বাংলাদেশ

এ যেন সিনেমার দৃশ্য, চার দিনেও খোঁজ মেলেনি নববধূ জয়া দাসের!

  • 1:02 am - March 16, 2026
  • পঠিত হয়েছে:২১৭ বার
নিখোঁজ জয়া দাস

মেলবোর্ন, ১৫ মার্চ- তিনি যেদিন নিখোঁজ হন, তার মাত্র ১১ দিন আগে তার বিয়ে হয়েছিল। বলেছিলেন, ভাইয়ের সাথে দেখা করেই ফিরে আসবেন। কিন্তু রহস্যজনকভাবে যেন অদৃশ্য হয়ে গেলেন ২০ বছরের এক হিন্দু নববধূ। ঘটনার চার দিন পরও তার কোনো খোঁজ দিতে পারেনি পুলিশ। ভয় আর উৎকণ্ঠা নিয়ে একেকদিন পার করছেন দুই পরিবারের সদস্যরা। তাদের প্রশ্ন, মেয়েটি নিরাপদে ফিরে আসতে পারবে তো?

আলোচিত এই ঘটনাটি ঘটেছে ১২ মার্চ, সুনামগঞ্জ শহরের ৫ নম্বর ওয়ার্ডের জামাইপাড়া এলাকায়। নিখোঁজ নববধূর নাম জয়া দাস। মেয়েটি ফিরে পেতে সুনামগঞ্জ সদর মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে তার পরিবার।

পারিবারিক সূত্রে জানা যায়, জামালগঞ্জ উপজেলার বেহেলি ইউনিয়নের পুটিয়া গ্রামের হেমেন্দ্র তালুকদারের ছেলে চয়ন তালুকদারের (২৬) সঙ্গে ১১ দিন আগে পারিবারিকভাবে বিয়ে হয় একই উপজেলার কলোতা গ্রামের নিপেশ দাসের মেয়ে জয়া দাসের।

নিখোঁজ জয়া দাসের বিয়ের ছবি

​বিয়ের পর গত মঙ্গলবার নবদম্পতি সুনামগঞ্জ শহরের ৫ নম্বর ওয়ার্ডের জামাইপাড়া এলাকায় জয়া দাসের কাকার বাড়িতে বেড়াতে আসেন। ঘটনার দিন জয়া তার আপন ভাইয়ের সঙ্গে দেখা করার কথা বলে কাকার বাড়ি থেকে বের হন। এরপর দীর্ঘ সময় অতিবাহিত হলেও তিনি আর ফিরে আসেননি। আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান মেলায়নি।

নিখোঁজ নববধূর স্বামী চয়ন তালুকদার ও তার পরিবার অত্যন্ত উদ্বেগের মধ্যে রয়েছেন। জয়া দাসের সন্ধান পেতে তারা পুলিশ ও সাধারণ জনগণের সহযোগিতা কামনা করেছেন।

সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ সাংবাদিকদের জানান, এই ঘটনায় একটি সাধারণ ডায়েরি হয়েছে। পুলিশ বিষয়টি গুরুত্ব দিয়ে নববধূকে খুঁজে বের করতে স ব রকম চেষ্টা চালিয়ে যাচ্ছে।

এই শাখার আরও খবর

গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার পক্ষে স্লোগান, সন্ত্রাসবিরোধী আইনে আয়োজক গ্রেপ্তার

গোপালগঞ্জ পৌর পার্কে কনসার্ট আয়োজনের আগে পুলিশের অনুমতি না নেওয়া এবং অনুষ্ঠান চলাকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে স্লোগান দেওয়ার ঘটনায় এফএনএফ কনভেনশন হল অ্যান্ড…

বেদখল হচ্ছে ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা, ক্ষুব্ধ সনাতন ধর্মাবলম্বীরা

কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা দিন দিন সংকুচিত হয়ে আসছে বলে অভিযোগ উঠেছে। শ্মশানসংলগ্ন এলাকায় বসবাসকারীদের কেউ কেউ নিজেদের বসতি সম্প্রসারণের জন্য শ্মশানের…

শেখ হাসিনার দেশে ফেরার সময় সঙ্গে থাকতে পারেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দেশে ফেরার সময় তাঁর সঙ্গে একদল আন্তর্জাতিক স্বাধীন পর্যবেক্ষককে রাখার পরিকল্পনা করা হচ্ছে। আওয়ামী লীগের নেতৃত্বের…

ব্যালন ডি’অর ২০২৬: মনোনয়ন প্রকাশ শুরু, সেরা হওয়ার দৌড়ে যারা

ফুটবল বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অরের ২০২৬ সালের মনোনয়ন প্রকাশ শুরু হয়েছে। মূল পুরস্কারের পাশাপাশি সেরা গোলরক্ষক, সেরা তরুণ খেলোয়াড়, সেরা কোচ ও…

ঢাকা-কলকাতা মৈত্রী এক্সপ্রেস: শিগগিরই মিলছে চালুর নির্দিষ্ট তারিখ

ঢাকা-কলকাতা রুটে বন্ধ থাকা মৈত্রী এক্সপ্রেস ট্রেন পুনরায় চালুর বিষয়ে শিগগিরই সুখবর দেওয়া সম্ভব হবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। ট্রেনটি কবে…

তিন ছাত্রকে বলাৎকার, মাদরাসা শিক্ষকের কক্ষে মিলল উত্তেজক ওষুধ

ঝিনাইদহের কোটচাঁদপুরে তিন আবাসিক ছাত্রকে বলাৎকারের অভিযোগে একটি মাদরাসার প্রধান শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার আবুল বাশার (৩৩) উপজেলার দুধসর এলাকার দারুল উলুম মাদরাসার প্রধান…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au