বাংলাদেশ

মা-মেয়েকে হত্যার কারণ জানালো ঘাতক

  • 10:54 pm - June 15, 2026
  • পঠিত হয়েছে:৩১ বার
হত্যাকাণ্ডের শিকার এনি বড়ুয়া ও প্রিয়ন্তী বড়ুয়া । ছবি : সংগৃহীত

মেলবোর্ন, ১৫ জুন- চট্টগ্রামের আনোয়ারা উপজেলার চেনামতি বড়ুয়াপাড়া এলাকায় চাঞ্চল্যকর মা-মেয়ে হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। মাত্র এক লাখ ১৭ হাজার টাকার ঋণের দলিল (স্ট্যাম্প) হাতিয়ে নিতে গিয়ে এনি বড়ুয়া ও তার মেয়ে প্রিয়ন্তী বড়ুয়াকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় প্রধান অভিযুক্ত রিমন বড়ুয়া ওরফে তেজু বড়ুয়াকে গ্রেপ্তার করা হয়েছে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি ও নিহত এনির মোবাইল ফোনও উদ্ধার করা হয়েছে।

সোমবার (১৫ জুন) দুপুরে চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান জেলা পুলিশ সুপার মাসুদ আলম।

পুলিশ জানায়, গ্রেপ্তার রিমন বড়ুয়া ওরফে তেজু বড়ুয়া আনোয়ারা উপজেলার পরৈকোড়া ইউনিয়নের চেনামতি এলাকার বাসিন্দা এবং নিহত এনি বড়ুয়ার চাচাতো দেবর। তিনি হত্যাকাণ্ডের মামলার প্রধান আসামি। স্থানীয় আওয়ামী লীগের ইউনিয়ন পর্যায়ের একজন সাবেক নেতাও ছিলেন তিনি।

গত ১৩ জুন রাত সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে নিজ বাড়িতে হামলার শিকার হন এনি বড়ুয়া (৪০) ও তার মেয়ে প্রিয়ন্তী বড়ুয়া (১৬)। হামলায় গুরুতর আহত হয় এনির পাঁচ বছর বয়সী ছেলে, যদিও সে প্রাণে বেঁচে যায়। ঘটনাস্থল থেকে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

তদন্তে জানা যায়, এনি বড়ুয়ার স্বামী সুজন বড়ুয়ার কাছ থেকে অটোরিকশা কেনার জন্য এক লাখ ১৭ হাজার টাকা ঋণ নিয়েছিলেন তেজু বড়ুয়া। এ ঋণের বিপরীতে একটি স্ট্যাম্প বা লিখিত চুক্তিপত্র করা হয়েছিল। ঋণের টাকা নিয়মিত পরিশোধ না করায় দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।

পুলিশ সুপার মাসুদ আলম বলেন, ঋণের দায় থেকে মুক্তি পেতেই পরিকল্পনা করে তেজু বড়ুয়া। তার ধারণা ছিল, ঋণের স্ট্যাম্পটি চুরি করতে পারলে পাওনাদারের কাছে আর কোনো প্রমাণ থাকবে না। সেই উদ্দেশ্যে তিনি একটি ছুরি নিয়ে রাতে এনিদের বাড়ির পেছনে ওত পেতে থাকেন।

রাত পৌনে ১১টার দিকে এনি বড়ুয়া ঘর থেকে বের হলে তেজুকে দেখে ফেলেন এবং চিৎকার শুরু করেন। তখন ধরা পড়ে যাওয়ার ভয়ে তেজু তাকে ধারালো ছুরি দিয়ে এলোপাতাড়ি আঘাত করেন। মায়ের চিৎকার শুনে ছুটে আসেন কিশোরী প্রিয়ন্তী বড়ুয়া। তাকেও নির্মমভাবে ছুরিকাঘাত করা হয়। ঘটনাস্থলেই মা-মেয়ে প্রাণ হারান।

হত্যাকাণ্ডের পর এনি বড়ুয়ার ব্যবহৃত মোবাইল ফোন নিয়ে পালিয়ে যান অভিযুক্ত। পরে পুলিশ প্রযুক্তিগত তথ্য ও স্থানীয় সূত্রের সহায়তায় পটিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করেছেন তেজু বড়ুয়া। তার দেখানো স্থানে বাড়ির পেছনের একটি খাল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি এবং পটিয়া রেললাইনের পাশের ডোবা থেকে নিহতের মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় নিহতের স্বামী সুজন বড়ুয়া আনোয়ারা থানায় হত্যা মামলা দায়ের করেছেন। মামলায় রিমন বড়ুয়া ওরফে তেজুকে প্রধান আসামি করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা আরও দুই থেকে তিনজনকে আসামি করা হয়েছে। পুলিশ বলছে, হত্যাকাণ্ডে অন্য কারও সম্পৃক্ততা ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

এই শাখার আরও খবর

ফিলিপাইনে ৬.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

মেলবোর্ন, ১৫ জুন- ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে ৬ দশমিক ২ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের তীব্রতায় বিভিন্ন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লে বাসিন্দারা দ্রুত ঘরবাড়ি ও…

ইসরায়েল ট্রাম্পের চুক্তি মানতে বাধ্য নয়: বেন গভির

মেলবোর্ন, ১৫ জুন- মার্কিন প্রেসিডেন্টের প্রস্তাবিত যুদ্ধবিরতি চুক্তি নিয়ে ইসরায়েলের ভেতরে নতুন করে রাজনৈতিক বিতর্ক দেখা দিয়েছে। দেশটির জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গভির স্পষ্ট ভাষায় জানিয়েছেন,…

১৬ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করল যুক্তরাজ্য

মেলবোর্ন, ১৫ জুন- শিশু-কিশোরদের অনলাইন নিরাপত্তা জোরদারে যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাজ্য সরকার। দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ঘোষণা দিয়েছেন, ১৬ বছরের কম বয়সী শিশুদের জন্য ফেসবুক, ইনস্টাগ্রাম,…

ব্রাজিলে হেলিকপ্টার দুর্ঘটনায় মার্কিন সংগীতশিল্পী অলিভার ট্রি নিহত

মেলবোর্ন, ১৫ জুন- ব্রাজিলের রিও ডি জেনেইরোতে দুটি হেলিকপ্টারের মধ্য আকাশে সংঘর্ষের ঘটনায় জনপ্রিয় মার্কিন পপ সংগীতশিল্পী ও সামাজিক যোগাযোগমাধ্যম তারকা অলিভার ট্রি নিহত হয়েছেন। ভয়াবহ…

৭ গোলের ঝড়ে বিশ্বকাপে শক্তির জানান দিল জার্মানি, শিরোপা স্বপ্নের পেছনে সাত বড় কারণ

মেলবোর্ন, ১৫ জুন- বিশ্বকাপ শুরুর আগে সম্ভাব্য চ্যাম্পিয়নদের আলোচনায় আর্জেন্টিনা, ব্রাজিল, ফ্রান্স কিংবা ইংল্যান্ডের নাম যতটা উচ্চারিত হয়েছে, জার্মানির নাম ততটা শোনা যায়নি। তবে নিজেদের…

হায়দ্রাবাদে আটক সাত বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে ভারত

মেলবোর্ন, ১৫ জুন- ভারতের তেলেঙ্গানা রাজ্যের হায়দ্রাবাদে অবৈধভাবে বসবাসের অভিযোগে সাত বাংলাদেশি নাগরিককে আটক করেছে পুলিশ। তাদের বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au