বাংলাদেশ

সান্তাহারে ট্রেনের নয়টি বগি লাইনচ্যুত, উত্তরবঙ্গের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

  • 10:38 pm - March 18, 2026
  • পঠিত হয়েছে:১৮৯ বার
বুধবার (১৮ মার্চ) দুপুর ২টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি সান্তাহার জংশন অতিক্রম করার কিছুক্ষণ পরই বাগবাড়ী এলাকায় ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে।

মেলবোর্ন, ১৮ মার্চ- বগুড়ার সান্তাহারে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ঢাকা থেকে নীলফামারীর চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনের নয়টি বগি লাইনচ্যুত হয়েছে। বুধবার দুপুরের এই ঘটনায় উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে, ফলে ঈদযাত্রাকে কেন্দ্র করে যাত্রীদের দুর্ভোগ বেড়েছে।

ফায়ার সার্ভিস জানিয়েছে, দুর্ঘটনাস্থল থেকে অন্তত ৪৭ জন আহত যাত্রীকে উদ্ধার করা হয়েছে। তাদের নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো মৃত্যুর খবর নিশ্চিত করা যায়নি।

সান্তাহার পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল মান্নান জানান, দুপুর দুইটার দিকে সান্তাহার জংশন স্টেশন অতিক্রম করার কিছুক্ষণের মধ্যেই বাগবাড়ি এলাকায় ট্রেনটি লাইনচ্যুত হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রেললাইনে কাজ চলার কারণে সিগন্যাল বিভ্রাট হতে পারে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রেনটির ছাদে থাকা অনেক যাত্রীও আহত হয়েছেন। ঈদের আগে অতিরিক্ত যাত্রীচাপের কারণে ট্রেনটিতে ধারণক্ষমতার তুলনায় বেশি মানুষ ছিল বলে জানা গেছে।

দুর্ঘটনার পরপরই রেলওয়ে ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধারকাজ শুরু করেন। লাইনচ্যুত বগিগুলো সরিয়ে রেল যোগাযোগ স্বাভাবিক করতে জোর চেষ্টা চালানো হচ্ছে।

রেল কর্তৃপক্ষ জানিয়েছে, দ্রুত সময়ের মধ্যে লাইন সচল করার চেষ্টা চলছে। তবে পরিস্থিতি স্বাভাবিক হতে কিছুটা সময় লাগতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এই শাখার আরও খবর

ভয়াল সেই ভোররাতে ছোট বোনকে ফোন করেছিলেন গণপতির স্ত্রী, রিসিভ না করলেও ২ দিন খোঁজ নেয়নি পূজা

রংপুরের মাছুয়াপাড়া এলাকার একই পরিবারের চার সদস্য হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে গুরুত্বপূর্ণ তথ্য দিতে পারেন নিহত প্রীতিলতা চক্রবর্তীর ছোট বোন এবং শিক্ষক গণপতি চক্রবর্তীর শ্যালিকা পূজা…

ব্রিকস সম্মেলনে তারেক রহমানের উপস্থিতি কেন ভারতের জন্য গুরুত্বপূর্ণ?

আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্রিকস সম্মেলন ২০২৬। গুরুত্বপূর্ণ এই আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে এখনো স্পষ্ট কোনো সিদ্ধান্ত জানা যায়নি।…

পাবনায় বিএনপি নেতাকে গুলি, মৃত্যু নিশ্চিত করতে কুপিয়ে হত্যা

পাবনার আটঘরিয়ায় আদম আলী (৬০) নামে এক বিএনপি নেতাকে গুলি করে এবং পরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার…

শেখ হাসিনা কি আবারও বাংলাদেশের ক্ষমতায় ফিরতে পারবেন?

২৪ এর আন্দোলনে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার দুই বছর পূর্ণ হওয়ার দিন, গত ৫ আগস্ট ভারত থেকে দেওয়া এক বক্তব্যে তিনি ঘোষণা করেন, ডিসেম্বরেই বাংলাদেশে…

রংপুরের চার খুন: তদন্তের কেন্দ্রে এখন পুলিশ কর্মকর্তা মাবুদ ও সনাতন

রংপুরে একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় তদন্তের সবচেয়ে বড় প্রশ্ন এখন আর শুধু কে গণপতি চক্রবর্তী, তাঁর স্ত্রী প্রীতিলতা, মেয়ে আগমী ও ১২ বছরের ছেলে…

‘জিস্‌ম’ করার পর কেরিয়ার শেষ হয়ে যেতে পারে, বিপাশা

২০০১ সালে ‘অজনবী’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় বিপাশা বসুর। এরপর ‘রাজ’-এর মতো একাধিক সফল সিনেমায় অভিনয় করে নিজের অবস্থান শক্ত করেন তিনি। তবে ২০০৩…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au