খেলা

নারী ফুটবলারদের দেশে ফিরতে বলল ইরান

  • 1:18 am - March 11, 2026
  • পঠিত হয়েছে:১০৬ বার
ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১১ মার্চ- অস্ট্রেলিয়ায় রাজনৈতিক আশ্রয় নেওয়া ইরানের নারী ফুটবল দলের কয়েকজন সদস্যকে দেশে ফিরে আসার আহ্বান জানিয়েছে ইরান সরকার। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, খেলোয়াড়দের নিয়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে তা উদ্বেগজনক এবং তাদের নিরাপদে দেশে ফেরার আহ্বান জানানো হচ্ছে।

ইরানের নারী ফুটবল দলের অধিনায়ক জোহরা ঘানবারিসহ পাঁচ খেলোয়াড় অস্ট্রেলিয়ায় আশ্রয় চাইলে এই প্রতিক্রিয়া জানায় তেহরান। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইসমাইল বাঘাই দাবি করেন, অস্ট্রেলিয়ায় একটি টুর্নামেন্ট খেলতে যাওয়া ওই খেলোয়াড়দের কার্যত ‘জিম্মি’ করে রাখা হয়েছে।

তিনি তার পোস্টে লিখেছেন, মিনাব শহরে টমাহক ক্ষেপণাস্ত্র হামলায় বহু নিরীহ ইরানি স্কুলছাত্রী নিহত হওয়ার ঘটনা উল্লেখ করে বলেন, যারা এই হামলার জন্য দায়ী তারাই এখন ‘উদ্ধারের’ নামে ইরানি অ্যাথলেটদের জিম্মি করতে চায়। তার ভাষায়, এই আচরণ ধৃষ্টতা ও ভণ্ডামির উদাহরণ।

ইসমাইল বাঘাই নারী ফুটবলারদের উদ্দেশে বলেন, ইরান তাদের জন্য উন্মুক্ত বাহু নিয়ে অপেক্ষা করছে এবং তারা যেন দুশ্চিন্তা না করে দ্রুত দেশে ফিরে আসে।

এর আগে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে একটি ম্যাচ শুরুর সময় জাতীয় সঙ্গীত গাইতে অস্বীকৃতি জানানোর পর ইরানি রাষ্ট্রীয় টেলিভিশনে নারী ফুটবল দলটিকে ‘বিশ্বাসঘাতক’ আখ্যা দিয়ে সমালোচনা করা হয়েছিল।

মঙ্গলবার ১০ মার্চ অস্ট্রেলিয়া সরকার ইরানের এই পাঁচ নারী ফুটবলারকে রাজনৈতিক আশ্রয় দেয়। জানা গেছে, তারা রাতের অন্ধকারে হোটেল থেকে বেরিয়ে অস্ট্রেলীয় কর্মকর্তাদের কাছে নিরাপত্তা চেয়ে আবেদন করেন। পরে তাদের একটি নিরাপদ আশ্রয়কেন্দ্রে নেওয়া হয়।

প্রকাশিত ছবিতে দেখা গেছে, খেলোয়াড়রা একটি টেবিলের চারপাশে বসে আছেন এবং অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক তাদের দেশটিতে থাকার অনুমতি দিয়ে প্রয়োজনীয় নথিতে স্বাক্ষর করছেন।

এর আগে সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ইরানের ওই নারী খেলোয়াড়দের আশ্রয় দেওয়ার বিষয়টি উল্লেখ করেছিলেন।

সূত্র: আল জাজিরা।

এই শাখার আরও খবর

বার্ষিক সাধারণ সভা শেষে বিএসপিসির নতুন নির্বাহী কমিটি গঠন

মেলবোর্ন, ২২ জুলাই: অস্ট্রেলিয়ার বাংলাদেশি কমিউনিটির অন্যতম সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বাংলাদেশ সোসাইটি ফর পূজা অ্যান্ড কালচার ইনকরপোরেটেড (BSPC)-এর বার্ষিক সাধারণ সভা (AGM) ২০২৬ অনুষ্ঠিত…

অমিত শাহ-ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে ভারতের পার্লামেন্ট উত্তাল

মেলবোর্ন, ২২ জুলাই- ভারতের রাজধানী নয়াদিল্লিতে শিক্ষার্থী আন্দোলনকে কেন্দ্র করে রাজনৈতিক অস্থিরতা আরও তীব্র আকার ধারণ করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবনের সামনে কংগ্রেসের বিক্ষোভের…

দ্বিতীয় দিনেও উত্তাল দিল্লি, বাধা ডিঙিয়ে জড়ো হচ্ছেন হাজার হাজার শিক্ষার্থী

মেলবোর্ন, ২২ জুলাই- ভারতের রাজধানী নয়াদিল্লির যন্তর মন্তরে চলমান শিক্ষার্থী ও তরুণদের আন্দোলন এখন দেশীয় গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও ছড়িয়ে পড়েছে। শিক্ষাব্যবস্থায় সংস্কার, স্বচ্ছতা নিশ্চিত…

জর্দানে নিখোঁজ মার্কিন সেনাকে মৃত ঘোষণা, নিহত বেড়ে ১৮

মেলবোর্ন, ২২ জুলাই- ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর জর্দানে নিখোঁজ থাকা আরও এক মার্কিন সেনাসদস্যকে মৃত বলে ধারণা করছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর (পেন্টাগন)। এর…

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, জরুরি তহবিল চাইল পেন্টাগন

মেলবোর্ন, ২২ জুলাই- ইরানের সঙ্গে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় এখন পর্যন্ত ৩৭ দশমিক ৫ বিলিয়ন ডলারে পৌঁছেছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। মঙ্গলবার (২১ জুলাই)…

গ্যাস সংকটের প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, যানজটে দুর্ভোগ

মেলবোর্ন, ২২ জুলাই- ময়মনসিংহের বিভিন্ন সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস সরবরাহ সংকটের প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সিএনজিচালিত অটোরিকশা চালকরা। প্রায় আধাঘণ্টার এ কর্মসূচিতে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au