বিশ্ব

ইরানে আবারও ‘সর্বোচ্চ সংখ্যক’ হামলা চালানোর ঘোষণা যুক্তরাষ্ট্রের

  • 1:05 am - March 14, 2026
  • পঠিত হয়েছে:২৬ বার
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ ,ছবিঃ বিবিসি

মেলবোর্ন, ১৪ মার্চ- ইরানে আবারও বড় পরিসরে হামলা চালানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ জানিয়েছেন, শুক্রবার ইরানে ‘সর্বোচ্চ সংখ্যক’ হামলা চালাতে প্রস্তুত রয়েছে মার্কিন বাহিনী।

শুক্রবার যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদরদপ্তর পেন্টাগনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইরান যুদ্ধের সর্বশেষ পরিস্থিতি তুলে ধরে এ কথা বলেন পিট হেগসেথ। তিনি বলেন, ইরানের নেতৃত্ব বর্তমানে আত্মগোপনে রয়েছে এবং মার্কিন সামরিক সক্ষমতা ক্রমেই আরও শক্তিশালী হচ্ছে।

পিট হেগসেথ বলেন, “ইরানে আজ আবারও সর্বোচ্চ সংখ্যক হামলা চালাবে যুক্তরাষ্ট্র। ইরানের নেতৃত্ব লুকিয়ে আছে এবং আমাদের সামরিক সক্ষমতা এখনও বাড়ছে।”

তিনি আরও বলেন, এই সংঘাতের গতি ও সময় নির্ধারণের দায়িত্ব যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাতে রয়েছে। পরিস্থিতি কোন দিকে যাবে, সেই সিদ্ধান্তও তিনিই নেবেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মার্কিন সামরিক বাহিনীর জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন। তিনি বলেন, চলমান সামরিক অভিযানের ক্ষেত্রে শুক্রবার যুক্তরাষ্ট্রের জন্য সবচেয়ে ব্যস্ত দিন হতে পারে।

জেনারেল ড্যান কেইন জানান, এখন পর্যন্ত ইরানে ছয় হাজারেরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা। এসব হামলার মাধ্যমে ইরানের সামরিক সক্ষমতা উল্লেখযোগ্যভাবে দুর্বল করে দেওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।

অন্যদিকে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ দাবি করেন, যুক্তরাষ্ট্র ইরানের সামরিক বাহিনীকে যুদ্ধে অকার্যকর করে তুলতে বড় ধরনের আঘাত হানছে। তার ভাষায়, “ইরানের উগ্রপন্থী শাসকগোষ্ঠীর সামরিক বাহিনীকে এমনভাবে ধ্বংস করা হচ্ছে, যা বিশ্ব আগে কখনও দেখেনি।”

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান বাহিনীর সমন্বিত অভিযান অত্যন্ত শক্তিশালী এবং তাদের গোয়েন্দা সক্ষমতাও দিন দিন আরও উন্নত হচ্ছে।

মার্কিন সামরিক বাহিনীর তথ্য অনুযায়ী, এই হামলাগুলোর মাধ্যমে ইরানের নৌবাহিনীর কার্যক্রমও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এ বিষয়ে তেহরানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

মধ্যপ্রাচ্যে চলমান এই সংঘাত ঘিরে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে। বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা আরও বাড়লে তা পুরো অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতিকে নতুন করে জটিল করে তুলতে পারে।

এই শাখার আরও খবর

অস্ত্রোপচার শেষে আইসিইউতে মির্জা আব্বাস

মেলবোর্ন, ১৪ মার্চ- বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। শুক্রবার বিকেলে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তার…

রাশিয়ান তেলের উপর কেন নিষেধাজ্ঞা শিথিল করেছে যুক্তরাষ্ট্র?

মেলবোর্ন, ১৪ মার্চ- ইরানকে ঘিরে মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে বিশ্ববাজারে তৈরি হওয়া অর্থনৈতিক চাপ কমাতে রাশিয়ার তেল ও পেট্রোলিয়াম কেনার ওপর আরোপিত নিষেধাজ্ঞা আংশিক শিথিল করেছে…

রাশিয়ার তেল নিয়ে মার্কিন সিদ্ধান্ত ‘ভুল’: জার্মান চ্যান্সেলর

মেলবোর্ন, ১৪ মার্চ- রাশিয়ার তেল ব্যবহারের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা শিথিল করার সিদ্ধান্তকে ‘ভুল’ বলে মন্তব্য করেছেন জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ। তিনি বলেছেন, বর্তমান পরিস্থিতিতে এমন…

আবারও ধনীদের তালিকার শীর্ষে শাহরুখ খান

মেলবোর্ন, ১৪ মার্চ- বলিউডের ‘বাদশা’ শাহরুখ খান আবারও আন্তর্জাতিক ধনীদের তালিকায় নিজের শক্ত অবস্থান ধরে রেখেছেন। সম্প্রতি প্রকাশিত ‘হুরুন গ্লোবাল রিচ লিস্ট ২০২৬’-এ নতুন করে…

উত্তর কোরিয়াকে ২-১ গোলে হারিয়ে সেমিফাইনালে অস্ট্রেলিয়ার ম্যাটিলডাস

মেলবোর্ন, ১৪ মার্চ- নারী এশিয়ান কাপ ২০২৬–এর কোয়ার্টার ফাইনালে উত্তর কোরিয়াকে ২–১ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে অস্ট্রেলিয়ার নারী ফুটবল দল ম্যাটিলডাস। পার্থে অনুষ্ঠিত উত্তেজনাপূর্ণ ম্যাচে…

নতুন সরকারকে ‘মধুচন্দ্রিমা’ শেষ করে দ্রুত দেশের আইনশৃঙ্খলা ফেরানোর আহ্বান

মেলবোর্ন, ১৩ মার্চ- জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী সময়ে দেশজুড়ে ঘটে যাওয়া সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে রাজধানীর জাতীয় প্রেস ক্লাব চত্বরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন বাংলাদেশ হিন্দু…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au