বিশ্ব

ঐতিহাসিক স্থানগুলোতে বোমা হামলা চালাচ্ছে ইসরায়েল, অভিযোগ ইরানের

  • 4:13 pm - March 13, 2026
  • পঠিত হয়েছে:১৬৮ বার
ইসরায়েলের বোমা হামলায় ক্ষতিগ্রস্ত ইরানের চতুর্দশ শতাব্দীর স্থানগুলোর একটি। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৩ মার্চ- ইরানের বিভিন্ন ঐতিহাসিক ও সাংস্কৃতিক স্থাপনায় ইসরায়েল বোমা হামলা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনি দাবি করেছেন, এসব হামলায় ইউনেস্কো স্বীকৃত বিশ্ব ঐতিহ্যবাহী স্থাপনাও ক্ষতিগ্রস্ত হয়েছে।

বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এই অভিযোগ করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনি জানান, সাম্প্রতিক ইসরায়েলি হামলায় ইরানের বেশ কয়েকটি ঐতিহাসিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে কিছু স্থাপনা চতুর্দশ শতাব্দীর।

ইরানের সাংস্কৃতিক ঐতিহ্যের ওপর এই হামলার বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কোর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

পোস্টে আব্বাস আরাগচি লিখেছেন, যে রাষ্ট্রের ইতিহাস এক শতাব্দীও পূর্ণ হয়নি, তারা প্রাচীন সভ্যতা ও ইতিহাসসমৃদ্ধ জাতিগুলোর প্রতি ঘৃণা পোষণ করতে পারে। তবে এই পরিস্থিতিতে ইউনেস্কোর নীরবতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলেও মন্তব্য করেন তিনি।

এদিকে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা শুরু হওয়ার পর দেশটির অভ্যন্তরে প্রায় ৩২ লাখ মানুষ নিজেদের ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন।

বিবৃতিতে বলা হয়েছে, চলমান সংঘাতের কারণে বহু মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে দেশের বিভিন্ন অঞ্চলে স্থানান্তরিত হচ্ছেন এবং মানবিক পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে।

গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানকে তাদের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি থেকে বিরত রাখতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে সামরিক অভিযান শুরু করে। এর জবাবে ইরান ইসরায়েল লক্ষ্য করে একাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

এ ছাড়া মধ্যপ্রাচ্যের কয়েকটি আরব দেশেও যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের স্বার্থ সংশ্লিষ্ট স্থাপনাগুলো লক্ষ্য করে হামলা চালাচ্ছে তেহরান।

পরিস্থিতির জেরে চলমান সংঘাত এখন ধীরে ধীরে বিস্তৃত হয়ে মধ্যপ্রাচ্যের অন্তত ১৪টি দেশে প্রভাব ফেলেছে বলে বিভিন্ন বিশ্লেষণে উল্লেখ করা হয়েছে।

সূত্র : আল-জাজিরা।

এই শাখার আরও খবর

নতুন হামলার জেরে হরমুজ প্রণালিতে কমেছে জাহাজ চলাচল

মেলবোর্ন, ২২ জুলাই:  যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে হামলার পর নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল আরও…

সাত মাসের শিশু কন্যাকে আছড়ে হত্যার মামলায় বাবা গ্রেপ্তার

মেলবোর্ন, ২২ জুলাই: রাজধানীর উত্তরার সিরাজ মার্কেট এলাকায় সাত মাস বয়সী শিশুকন্যাকে আছড়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় বাবা কবির ইসলামকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন…

জাবি মেডিক্যাল সেন্টারে ২১ দিনে প্রায় ২০ হাজার ওষুধের গরমিল

মেলবোর্ন, ২২ জুলাই- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মেডিক্যাল সেন্টারে মাত্র ২১ দিনের ব্যবধানে প্রায় ১৯ হাজার ৫৬৭ পিস ওষুধের গরমিল ধরা পড়েছে। বিশ্ববিদ্যালয়ের ওষুধ ক্রয় কমিটির…

৯ জেলায় বন্যার শঙ্কা, আগামী ২৪-৪৮ ঘণ্টায় প্লাবিত হতে পারে নিম্নাঞ্চল

মেলবোর্ন, ২২ জুলাই- আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে দেশের অন্তত ৯ জেলায় বন্যার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। একই সঙ্গে…

মন্দিরে নেওয়ার কথা বলে কিশোরীকে অপহরণের পর সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারীসহ গ্রেপ্তার ৩

মেলবোর্ন, ২২ জুলাই:  ভারতের কর্নাটকের দেবনাহাল্লিতে ১৪ বছরের এক কিশোরীকে অপহরণের পর জোরপূর্বক মদ খাইয়ে এক নির্মাণাধীন ভবনে সারা রাত সংঘবদ্ধ ধর্ষণ ও নির্যাতনের ঘটনা…

দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক, মোদীর বাসভবনের সামনে বিক্ষোভ

মেলবোর্ন, ২২জুলাই- ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী, কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au