বিশ্ব

যেভাবে ইরানের ‘অর্থনীতির হার্টে’ হামলা করে যুদ্ধে জিততে চাইছেন ট্রাম্প

  • 9:53 pm - March 14, 2026
  • পঠিত হয়েছে:২৩৬ বার

মেলবোর্ন, ১৪ মার্চ- ইরানের সাথে ইসরায়েল, আমেরিকা ও তাদের মিত্রদের যুদ্ধের ১৫তম দিনে এসে দেশটির ‘অর্থনীতির হার্ট’ বা ‘মেরুদণ্ড’ হিসেবে পরিচিত খার্গ দ্বীপে অবস্থিত সামরিক স্থাপনায় হামলা চালানোর কথা স্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এখানেই থেমে থাকেননি তিনি। কঠোর হুমকি দিয়ে বলেছেন, প্রয়োজনে সেখানে থাকা তেলের অবকাঠামোতেও হামলা করবেন তিনি।

ট্রাম্প ট্রুথ সোশ্যালে লিখেছেন, ‘শালীনতার কারণে, আমি দ্বীপের তেল অবকাঠামো ধ্বংস না করার সিদ্ধান্ত নিয়েছি। তবে, যদি ইরান, বা অন্য কেউ, হরমুজ প্রণালী দিয়ে জাহাজের অবাধ ও নিরাপদ যাতায়াতের ক্ষেত্রে হস্তক্ষেপ করে, তাহলে আমি অবিলম্বে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করব।’

এমন হুমকির পর ইরানের কাছে স্পর্শকাতর এই দ্বীপটি সারা পৃথিবীর মানুষের আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। নড়েচড়ে বসেছে ইরান সরকারও।

খার্গ দ্বীপ কেন এত গুরুত্বপূর্ণ
ইরানের মূল ভূখণ্ড থেকে প্রায় ১৫ নটিক্যাল মাইল দূরে অবস্থিত ছোট একটি দ্বীপ। বুশেহর প্রদেশের ২২ বর্গকিলোমিটার আয়তনের প্রবাল খণ্ডটি সাধারণ ইরানিদের কাছে ‘নিষিদ্ধ দ্বীপ’ নামে পরিচিত। যদিও সেখানে অল্প কিছু মানুষ বসবাস করে। তবে তীব্র গোপনীয়তায় আবৃত এবং অভিজাত ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (IRGC) দ্বারা সুরক্ষিত এই স্থানে সরকারী নিরাপত্তা পাসধারী ছাড়া কেউই প্রবেশ করতে পারে না। সুবিশাল ইস্পাতের বেড়া এবং সামরিক প্রহরায় দ্বীপটিকে দুর্গ বানিয়ে রাখা হয়েছে।

মূলত ইরানের আধুনিক শক্তি সাম্রাজ্যের মূল শক্তি এই দ্বীপটি থেকেই তাদের ৯০ শতাংশ অপরিশোধিত তেল রফতানি হয়। যে কারণে খার্গ দ্বীপকে তেহরানের অর্থনীতির লাইফলাইন বলা হয়। ইসরায়েল ও মার্কিন সামরিক বিশেষজ্ঞদের বিশ্বাস, ইরানের সবচেয়ে ‍দুর্বলতম জায়গা এটাই। এখানকার তেল অবকাঠামোতে হামলা করা মানে ইরানের দ্রুত পরাজয় নিশ্চিত করা। এই বিবেচনা থেকেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খার্গ দ্বীপকে ‌‌‌লক্ষ্যবস্তু করতে চাইছেন।

