বিশ্ব

ইরান যুদ্ধের মধ্যস্থতায় পুতিনের প্রস্তাব এখনও বহাল: ক্রেমলিন

  • 11:46 pm - March 10, 2026
  • পঠিত হয়েছে:১৯৪ বার
ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১০ মার্চ- ইরানকে কেন্দ্র করে চলমান সংঘাতের মধ্যস্থতায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যে প্রস্তাবগুলো দিয়েছেন, সেগুলো এখনও বহাল রয়েছে বলে জানিয়েছে ক্রেমলিন। রাশিয়া পরিস্থিতি শান্ত করতে তার সামর্থ্য অনুযায়ী সহায়তা করতে প্রস্তুত বলেও জানিয়েছে দেশটি।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেন, সংঘাতের শুরু থেকেই প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন উত্তেজনা কমাতে মধ্যস্থতার বিভিন্ন বিকল্প প্রস্তাব দিয়েছেন। সামরিক পর্যায় শুরু হওয়ার আগেই এসব প্রস্তাব দেওয়া হয়েছিল এবং সেগুলোর অনেকগুলোই এখনও আলোচনার টেবিলে রয়েছে।

দিমিত্রি পেসকভ বলেন, রাশিয়া তার সর্বোচ্চ সামর্থ্য অনুযায়ী সহায়তা করতে প্রস্তুত এবং তা করতে আগ্রহী। তবে সংঘাত নিরসনের জন্য বিভিন্ন পক্ষের মধ্যে বোঝাপড়া ও একাধিক চুক্তি প্রয়োজন, তাই এ ক্ষেত্রে কিছুটা সময় ও ধৈর্যের প্রয়োজন হবে।

এই মন্তব্য আসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ভ্লাদিমির পুতিনের টেলিফোন আলাপের এক দিন পর। ক্রেমলিন জানিয়েছে, ওই ফোনালাপে ইরানের যুদ্ধ দ্রুত শেষ করার লক্ষ্যে কিছু প্রস্তাব নিয়ে আলোচনা করেছেন রুশ প্রেসিডেন্ট।

তবে প্রস্তাবগুলোর বিস্তারিত বিষয়ে কিছু বলতে অস্বীকৃতি জানিয়েছেন দিমিত্রি পেসকভ।

অন্যদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের বলেছেন, ইরান সংঘাতের বিষয়ে ভ্লাদিমির পুতিন সহায়তা করতে আগ্রহ প্রকাশ করেছেন। তবে তিনি পুতিনকে বলেছেন, ইউক্রেন ও রাশিয়ার মধ্যে চলমান যুদ্ধের অবসান ঘটাতে পারলে সেটিই আরও বড় সহায়তা হবে।

ইরানের সঙ্গে কৌশলগত অংশীদারত্ব চুক্তি থাকা রাশিয়া যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানে চালানো হামলার নিন্দা জানিয়েছে। এই হামলা গত ২৮ ফেব্রুয়ারি শুরু হয়।

তবে বড় জ্বালানি রপ্তানিকারক দেশ হওয়ায় তেলের দাম বৃদ্ধির ফলে রাশিয়া অর্থনৈতিকভাবে কিছুটা লাভবান হয়েছে বলেও বিভিন্ন বিশ্লেষণে বলা হচ্ছে।

এদিকে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত স্টিভ উইটকফ সপ্তাহান্তে জানিয়েছেন, তিনি রাশিয়াকে ইরানকে গোয়েন্দা তথ্য সরবরাহ না করার আহ্বান জানিয়েছেন। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছিল, মস্কো তেহরানকে লক্ষ্যবস্তু সংক্রান্ত তথ্য দিয়ে সহায়তা করছে, যাতে তারা মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন বাহিনীর ওপর হামলা চালাতে পারে।

তবে এ ধরনের প্রতিবেদনের বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। পুতিন ও ট্রাম্পের ফোনালাপে এই বিষয়টি আলোচনা হয়েছে কি না, সে বিষয়েও তিনি কিছু জানাননি।

এই শাখার আরও খবর

এয়ারবাস কেলেঙ্কারিতে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টের ছেলে গ্রেপ্তার

এয়ারবাসের বিমান কেনাবেচায় ঘুষ নেওয়ার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের ছেলে ও দেশটির সংসদ সদস্য নামাল রাজাপক্ষে গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার দেশটির দুর্নীতি দমন কর্তৃপক্ষ…

কিয়েভে রুশ ড্রোন হামলায় জ্বলছে ইউক্রেনের গোয়েন্দা সদর দপ্তর

ইউক্রেনের রাজধানী কিয়েভে দেশটির নিরাপত্তা সংস্থা এসবিইউর সদর দপ্তরে রুশ ড্রোন হামলা হয়েছে। শুক্রবার দিনের আলোতে গুরুত্বপূর্ণ এই সরকারি ভবনে সরাসরি ড্রোন আঘাত হানার ঘটনায়…

‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’

গ্যাস সংকট ও নাগরিক সেবার ঘাটতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি গ্যাস…

দীর্ঘ সময় ইতালির ক্ষমতায় থাকা মেলোনিকে মোদির শুভেচ্ছা, কী ছিল বার্তায়?

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালির সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী হিসেবে নতুন রেকর্ড গড়েছেন জর্জিয়া মেলোনি। এই সাফল্যে তাকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র…

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ: জাতিসংঘ

জলবায়ু পরিবর্তন, যুদ্ধ এবং বাণিজ্যিক অস্থিরতার প্রভাবে বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত আগস্টে আন্তর্জাতিক খাদ্যপণ্যের মূল্যসূচক বেড়ে ২০২২ সালের নভেম্বরের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে…

অটো পাইলট মোডে মহাসড়কের মাঝখানে থেমে যায় টেসলা, পেছন থেকে ট্রাকের ধাক্কায় চালক নিহত

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় গভীর রাতে ব্যস্ত মহাসড়কের মাঝখানে একটি টেসলা গাড়ি হঠাৎ সম্পূর্ণ থেমে যাওয়ার পর পেছন থেকে আসা বিশালাকৃতির ফোর্ড এফ-৩৫০ পিকআপ ট্রাকের ধাক্কায় গাড়িটির…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au