বাংলাদেশ

সড়ক দুর্ঘটনায় নিহতদের শেষ বিদায়

পাশাপাশি কবরে শায়িত একই পরিবারের ৯ জন

  • 10:44 pm - March 13, 2026
  • পঠিত হয়েছে:২৭৫ বার
পাশাপাশি কবরে শায়িত একই পরিবারের ৯ জন। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৩ মার্চ- মোংলা-খুলনা মহাসড়কে ঘটে যাওয়া ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নয়জন সদস্য একসাথে মারা যাওয়ার ঘটনা পুরো এলাকায় শোকের ছায়া ফেলেছে। বৃহস্পতিবার রাতে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় নিহতদের মরদেহ শুক্রবার জুমার নামাজের পর উপজেলা পরিষদ মাঠে জানাজা শেষে পৌর কবরস্থানে দাফন করা হয়। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল ও রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ময়নাতদন্ত ছাড়াই মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

পুলিশ ও পরিবারের সূত্রে জানা গেছে, গত বুধবার রাতে খুলনার কয়রা উপজেলার আমাদী ইউনিয়নের নাকসা গ্রামের বাসিন্দা আবদুস সালাম মোড়লের মেয়ে মার্জিয়া আক্তারের সঙ্গে মোংলা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আবদুর রাজ্জাকের ছেলে আহাদুর রহমানের বিয়ে হয়। বিয়ের পর বৃহস্পতিবার দুপুর সোয়া ১২টার দিকে বরপক্ষ মোংলার উদ্দেশে রওনা হয়। বর-কনেসহ দুই পরিবারের মোট ১৪ জন ছিলেন মাইক্রোবাসে। মোংলার কাছে রামপাল উপজেলার বেলাইব্রিজ এলাকায় বিপরীত দিক থেকে আসা নৌবাহিনীর বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাসের সকল যাত্রী নিহত হন। আহত একজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতরা হলেন বর আহাদুর রহমান, তাঁর বাবা আবদুর রাজ্জাক, বরের ভাই আবদুল্লাহ সানি, বোন উম্মে সুমাইয়া (ঐশী), উম্মে সুমাইয়ার ছেলে সামিউল ইসলাম ফাহিম, বড় ভাই আশরাফুল আলমের স্ত্রী ফারহানা সিদ্দিকা (পুতুল), তাঁদের সন্তান আলিফ, আরফা ও ইরাম, কনে মার্জিয়া আক্তার (মিতু), তাঁর ছোট বোন লামিয়া আক্তার, দাদি রাশিদা বেগম, নানি আনোয়ারা বেগম এবং মাইক্রোবাসের চালক নাঈম।

ভোরে নিহতদের মরদেহ মোংলার শেহলাবুনিয়ার আ. ছাত্তার লেনের বর-এর বাড়িতে পৌঁছালে শত শত মানুষ উপস্থিত হয়ে শোক প্রকাশ করেন। আত্মীয়স্বজন, প্রতিবেশী ও এলাকার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসে ঘটনাস্থলে দাঁড়ান। আবদুর রাজ্জাকের বাড়ির ভেতরে চার নারীর মরদেহ রাখা হয়, আর উপজেলা পরিষদ চত্বরে বাকি পাঁচজনের মরদেহ রাখা হয়। প্রতিবেশী নাসির খাঁন বলেন, ‘একসাথে একই পরিবারের এতগুলো লাশ আগে দেখিনি। এটা সহ্য করার মতো না।’

নিহতদের আত্মীয়রা জানিয়েছেন, বর আহাদুরের মোংলা শহরে মোবাইল ফোনের দোকান ছিল এবং পরিবারের সবাই বিয়ের অনুষ্ঠানে অংশ নিয়ে মাইক্রোবাসে রওনা হয়েছিল। বর-এর বড় ভাই আশরাফুল আলম (জনি) পেছনের মোটরসাইকেলে থাকায় তিনি জীবিত থাকলেও চোখের সামনে নিজের স্ত্রী, তিন সন্তান ও অন্যান্য পরিবারের সদস্যদের একসাথে হারানোর মর্মান্তিক দৃশ্য প্রত্যক্ষ করেছেন। জনি জানান, ‘আমার সব শেষ হয়ে গেছে। আমি একা হয়ে গেলাম।’

আরও পড়ুনঃ

বাগেরহাটে বাস-মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে নিহত অন্তত ১৩

এই শাখার আরও খবর

জাতিসংঘে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন, বদলাবে প্রচলিত মানচিত্রের ধারণা

বিশ্বের প্রচলিত মানচিত্রে আফ্রিকার আয়তন বাস্তবের তুলনায় ছোট করে দেখানোর দীর্ঘদিনের সমালোচনার মধ্যে ‘ইকুয়াল আর্থ’ নামে নতুন ধরনের বিশ্ব মানচিত্র ব্যবহারে উৎসাহ দেওয়ার প্রস্তাব অনুমোদন…

কেরালায় লরির সঙ্গে গাড়ির সংঘর্ষে ৮ শিক্ষার্থী নিহত

ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। নিহতরা প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুর শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শনিবার(৫ সেপ্টেম্বর) পুলিশ জানায়,…

এয়ারবাস কেলেঙ্কারিতে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টের ছেলে গ্রেপ্তার

এয়ারবাসের বিমান কেনাবেচায় ঘুষ নেওয়ার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের ছেলে ও দেশটির সংসদ সদস্য নামাল রাজাপক্ষে গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার দেশটির দুর্নীতি দমন কর্তৃপক্ষ…

কিয়েভে রুশ ড্রোন হামলায় জ্বলছে ইউক্রেনের গোয়েন্দা সদর দপ্তর

ইউক্রেনের রাজধানী কিয়েভে দেশটির নিরাপত্তা সংস্থা এসবিইউর সদর দপ্তরে রুশ ড্রোন হামলা হয়েছে। শুক্রবার দিনের আলোতে গুরুত্বপূর্ণ এই সরকারি ভবনে সরাসরি ড্রোন আঘাত হানার ঘটনায়…

‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’

গ্যাস সংকট ও নাগরিক সেবার ঘাটতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি গ্যাস…

দীর্ঘ সময় ইতালির ক্ষমতায় থাকা মেলোনিকে মোদির শুভেচ্ছা, কী ছিল বার্তায়?

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালির সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী হিসেবে নতুন রেকর্ড গড়েছেন জর্জিয়া মেলোনি। এই সাফল্যে তাকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au