বিশেষ বাহিনী পাঠাবে ট্রাম্প
এই মাসের শুরুতে মার্কিন নিউজ আউটলেট ‘অ্যাক্সিওস’ এক প্রতিবেদনে দাবি করেছিল, ট্রাম্প দ্বীপটি দখলের জন্য বিশেষ বাহিনী পাঠানোর কথা ভাবছেন। সেই খবর এরই মধ্যে সত্যতা পেতে চলেছে। ট্রাম্পের হুমকির কয়েক ঘণ্টার মধ্যেই আড়াই হাজার মার্কিন মেরিন সেনার একটি দল যাত্রা করেছে মধ্যপ্রাচে। জাপানের ওকিনাওয়ায় অবস্থিত মার্কিন ঘাঁটি থেকে ‘৩১তম মেরিন এক্সপেডিশনারি ইউনিট’ এর সঙ্গে রয়েছে বিশেষ যুদ্ধজাহাজ ‘ইউএসএস ত্রিপোলি’। যেটি উভচর বা জল-স্থলে যুদ্ধ করতে পারে।

ধারণা করা হচ্ছে, এই যুদ্ধজাহাজ থেকেই মেরিন সেনারা খার্গ দ্বীপের তেল ক্ষেত্র নিজেদের দখল নেওয়ার পরিকল্পা করছে। সাধারণ কোনো বিশেষ সংকট মোকাবিলা কিংবা কোনো অঞ্চলের নিয়ন্ত্রণ নেওয়ার প্রয়োজনে এই বিশেষ বাহিনীকে ব্যবহার করা হয়ে থাকে। এই মেরিন সেনাই ইরান ও ইসরায়েল-আমেরিকা মধ্যকার যুদ্ধে মোতায়েন হওয়া প্রথম মার্কিন স্থলসেনা।

তাহলে ইরান কী করবে
ইরান নিজেও বেশ ভালো করেই জানে তার প্রধান তেল রপ্তানি কেন্দ্র খার্গ দ্বীপে মার্কিন হামলা হলে আরও বিপদে পড়তে হবে। তাই দেরি না করে এই অঞ্চলে মার্কিন মিত্রদের জ্বালানি স্থাপনাগুলোকে লক্ষ্য করে পাল্টা হামলার হুমকি দিয়েছে তেহরান।

দেশটির সশস্ত্র বাহিনীর আল-আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স সতর্ক করে বলেছে, ইরানের তেল ও জ্বালানি অবকাঠামোর ওপর হামলা হলে আমেরিকার সঙ্গে সহযোগিতা করা তেল কোম্পানিগুলোর জ্বালানি স্থাপনাও লক্ষ্যবস্তু হবে। এক বিবৃতিতে বলা হয়, এ ধরনের কোম্পানির তেল ও জ্বালানি স্থাপনা তাৎক্ষণিকভাবে ধ্বংস করে ছাইয়ে পরিণত করা হবে।

আতঙ্কে চীন
খার্গ দ্বীপ থেকে বড় বড় তেলবাহী ট্যাঙ্কার পারস্য উপসাগর ও হরমুজ প্রণালী অতিক্রম করে বিশ্বের বিভিন্ন দেশে যায়। যাদের বেশিরভাগের গন্তব্য চীন। দেশটি ইরানি তেলের সবচেয়ে বড় ক্রেতা। এমন পরিস্থিতিতে যদি দ্বীপটিতে প্রবেশ বন্ধ করে দেওয়া হয়, তাহলে তা শুধু ইরানের অর্থনীতিকে মারাত্মকভাবে পঙ্গু করে দেবে তাই নয়, চীনের অর্থনীতিতেও দীর্ঘমেয়াদে নেতিবাচক প্রভাব ফেলবে। তাই মার্কিন প্রেসিডেন্টের হুমকি শুধু ইরানের পাশাপাশি চীনকে আতঙ্কিত করে তুলেছে। চীনের এখন চিন্তার কারণ তার বিশাল সুপারট্যাঙ্কারগুলিকে নিরাপদে অপরিশোধিত তেল নিয়ে কিভাবে দেশের বন্দরে নোঙর করবে?

