কানাডায় মার্কিন কনস্যুলেটে গুলি
মেলবোর্ন, ১১ মার্চ- কানাডার শহর টরন্টোতে অবস্থিত যুক্তরাষ্ট্রের কনস্যুলেট ভবনের দিকে গুলি ছোড়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার ভোরে এ ঘটনার পর পুলিশ সেখানে আগ্নেয়াস্ত্র ব্যবহারের প্রমাণ…
মেলবোর্ন, ১১ মার্চ- হলিউডের জনপ্রিয় নির্মাতা জেমস ক্যামেরন জানিয়েছেন, ‘অ্যাভাটার’ ফ্র্যাঞ্চাইজির চতুর্থ কিস্তি নির্মাণের সম্ভাবনা এখনও রয়েছে। তবে সেটি অনেকটাই নির্ভর করছে দর্শকদের প্রতিক্রিয়া ও বক্স অফিস আয়ের ওপর।
‘টাইটানিক’ ও ‘টারমিনেটর’ খ্যাত এই নির্মাতা সম্প্রতি ‘অ্যাভাটার’ সিরিজের তৃতীয় কিস্তি ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’ মুক্তির পর নতুন করে আলোচনায় এসেছেন। ছবিটি বিশ্বব্যাপী মুক্তির পর প্রায় ১ দশমিক ৪৫ বিলিয়ন ডলার আয় করেছে। যদিও এটি বাণিজ্যিকভাবে সফল, তবু আগের দুটি কিস্তির আয়ের রেকর্ড ছাড়িয়ে যেতে পারেনি।
বিশেষ করে আগের কিস্তি ‘অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার’-এর তুলনায় নতুন ছবিটির আয় প্রায় ৮৭০ মিলিয়ন ডলার কম। ফলে ফ্র্যাঞ্চাইজির ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
এই পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে, আদৌ কি নির্মিত হবে ‘অ্যাভাটার ফোর’? এ বিষয়ে সম্প্রতি মুখ খুলেছেন জেমস ক্যামেরন।
সোমবার ৯ মার্চ অনুষ্ঠিত স্যাটার্ন অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, চতুর্থ কিস্তি নির্মাণের সম্ভাবনা রয়েছে। তবে তিনি ইঙ্গিত দেন, সবকিছুই নির্ভর করবে দর্শকদের আগ্রহ ও বক্স অফিসে ছবিটির পারফরম্যান্সের ওপর।
জেমস ক্যামেরনের এই মন্তব্যে ‘অ্যাভাটার’ ভক্তদের মধ্যে আবারও আশার সঞ্চার হয়েছে। তবে চতুর্থ কিস্তি কবে নির্মিত হবে বা আদৌ হবে কি না, তা জানতে সিনেমাপ্রেমীদের আপাতত আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au