বাংলাদেশ

আরিচা ঘাটে শতবর্ষের ঐতিহ্যের মহা বারুণী স্নান, পূণ্যার্থীদের ঢল

  • 10:36 pm - March 17, 2026
  • পঠিত হয়েছে:১১৯ বার
আরিচা ঘাটে শতবর্ষের ঐতিহ্যের মহা বারুণী স্নান, পূণ্যার্থীদের ঢল। ছবিঃ সংগৃহীত

 মেলবোর্ন, ১৭ মার্চ- মানিকগঞ্জের শিবালয় উপজেলার আরিচা ঘাটে মঙ্গলবার (১৭ মার্চ) হিন্দু ধর্মালম্বীদের ঐতিহ্যবাহী মহা বারুণী স্নান অনুষ্ঠিত হয়েছে। ভোরের প্রথম আলো থেকে ঘাট এলাকায় হাজারো পূণ্যার্থী সমাগম ঘটান। নারী, পুরুষ, শিশু থেকে বৃদ্ধ—সব বয়সী মানুষ যমুনা নদীর জলে স্নান করে পাপমোচনের বিশ্বাসকে ধারণ করেন।

স্থানীয়রা জানাচ্ছেন, প্রায় দুই শতাব্দী ধরে এ অঞ্চলে নিয়মিতভাবে মহা বারুণী স্নান পালিত হয়ে আসছে। প্রতি বছরের মতো এবারও মানিকগঞ্জ, রাজবাড়ী, পাবনা, ফরিদপুরসহ দেশের বিভিন্ন জেলা এবং রাজধানী ঢাকা থেকে বিপুল সংখ্যক ভক্ত অংশ নেন। পাশাপাশি পার্শ্ববর্তী দেশ ভারত, বিশেষ করে কলকাতা থেকেও অনেক ভক্ত এই স্নানে অংশ নিতে আসেন।

বারুণী স্নানকে কেন্দ্র করে আরিচা ঘাট সংলগ্ন যমুনা নদীর তীরে পাঁচ দিনব্যাপী মেলার আয়োজন করা হয়েছে। সাধারণত মেলা তিন দিন স্থায়ী হলেও অনুকূল আবহাওয়া ও পরিস্থিতির কারণে অনেক সময় তা সাত থেকে দশ দিন পর্যন্ত গড়ায়। এবার ঈদকে সামনে রেখে মেলার সময় আরও বাড়তে পারে বলে স্থানীয়রা ধারণা করছেন। মেলায় নদীর তীরবর্তী চরে বসেছে নানা ধরনের দোকানপাট। হস্তশিল্প, খেলনা, প্রসাধনী, সাজসজ্জার সামগ্রী, বাঁশ ও কাঠের পণ্য, বেতের জিনিস, মাটির পাত্র, লোহার সামগ্রীসহ গৃহস্থালির বিভিন্ন প্রয়োজনীয় পণ্য বিক্রি হচ্ছে। পাশাপাশি মিষ্টি, বিন্নি, খৈ, বাতাসা ও বিভিন্ন মুখরোচক খাবারের সমাহার রয়েছে। শিশুদের বিনোদনের জন্য নাগরদোলা, দোলনা, ট্রেন রাইডসহ নানা আয়োজন মেলায় স্থাপন করা হয়েছে।

তেওতা জমিদার বাড়ির প্রধান পুরোহিত শংকর প্রসাদ চৌধুরী জানান, মহা বারুণী স্নান প্রায় ২০০ বছরের ঐতিহ্য বহন করছে। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, যমুনার জলে স্নান করলে মানুষের পাপ মোচন হয়। গঙ্গা যেমন সকলের পাপ ধারণ করতে সক্ষম, তেমনি গঙ্গার রূপিনী বারুণী মহাদেবীর কৃপায় ভক্তরা পাপ থেকে মুক্তি লাভ করেন। স্নানের শেষে ভক্তদের মধ্যে পারস্পরিক আলিঙ্গন ও সৌহার্দ্যের মধ্য দিয়ে মিলনমেলার আবহ তৈরি হয়।

শিবালয় বন্দর ব্যবসায়ী সমাজ কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক এস এম রাজু আহম্মেদ জানিয়েছেন, বারুণী স্নানে অংশগ্রহণকারী পূণ্যার্থীদের সুবিধার্থে কাপড় পরিবর্তনের জন্য আলাদা প্যান্ডেল এবং খাবারের ব্যবস্থা করা হয়েছে। শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিষা রানী কর্মকার বলেন, পূণ্যার্থীদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে। ঘাট এলাকায় শৃঙ্খলা বজায় রাখা, স্নানার্থীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা এবং জরুরি পরিস্থিতিতে ব্যবস্থা গ্রহণে উপজেলা প্রশাসন, শিবালয় থানা পুলিশ, কোস্টগার্ড, ফায়ার সার্ভিস এবং আনসার ও গ্রাম পুলিশ দায়িত্ব পালন করছেন।

এই শাখার আরও খবর

ইরানি তেলের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল যুক্তরাষ্ট্র

মেলবোর্ন, ২৩ জুন- সুইজারল্যান্ডে চলমান উচ্চপর্যায়ের শান্তি আলোচনার মধ্যেই ইরানের জন্য বড় ধরনের অর্থনৈতিক স্বস্তির বার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির ওপর আরোপিত তেল রপ্তানি-সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ…

ইরানের জব্দ সম্পদ ব্যবহারে নতুন মার্কিন পরিকল্পনা, খাদ্য কিনতেই খরচ হবে অর্থ: জেডি ভ্যান্স

মেলবোর্ন, ২৩ জুন- সুইজারল্যান্ডের বার্গেনস্টকে অনুষ্ঠিত ইরান-যুক্তরাষ্ট্র উচ্চপর্যায়ের বৈঠকের পর মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানিয়েছেন, ইরানের জব্দ করা সম্পদ অবমুক্ত করা হলেও সেই অর্থ…

কাতারের এলএনজি স্থাপনায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৩; বাংলাদেশিসহ আহত ৬৬

মেলবোর্ন, ২৩ জুন- কাতারের অন্যতম বৃহৎ শিল্পাঞ্চল রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটিতে একটি এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) সংশ্লিষ্ট স্থাপনায় ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে অন্তত ১৩ জন…

অস্ট্রিয়া বাধা পেরিয়ে নকআউটের পথে আজ মাঠে নামছে মেসির আর্জেন্টিনা

মেলবোর্ন, ২৩ জুন- ফিফা বিশ্বকাপের গ্রুপ ‘জে’-এর গুরুত্বপূর্ণ লড়াইয়ে আজ সোমবার (২২ জুন) বাংলাদেশ সময় রাত ১১টায় অস্ট্রিয়ার মুখোমুখি হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। যুক্তরাষ্ট্রের ডালাসে…

লখনৌর কোচিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ড, প্রাণ গেল ১৪ শিক্ষার্থীর

মেলবোর্ন, ২৩ জুন- ভারতের উত্তর প্রদেশের রাজধানী লখনৌতে একটি কোচিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৪ শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আগুনের তীব্রতায় বহু শিক্ষার্থী ভবনের ভেতরে…

প্রাথমিকের নতুন সহকারী শিক্ষকদের পদায়ন হবে লটারিতে

মেলবোর্ন, ২৩ জুন- সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নবনিয়োগপ্রাপ্ত সহকারী শিক্ষকদের পদায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে নতুন নীতিমালা জারি করেছে সরকার। এখন থেকে লটারির মাধ্যমে উপজেলা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au