বাংলাদেশ

মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৫ বাংলাদেশি নিহত

  • 8:36 pm - March 13, 2026
  • পঠিত হয়েছে:২৬৩ বার
মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৫ বাংলাদেশি নিহত। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৩ মার্চ- মালদ্বীপের ধীগুরা দ্বীপে একটি নির্মাণাধীন প্রতিষ্ঠানের শ্রমিকদের আবাসিক কক্ষে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় পাঁচজন প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুই বাংলাদেশি শ্রমিক, যারা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশনের শ্রম কাউন্সিলর মো. সোহেল পারভেজ।

নিহতরা হলেন তাজ উদ্দিন ইসলাম, মো. সদর আলী, মো. রবিন মোল্লা, সফিকুল ইসলাম এবং মো. নূরনবী সরকার। আহতদের নাম জামাল উদ্দিন ও সাদ্দাম হোসেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, শুক্রবার ভোরে সেহরির খাবার প্রস্তুত করার সময় হঠাৎ করে একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। তখন ওই শ্রমিক আবাসনে মোট ৩৮ জন বাংলাদেশি অবস্থান করছিলেন। বিস্ফোরণের সময় সাতজন শ্রমিক রান্নার কাজে ব্যস্ত থাকায় তারা গুরুতর দগ্ধ হন। অন্যরা তখন পাশের কক্ষে ঘুমিয়ে ছিলেন বলে জানা গেছে।

বিস্ফোরণের পর স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করেন। গুরুতর দগ্ধ সাতজনকে উদ্ধার করে দ্রুত নিকটস্থ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পাঁচজন বাংলাদেশির মৃত্যু হয়। অপর দুইজনের শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় তাদের মালদ্বীপের রাজধানী মালে–এর একটি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তাদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।

শ্রম কাউন্সিলর মো. সোহেল পারভেজ বলেন, এই মর্মান্তিক ঘটনায় বাংলাদেশ হাইকমিশন গভীরভাবে শোকাহত। আহতদের মধ্যে একজন নিবিড় পরিচর্যা কেন্দ্রে এবং অন্যজন জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন। তাদের শারীরিক অবস্থা এখনও সংকটাপন্ন।

তিনি আরও জানান, ঘটনার পরপরই হাইকমিশনের একটি প্রতিনিধি দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পরিদর্শন করেছে এবং আহতদের চিকিৎসার বিষয়ে খোঁজখবর নিচ্ছে। নিহতদের মরদেহ দ্রুত দেশে পাঠিয়ে পরিবারের কাছে পৌঁছে দেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

এদিকে স্থানীয় প্রশাসন জানিয়েছে, বিস্ফোরণের প্রকৃত কারণ অনুসন্ধানে একটি বিশেষ তদন্ত দল গঠন করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাস সিলিন্ডার থেকেই বিস্ফোরণের সূত্রপাত ঘটে। এ ঘটনায় শ্রমিকদের আবাসিক কক্ষ বা লেবার কোয়ার্টারের একটি বড় অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

এই দুর্ঘটনার খবরে মালদ্বীপে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মধ্যেও শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় বাংলাদেশি কমিউনিটির সদস্যরা নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন।

এই শাখার আরও খবর

ইউক্রেনজুড়ে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ২০

ইউক্রেনের বিভিন্ন শহরে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ২০ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দিনিপ্রো শহরের একটি ব্যস্ত রেলস্টেশনে ড্রোন হামলায় প্রাণ হারিয়েছেন…

চার লাখ টাকার ঋণের বোঝা, দুই মেয়েকে হত্যার পর মায়ের আত্মহত্যা

বরগুনা জেলা পরিষদের ডাকবাংলো থেকে মা ও তাঁর দুই মেয়ের মরদেহ উদ্ধারের ঘটনায় হত্যাকাণ্ড ও আত্মহত্যার কারণ সম্পর্কে তদন্তের তথ্য প্রকাশ করেছে পুলিশ। পুলিশের প্রাথমিক…

উত্তরাখণ্ডে ৬ আরোহী নিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত

ভারতের উত্তরাখণ্ড রাজ্যের চামোলি জেলার জোশীমঠ-বদরিনাথ রুটে পাইলটসহ ছয়জন আরোহী নিয়ে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। আজ শুক্রবার রাজ্যের মুখ্যমন্ত্রী পুষ্কর ধামী এ তথ্য নিশ্চিত করেছেন।…

ছেলের মৃত্যু নিয়ে সন্দেহ তাহসিফের বাবার, ‘প্রকৃত ঘটনা আড়ালের চেষ্টা’

বিমানবাহিনীর চাকরিচ্যুত সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সৌরির বাবা এ কে এম এনায়েতুল করিম দাবি করেছেন, তাঁর ছেলে সাঁতারে দক্ষ ছিলেন। পাইলট হিসেবে প্রশিক্ষণের…

কুয়েটের ৫ হিন্দু শিক্ষক-কর্মকর্তাকে বরখাস্ত

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ৫ হিন্দু শিক্ষক-কর্মকর্তাসহ মোট সাতজনকে চাকরিচ্যুত করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ১১৫তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। চাকরিচ্যুতদের মধ্যে রয়েছেন…

রাজশাহীতে ঘরে ঢুকে যুবককে ছুরিকাঘাতে হত্যা

রাজশাহীর পবায় নিজ বাড়িতে ঢুকে আবুল কালাম আজাদ (৪৫) নামে এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) গভীর রাতে উপজেলার নওহাটা মধুসূদনপুর মধ্যপাড়া…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au