বাংলাদেশ

অটোরিকশা কেড়ে নিয়ে হিন্দু কিশোরকে ট্রাকের নিচে ফেলে হত্যা

  • 5:50 pm - March 09, 2026
  • পঠিত হয়েছে:১৩২ বার
অটোরিকশা কেড়ে নিয়ে হিন্দু কিশোরকে ট্রাকের নিচে ফেলে হত্যা। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৯ মার্চ- ফেনীতে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় বাধা দেওয়ায় শান্ত কুমার সাহা নামে এক হিন্দু কিশোর চালককে ট্রাকের নিচে ফেলে হত্যার অভিযোগ উঠেছে। যাত্রীবেশে অটোরিকশায় ওঠা দুই ছিনতাইকারী তাকে সড়কের পাশের একটি ডোবায় ফেলে দিয়ে অটোরিকশা নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। ছিনিয়ে নেওয়া অটোরিকশার পেছনে দৌড়াতে গিয়ে দ্রুতগতির একটি ট্রাকের নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যায় ওই কিশোর।

রোববার রাতের দিকে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের ফেনী সদর উপজেলার রামপুর রাস্তার মাথা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শান্ত কুমার সাহা (১৫) ফেনী সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের হকদি গ্রামের বাসিন্দা কানু কুমার সাহার ছেলে।

পুলিশ ও নিহতের পরিবারের সদস্যদের সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো শান্ত কুমার সাহা ফেনী শহর থেকে যাত্রী নিয়ে বালিগাঁওয়ের দিকে যাতায়াত করত। রোববার রাত আটটার দিকে দুই ব্যক্তি যাত্রীবেশে তার অটোরিকশায় ওঠে। পরে অটোরিকশাটি নিয়ে ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক ধরে এগিয়ে যাওয়ার সময় ফেনীর স্টার লাইন পাম্পের সামনে পৌঁছালে ছিনতাইকারীরা তাকে ধাক্কা দিয়ে মহাসড়কের পাশের একটি ডোবায় ফেলে দেয়।

এরপর তারা অটোরিকশাটি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। ডোবা থেকে উঠে নিজের অটোরিকশাটি উদ্ধারের জন্য পেছন পেছন দৌড়াতে থাকে শান্ত। এ সময় রামপুর রাস্তার মাথা এলাকায় পেছন থেকে আসা দ্রুতগতির একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে মহিপাল হাইওয়ে পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন। পরে প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশটি ময়নাতদন্তের জন্য ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

নিহতের চাচা রিপন সাহা জানান, ছিনতাই হওয়া অটোরিকশাটি শান্তর বাবার। প্রতিদিনের মতো রোববার সন্ধ্যায় তার বাবা অটোরিকশাটি বাড়িতে রেখে গিয়েছিলেন। পরে কিছু রোজগারের আশায় শান্ত সেটি নিয়ে ফেনী শহরের দিকে বের হয়। কিন্তু ছিনতাইকারীদের কবলে পড়ে সে নিজের জীবন ও অটোরিকশা—দুটিই হারিয়েছে।

তিনি বলেন, “শান্ত যেখান থেকে যাত্রী তুলেছিল, আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করলে ছিনতাইকারীদের শনাক্ত করা সম্ভব হবে। আমরা চাই দ্রুত তাদের গ্রেপ্তার করা হোক।”

এ ঘটনায় মহিপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুল ইসলাম বলেন, কিশোরটিকে চাপা দেওয়া ট্রাকটি পুলিশ আটক করে হেফাজতে নিয়েছে। পাশাপাশি ছিনতাইকারীদের ধরতে ফেনী সদর থানার পুলিশ কাজ করছে।

ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নিশাত তাবাসসুম জানান, অটোরিকশা ছিনতাই ও চালকের মৃত্যুর খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনার পরপরই বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত শুরু হয়েছে এবং ছিনতাইকারীদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য পুলিশের একাধিক দল মাঠে কাজ করছে।

এই শাখার আরও খবর

ব্রিকস সম্মেলনে তারেক রহমানের উপস্থিতি কেন ভারতের জন্য গুরুত্বপূর্ণ?

আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্রিকস সম্মেলন ২০২৬। গুরুত্বপূর্ণ এই আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে এখনো স্পষ্ট কোনো সিদ্ধান্ত জানা যায়নি।…

পাবনায় বিএনপি নেতাকে গুলি, মৃত্যু নিশ্চিত করতে কুপিয়ে হত্যা

পাবনার আটঘরিয়ায় আদম আলী (৬০) নামে এক বিএনপি নেতাকে গুলি করে এবং পরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার…

শেখ হাসিনা কি আবারও বাংলাদেশের ক্ষমতায় ফিরতে পারবেন?

২৪ এর আন্দোলনে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার দুই বছর পূর্ণ হওয়ার দিন, গত ৫ আগস্ট ভারত থেকে দেওয়া এক বক্তব্যে তিনি ঘোষণা করেন, ডিসেম্বরেই বাংলাদেশে…

রংপুরের চার খুন: তদন্তের কেন্দ্রে এখন পুলিশ কর্মকর্তা মাবুদ ও সনাতন

রংপুরে একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় তদন্তের সবচেয়ে বড় প্রশ্ন এখন আর শুধু কে গণপতি চক্রবর্তী, তাঁর স্ত্রী প্রীতিলতা, মেয়ে আগমী ও ১২ বছরের ছেলে…

‘জিস্‌ম’ করার পর কেরিয়ার শেষ হয়ে যেতে পারে, বিপাশা

২০০১ সালে ‘অজনবী’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় বিপাশা বসুর। এরপর ‘রাজ’-এর মতো একাধিক সফল সিনেমায় অভিনয় করে নিজের অবস্থান শক্ত করেন তিনি। তবে ২০০৩…

১২ বছরের নাতনিকে ধর্ষণ, দাদার যাবজ্জীবন

লালমনিরহাটের পাটগ্রামে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের দায়ে প্রতিবেশী দাদা মোক্তার উদ্দিনকে (৫০) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে দুই লাখ টাকা জরিমানা করা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au