বিশ্ব বাজারে প্রভাব
ইরানের পেট্রোলিয়াম মন্ত্রণালয়ের তথ্য বলছে, খার্গ দ্বীপের তেল ক্ষেত্র এই খাতের সবচেয়ে গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে কাজ করে। এর টার্মিনালের তিনটি প্রধান অফশোর ক্ষেত্র – আবুজার, ফোরুজান এবং দোরুদ। এসব ক্ষেত্র থেকে প্রথমে অপরিশোধিত তেল গ্রহণ করে। এরপর সমুদ্রের নীচে পাইপলাইনের একটি জটিল নেটওয়ার্কের মাধ্যমে সমুদ্রের উপর প্রক্রিয়াকরণের পাঠানো হয়। তারপর সেই তেল বিশ্ব বাজারে রপ্তানি করা হয়। বছরের পর বছর ধরে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার সত্ত্বেও ইরান এই দ্বীপের অবকাঠামো সম্প্রসারণ করেছে।

২০২৫ সালে এসএন্ডপি গ্লোবাল কমোডিটি ইনসাইটস রিপোর্টে বলা হয়, তেহরান ২৫ এবং ২৬ নম্বর ট্যাঙ্ক পুনর্নির্মাণের মাধ্যমে টার্মিনালের স্টোরেজ ক্ষমতায় দুই মিলিয়ন ব্যারেল যোগ করে। এর প্রতিটি ট্যাঙ্ক ১০ লক্ষ ব্যারেল ধারণ করতে সক্ষম। এখন টার্মিনালগুলোর লোডিং ক্ষমতা প্রতিদিন সাত মিলিয়ন ব্যারেলে পৌঁছেছে।

তাই এমন স্পর্শকাতর এলাকায় হামলা শুধু ইরানের জন্য নয়, পুরো বিশ্বকেই সঙ্কটের মুখোমুখি করবে বলে দাবি বিশেষজ্ঞদের।

এই শাখার আরও খবর

৫ আগস্টের দুই বছর : কোন পথে বাংলাদেশ?

মেলবোর্ন, ৫ আগস্ট ২০২৬: ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশত্যাগ করার আজ দুই বছর পূর্ণ হলো। যে আন্দোলনের সূচনা হয়েছিল কোটা…

শেখ হাসিনার সংবাদ সম্মেলন নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে: জয়

মেলবোর্ন,  ৫ আগষ্ট: আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সংবাদ সম্মেলন নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয়। সোমবার (৪ আগস্ট) বাংলাদেশ…

৫ আগস্ট ঘিরে গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার, মোতায়েন ৫ প্লাটুন বিজিবি

মেলবোর্ন, ৫ আগস্ট: ৫ আগস্টকে কেন্দ্র করে গোপালগঞ্জে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে প্রশাসন। জেলা পুলিশের পাশাপাশি পাঁচ প্লাটুন বর্ডার গার্ড…

কথিত জুলাই যোদ্ধাকে প্রকাশ্যে মারধর, স্বামীসহ পুলিশ হেফাজতে শান্তা ফারজানা

মেলবোর্ন, ৫ আগষ্ট- রাজধানীতে মশাল মিছিলকে কেন্দ্র করে নতুন ধারা বাংলাদেশ ও রাষ্ট্র সংলাপ ফোরামের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের জেরে নতুন ধারা বাংলাদেশের সিনিয়র ভাইস চেয়ারম্যান…

এক দিনে হাসপাতালে ভর্তি ৫৩০ ডেঙ্গু রোগী, আক্রান্ত ছাড়াল ১৭ হাজার

মেলবোর্ন, ৫ আগস্ট: দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৫৩০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে রোগটিতে নতুন করে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।…

ইনফান্তিনোর সমর্থন প্রত্যাহারের ভাবনায় কনকাকাফের ৪১ সদস্য দেশ

মেলবোর্ন, ৫ আগস্ট: ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে চাপ আরও বাড়ছে। ইউরোপীয় ফুটবল সংস্থার (উয়েফা) পর এবার উত্তর, মধ্য আমেরিকা ও ক্যারিবীয়…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au