সর্বশেষ

ইন্টারনেট ছাড়াই চ্যাট করা যাবে নতুন এই অ্যাপে

  • 3:14 am - March 14, 2026
  • পঠিত হয়েছে:২০৫ বার
বিটচ্যাট অ্যাপ। ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ১৪ মার্চ- প্রযুক্তি উদ্যোক্তা জ্যাক ডরসি-যিনি একসময় টুইটার (বর্তমানে এক্স) এর সহ-প্রতিষ্ঠাতা ছিলেন-নতুন একটি বার্তা আদান-প্রদানের অ্যাপ তৈরি করেছেন। অ্যাপটির নাম বিটচ্যাট।

এই অ্যাপের বিশেষত্ব হলো এটি ইন্টারনেট বা মোবাইল ডাটা ছাড়াই কাজ করতে পারে। পুরো যোগাযোগ ব্যবস্থা নির্ভর করবে ব্লুটুথ প্রযুক্তির ওপর, যার মাধ্যমে কাছাকাছি থাকা এক বা একাধিক ডিভাইসের মধ্যে সরাসরি বার্তা আদান–প্রদান করা যাবে।

সাধারণ বার্তা আদান–প্রদানের অ্যাপগুলো যেখানে সার্ভার ও ইন্টারনেটের ওপর নির্ভরশীল, সেখানে বিটচ্যাট ব্যবহার করে ডিভাইস-টু-ডিভাইস সরাসরি যোগাযোগ সম্ভব। এতে মোবাইল ফোন নিজেই প্রেরক ও গ্রাহক হিসেবে কাজ করে, মাঝখানে কোনো ইন্টারনেট সার্ভারের প্রয়োজন হয় না।

তবে অ্যাপটি ব্যবহার করার জন্য ব্যবহারকারীদের নির্দিষ্ট দূরত্বের মধ্যে থাকতে হবে। সাধারণভাবে ব্লুটুথের কার্যকর দূরত্ব প্রায় ১০০ মিটার হলেও বিটচ্যাটে এটি প্রায় ৩০০ মিটার পর্যন্ত বাড়ানোর পরিকল্পনা রয়েছে। এর ফলে কাছাকাছি থাকা মানুষ সহজেই ইন্টারনেট ছাড়াই বার্তা পাঠাতে সক্ষম হবেন।

এই শাখার আরও খবর

শিশুকে বলাৎকারের পর হুজুর মাথায় হাত দিয়ে বলেন ‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’

মেলবোর্ন, ২২ জুলাই- কুষ্টিয়ার কুমারখালীতে ১০ বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ উঠেছে একই মাদরাসার এক শিক্ষকের বিরুদ্ধে। গতকাল মঙ্গলবার (২১ জুলাই) বিকেল ৫টার দিকে…

পারেদেসকে লাল কার্ড দেওয়ার খবর নাকচ করলো ফিফা

মেলবোর্ন, ২২ জুলাই- ২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনালে স্পেন ও আর্জেন্টিনার ম্যাচ শেষে সংঘর্ষের ঘটনায় আর্জেন্টাইন মিডফিল্ডার লিয়েন্দ্রো পারেদেসকে লাল কার্ড দেখানো হয়েছে বলে যে খবর ছড়িয়ে…

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে উচ্ছ্বাস কর্মকারের ঝুলন্ত মরদেহ উদ্ধার

মেলবোর্ন, ২২ জুলাই- চার দিন ধরে নিখোঁজ থাকার পর বরিশাল বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মরদেহ বিশ্ববিদ্যালয়সংলগ্ন ভাড়া বাসা থেকে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ জুলাই) গভীর রাতে…

কয়েক ঘণ্টা পর মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী

মেলবোর্ন, ২২ জুলাই- ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হওয়ার কয়েক ঘণ্টা পর মুক্তি পেয়েছেন লোকসভার বিরোধীদলীয় নেতা…

শিক্ষার্থীদের রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করছে কংগ্রেস, অভিযোগ ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের

মেলবোর্ন, ২২ জুলাই- ভারতের বিরোধীদল কংগ্রেসের বিরুদ্ধে শিক্ষার্থীদের রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারের অভিযোগ তুলেছেন দেশটির কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। নিট-ইউজি প্রশ্নপত্র ফাঁস ইস্যু ঘিরে চলমান…

নতুন হামলার জেরে হরমুজ প্রণালিতে কমেছে জাহাজ চলাচল

মেলবোর্ন, ২২ জুলাই:  যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে হামলার পর নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল আরও…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au