর

শাহজালাল বিমানবন্দরে আগুন, আতঙ্কে বিদেশগামী যাত্রীরা

ওটিএন বাংলা ডেস্ক : রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একটি স্টোর বিল্ডিংয়ে আগুন লাগার খবর ছড়িয়ে পড়ায় যাত্রীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। মঙ্গলবার (২০ অক্টোবর)…

সরকার চায় ঐক্য, একটি মহল ছড়াচ্ছে বিভ্রান্তি: প্রধানমন্ত্রী

দেশের সব মানুষকে সঙ্গে নিয়ে ঐক্য গড়ে তুলতে চায় সরকার। তবে সরকার যখন সবাইকে নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে, তখন একটি মহল দেশে বিভ্রান্তি ছড়ানোর…

ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ করে প্রজ্ঞাপন জারি

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী পদ থেকে বিএনপি নেতা ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি। এ বিষয়ে মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এর মধ্য দিয়ে…

মসজিদে বয়ানে হিন্দু ধর্মাবলম্বীদের নিয়ে অবমাননাকর মন্তব্য খতিবের, নিরব প্রশাসন

ঢাকার খিলক্ষেতের নিকুঞ্জ এলাকার টানপাড়ার জামতলা জামে মসজিদে জুমার বয়ানে হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় বিশ্বাস ও প্রসাদ নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ উঠেছে মসজিদটির অস্থায়ী খতিব…

কিম জং উনের স্বাস্থ্য নিয়ে গুঞ্জন, কী জানা যাচ্ছে?

উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের শারীরিক অবস্থা নিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে জল্পনা ছড়িয়েছে। সম্প্রতি তিনি গুরুতর অসুস্থ হয়ে কোমায় আছেন বলে কিছু…

ফ্রান্সজুড়ে চলছে দাঙ্গা-লুটপাট, প্যারিসসহ বিভিন্ন শহরে কারফিউ জারি

ফ্রান্সজুড়ে বিক্ষোভ থেকে ছড়িয়ে পড়া দাঙ্গা, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় রাজধানী প্যারিসের কয়েকটি এলাকা এবং দেশটির বিভিন্ন শহরে রাতের কারফিউ জারি করেছে কর্তৃপক্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au