বিশ্ব

ইসরায়েল ট্রাম্পের চুক্তি মানতে বাধ্য নয়: বেন গভির

  • 10:31 pm - June 15, 2026
  • পঠিত হয়েছে:২৪ বার
ছবি : সংগৃহীত

মেলবোর্ন, ১৫ জুন- মার্কিন প্রেসিডেন্টের প্রস্তাবিত যুদ্ধবিরতি চুক্তি নিয়ে ইসরায়েলের ভেতরে নতুন করে রাজনৈতিক বিতর্ক দেখা দিয়েছে। দেশটির জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গভির স্পষ্ট ভাষায় জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত কোনো চুক্তি ইসরায়েলের জন্য বাধ্যতামূলক নয় এবং দেশের নিরাপত্তা নিশ্চিত না হলে সেই চুক্তি মেনে নেওয়ার প্রশ্নই আসে না।

সোমবার (১৫ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইতামার বেন গভির বলেন, ইসরায়েল একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র। তাই যুক্তরাষ্ট্রের কোনো সিদ্ধান্ত বা চুক্তি স্বয়ংক্রিয়ভাবে ইসরায়েলের ওপর প্রযোজ্য হতে পারে না।

তিনি বলেন, “আমরা এমন কোনো চুক্তির অংশ নই, যা আমাদের নিরাপত্তা নিশ্চিত করে না। আমাদের সেনারা লেবাননে যেসব এলাকা নিয়ন্ত্রণে নিয়েছে, সেখান থেকে সরে আসার কোনো কারণ নেই। হিজবুল্লাহকে সম্পূর্ণভাবে নির্মূল করার আগে আমরা কোনো আপস করব না।”

বেন গভির আরও দাবি করেন, ইসরায়েলি বাহিনী যে অঞ্চলগুলোকে সশস্ত্র গোষ্ঠীর অবকাঠামো থেকে মুক্ত করেছে, সেগুলো থেকে পিছু হটলে উত্তরাঞ্চলীয় সীমান্ত আবারও নিরাপত্তা ঝুঁকির মুখে পড়বে। তার মতে, লেবানন সীমান্তের কাছে পুনরায় সশস্ত্র যোদ্ধাদের অবস্থান নেওয়ার সুযোগ সৃষ্টি হলে তা ইসরায়েলের জন্য বড় হুমকি হয়ে দাঁড়াবে।

তিনি সতর্ক করে বলেন, “ইসরায়েলের দিকে গুলি ছোড়া হলে আমরা নীরব থাকব না। দেশের নিরাপত্তার প্রশ্নে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।”

এদিকে একই দিনে ইসরায়েলের বিরোধী শিবির থেকেও ট্রাম্পের প্রস্তাবিত যুদ্ধবিরতি চুক্তি নিয়ে প্রতিক্রিয়া এসেছে। বিরোধী রাজনৈতিক জোট ‘দ্য ডেমোক্র্যাটস’-এর নেতা ইয়ার গোলান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কঠোর সমালোচনা করেন।

ইয়ার গোলান অভিযোগ করেন, ইসরায়েলি সেনাবাহিনীর অর্জিত সামরিক সাফল্য রাজনৈতিক সিদ্ধান্তের মাধ্যমে ক্ষুণ্ন করা হচ্ছে। তিনি বলেন, “সেনা সদস্য ও পাইলটদের ত্যাগের মাধ্যমে অর্জিত সাফল্য যখন মুছে ফেলা হচ্ছে, তখন প্রধানমন্ত্রী নীরব থেকেছেন।”

তার দাবি, নেতানিয়াহু এমন একটি সমঝোতার দিকে এগোচ্ছেন, যা দেশের দীর্ঘমেয়াদি নিরাপত্তা স্বার্থের সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ নয়।

বিশ্লেষকদের মতে, ট্রাম্পের যুদ্ধবিরতি উদ্যোগকে কেন্দ্র করে ইসরায়েলের রাজনৈতিক অঙ্গনে মতপার্থক্য আরও স্পষ্ট হয়ে উঠছে। একদিকে সরকারপন্থী কট্টরপন্থি নেতারা সামরিক অভিযান অব্যাহত রাখার পক্ষে অবস্থান নিয়েছেন, অন্যদিকে বিরোধী শিবির সরকারপ্রধানের কৌশল ও সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলছে।

ফলে যুদ্ধবিরতি ইস্যুতে আন্তর্জাতিক কূটনৈতিক তৎপরতা বাড়লেও ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনৈতিক বিভাজন পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।

এই শাখার আরও খবর

মা-মেয়েকে হত্যার কারণ জানালো ঘাতক

মেলবোর্ন, ১৫ জুন- চট্টগ্রামের আনোয়ারা উপজেলার চেনামতি বড়ুয়াপাড়া এলাকায় চাঞ্চল্যকর মা-মেয়ে হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। মাত্র এক লাখ ১৭ হাজার টাকার ঋণের দলিল (স্ট্যাম্প) হাতিয়ে…

১৬ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করল যুক্তরাজ্য

মেলবোর্ন, ১৫ জুন- শিশু-কিশোরদের অনলাইন নিরাপত্তা জোরদারে যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাজ্য সরকার। দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ঘোষণা দিয়েছেন, ১৬ বছরের কম বয়সী শিশুদের জন্য ফেসবুক, ইনস্টাগ্রাম,…

ব্রাজিলে হেলিকপ্টার দুর্ঘটনায় মার্কিন সংগীতশিল্পী অলিভার ট্রি নিহত

মেলবোর্ন, ১৫ জুন- ব্রাজিলের রিও ডি জেনেইরোতে দুটি হেলিকপ্টারের মধ্য আকাশে সংঘর্ষের ঘটনায় জনপ্রিয় মার্কিন পপ সংগীতশিল্পী ও সামাজিক যোগাযোগমাধ্যম তারকা অলিভার ট্রি নিহত হয়েছেন। ভয়াবহ…

৭ গোলের ঝড়ে বিশ্বকাপে শক্তির জানান দিল জার্মানি, শিরোপা স্বপ্নের পেছনে সাত বড় কারণ

মেলবোর্ন, ১৫ জুন- বিশ্বকাপ শুরুর আগে সম্ভাব্য চ্যাম্পিয়নদের আলোচনায় আর্জেন্টিনা, ব্রাজিল, ফ্রান্স কিংবা ইংল্যান্ডের নাম যতটা উচ্চারিত হয়েছে, জার্মানির নাম ততটা শোনা যায়নি। তবে নিজেদের…

হায়দ্রাবাদে আটক সাত বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে ভারত

মেলবোর্ন, ১৫ জুন- ভারতের তেলেঙ্গানা রাজ্যের হায়দ্রাবাদে অবৈধভাবে বসবাসের অভিযোগে সাত বাংলাদেশি নাগরিককে আটক করেছে পুলিশ। তাদের বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছে…

সিরিয়ায় নিখোঁজ আইএস-সংশ্লিষ্ট নারী-শিশুকে ফেরাতে সেভ দ্য চিলড্রেনের আহ্বান

মেলবোর্ন, ১৫ জুন- সিরিয়ায় আটক থাকা আইএস-সংশ্লিষ্ট এক অস্ট্রেলীয় নারী ও তার প্রতিবন্ধী শিশুকে দেশে ফিরিয়ে আনার জন্য অস্ট্রেলিয়া সরকারের প্রতি আহ্বান জানিয়েছে দেশটির প্রভাবশালী…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au