বাংলাদেশ

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু

  • 4:37 pm - March 12, 2026
  • পঠিত হয়েছে:১৫৩ বার

মেলবোর্ন, ১২ মার্চ- ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আজ বৃহস্পতিবার বেলা ১১টার পর শুরু হয়েছে। জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে অধিবেশনের কার্যক্রম শুরু হয়।

কোরআন তিলাওয়াতের পর বেলা সোয়া ১১টার কিছু আগে বক্তব্য শুরু করেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য খন্দকার মোশাররফ হোসেনকে প্রথম অধিবেশনের সভাপতি হিসেবে ঘোষণা করেন।

প্রধানমন্ত্রীর এই প্রস্তাবে সমর্থন জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে সংসদের কার্যক্রম শুরু হয়।

অধিবেশন শুরু হওয়ার সময় সংসদ কক্ষে স্পিকারের আসন শূন্য ছিল। নতুন স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের প্রক্রিয়া এখনও সম্পন্ন হয়নি। সাধারণত নতুন সংসদের প্রথম অধিবেশনে বিদায়ী স্পিকার সভাপতিত্ব করেন, তবে এবার ভিন্ন পরিস্থিতিতে স্পিকারের পদ শূন্য রেখেই অধিবেশন শুরু হয়েছে।

এর আগে বুধবার সরকার ও বিরোধীদলীয় সংসদ সদস্যরা আলাদা বৈঠক করে প্রথম অধিবেশনে তাদের কৌশল নির্ধারণ করেন। বৈঠকে সংসদ নেতা তারেক রহমান দলের অবস্থান অনুযায়ী নোট অব ডিসেন্টসহ ‘জুলাই সনদ’ বাস্তবায়নের ইঙ্গিত দেন।

অন্যদিকে জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অবস্থান অনুযায়ী বিরোধীদলীয় সদস্যরা গণভোটে অনুমোদিত জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবি জানিয়েছেন।

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার কাঠামো, সংসদের সম্ভাব্য উচ্চকক্ষ গঠনের পদ্ধতি এবং কয়েকটি সাংবিধানিক প্রতিষ্ঠানের নিয়োগ প্রক্রিয়া নিয়ে সরকার ও বিরোধী দলের মধ্যে মতপার্থক্য তৈরি হয়েছে বলে জানা গেছে।

নতুন সংসদের এই অধিবেশনে ‘জুলাই সনদ’ বাস্তবায়নসহ অন্তর্বর্তী সরকারের সময় জারি করা অধ্যাদেশগুলোর ভবিষ্যৎ নিয়েও গুরুত্বপূর্ণ আলোচনা হওয়ার কথা রয়েছে।

এই শাখার আরও খবর

ব্রিকস সম্মেলনে তারেক রহমানের উপস্থিতি কেন ভারতের জন্য গুরুত্বপূর্ণ?

আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্রিকস সম্মেলন ২০২৬। গুরুত্বপূর্ণ এই আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে এখনো স্পষ্ট কোনো সিদ্ধান্ত জানা যায়নি।…

পাবনায় বিএনপি নেতাকে গুলি, মৃত্যু নিশ্চিত করতে কুপিয়ে হত্যা

পাবনার আটঘরিয়ায় আদম আলী (৬০) নামে এক বিএনপি নেতাকে গুলি করে এবং পরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার…

শেখ হাসিনা কি আবারও বাংলাদেশের ক্ষমতায় ফিরতে পারবেন?

২৪ এর আন্দোলনে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার দুই বছর পূর্ণ হওয়ার দিন, গত ৫ আগস্ট ভারত থেকে দেওয়া এক বক্তব্যে তিনি ঘোষণা করেন, ডিসেম্বরেই বাংলাদেশে…

রংপুরের চার খুন: তদন্তের কেন্দ্রে এখন পুলিশ কর্মকর্তা মাবুদ ও সনাতন

রংপুরে একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় তদন্তের সবচেয়ে বড় প্রশ্ন এখন আর শুধু কে গণপতি চক্রবর্তী, তাঁর স্ত্রী প্রীতিলতা, মেয়ে আগমী ও ১২ বছরের ছেলে…

‘জিস্‌ম’ করার পর কেরিয়ার শেষ হয়ে যেতে পারে, বিপাশা

২০০১ সালে ‘অজনবী’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় বিপাশা বসুর। এরপর ‘রাজ’-এর মতো একাধিক সফল সিনেমায় অভিনয় করে নিজের অবস্থান শক্ত করেন তিনি। তবে ২০০৩…

১২ বছরের নাতনিকে ধর্ষণ, দাদার যাবজ্জীবন

লালমনিরহাটের পাটগ্রামে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের দায়ে প্রতিবেশী দাদা মোক্তার উদ্দিনকে (৫০) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে দুই লাখ টাকা জরিমানা করা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au