ভিনিসিয়ুসের জোড়া গোলে রিয়াল কোয়ার্টার ফাইনালে, চেলসি বিদায়
মেলবোর্ন, ১৮ মার্চ- সান্তিয়াগো বার্নাব্যুতে প্রথম লেগে ম্যানচেস্টার সিটি ৩-০ গোলে হারার পর রিয়াল মাদ্রিদ রিয়াল মাদ্রিদ ইতিহাদে ফিরতি লেগে ২-১ গোলে জিতেছে। ভিনিসিয়ুস জুনিয়রের…
মেলবোর্ন, ১৮ মার্চ- বিশ্বজুড়ে জনপ্রিয় ব্রাউজার গুগল ক্রোম ব্যবহারকারীদের জন্য গুরুতর নিরাপত্তা সতর্কতা জারি করেছে গুগল। সংস্থাটি জানিয়েছে, ক্রোমে একটি গুরুতর দুর্বলতা ধরা পড়েছে, যা কাজে লাগিয়ে হ্যাকাররা জিরো-ডে হামলা চালাতে পারে। গুগল দাবি করেছে, ইতোমধ্যেই এই ত্রুটি বাস্তব জীবনে ব্যবহৃত হয়েছে।
জিরো-ডে আক্রমণ এমন এক ধরনের সাইবার হামলা, যেখানে সফটওয়্যারের অজানা দুর্বলতাকে কাজে লাগানো হয় এবং সমাধান আগে থেকে প্রস্তুত থাকে না। ফলে কতজন ব্যবহারকারী এতে ক্ষতিগ্রস্ত হয়েছে, তা নির্ধারণ করা কঠিন।
গুগলের তথ্য অনুযায়ী, CVE-2026-3909 কোডনামে পরিচিত এই ত্রুটি ক্রোমের স্কিয়া গ্রাফিক্স ইঞ্জিন-এ রয়েছে। স্কিয়া ওয়েব পেজের গ্রাফিক্স এবং ভিজ্যুয়াল রেন্ডারিং-এর জন্য ব্যবহৃত হয়। ত্রুটিটি “out-of-bounds write” ধরনের, যা ব্যবহার করে ব্রাউজার ক্র্যাশ করানো বা দূর থেকে ক্ষতিকর কোড চালানো সম্ভব।
গুগল ব্যবহারকারীদের সুরক্ষার স্বার্থে ত্রুটির বিস্তারিত তথ্য আপাতত গোপন রাখছে। আপডেট ইনস্টল হওয়ার পর বিস্তারিত প্রকাশ করা হবে, যাতে হ্যাকাররা সুযোগ না পায়।
গুগল ইতিমধ্যেই সমস্যার সমাধানে আপডেট প্রকাশ করেছে। ব্যবহারকারীদের নিম্নলিখিত ভার্সনে আপডেট করতে বলা হয়েছে:
আপডেট ধাপে ধাপে ব্যবহারকারীদের কাছে পৌঁছাবে, তাই ব্যবহারকারীরা নিজে থেকে ক্রোম আপডেট চেক করবেন।
আপডেট করার ধাপ:
১. ক্রোম ব্রাউজার খুলুন।
২. সেটিংসে গিয়ে “অ্যাবাউট ক্রোম” অপশন ক্লিক করুন।
৩. যদি আপডেট থাকে, তা স্বয়ংক্রিয়ভাবে ডাউনলোড ও ইনস্টল হবে।
৪. ব্রাউজার রিস্টার্ট করুন।
বিশ্বজুড়ে ৩০০ কোটির বেশি ব্যবহারকারী থাকায় ক্রোমে যে কোনো নিরাপত্তা ত্রুটি বড় ধরনের ঝুঁকি তৈরি করতে পারে। তাই দ্রুত আপডেট ইনস্টল করাই সবচেয়ে নিরাপদ পদক্ষেপ।
সূত্র: নিউজ১৮
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au