খেলা

তুরস্ক সীমান্ত পেরিয়ে দেশে ফিরছেন ইরানের নারী ফুটবলাররা

  • 11:05 pm - March 18, 2026
  • পঠিত হয়েছে:২৬০ বার
তুরস্কের বিমানবন্দরে ইরানের নারী ফুটবল দলের সদস্যরা , ছবি : সংগৃহীত

মেলবোর্ন, ১৮ মার্চ-  তুরস্ক হয়ে নিজ দেশে ফিরছেন ইরানের নারী ফুটবল দলের সদস্যরা। তুরস্কের পূর্বাঞ্চলীয় শহর ইগদিরে অবতরণের পর সড়কপথে গুরবুলাক সীমান্ত দিয়ে তাদের ইরানে নিয়ে যাওয়া হচ্ছে বলে জানিয়েছে স্থানীয় সূত্র।

দীর্ঘ ভ্রমণ শেষে দলটি অস্ট্রেলিয়া থেকে মালয়েশিয়া ও ওমান হয়ে গত মঙ্গলবার ইস্তাম্বুলে পৌঁছায়। এরপর কাস্টমস প্রক্রিয়া সম্পন্ন করে পুলিশের নিরাপত্তায় বিমানবন্দর ত্যাগ করেন তারা।

এর আগে এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচের আগে জাতীয় সংগীত গাইতে অস্বীকৃতি জানানোকে কেন্দ্র করে আলোচনায় আসে দলটি। ওই ঘটনার পর দলের সাতজন সদস্য অস্ট্রেলিয়ায় রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেছিলেন বলে জানা যায়।

তবে পরে তাদের মধ্যে পাঁচজন সিদ্ধান্ত পরিবর্তন করে দলের অন্য সদস্যদের সঙ্গে ইরানে ফেরার সিদ্ধান্ত নেন। বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা তৈরি হয়েছে।

মানবাধিকার সংগঠনগুলোর দাবি, খেলোয়াড়দের পরিবারের ওপর চাপ ও হুমকির কারণে তারা এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়ে থাকতে পারেন। যদিও এ বিষয়ে ইরান কর্তৃপক্ষের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

পুরো ঘটনাকে কেন্দ্র করে আন্তর্জাতিক ক্রীড়াঙ্গন ও মানবাধিকার মহলে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বিশ্লেষকদের মতে, এই পরিস্থিতি ইরানের নারী ক্রীড়াবিদদের নিরাপত্তা ও স্বাধীনতা নিয়ে আরও প্রশ্ন তুলেছে।

এই শাখার আরও খবর

বিন্যান্সে সাইবার হামলায় ৬৩০ কোটি ডলারের ক্রিপ্টো চুরির দাবি

বিশ্বের বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি বিনিময় প্ল্যাটফর্ম বিন্যান্সে বড় ধরনের সাইবার হামলার ঘটনা ঘটেছে। এতে প্রায় ৬৩০ কোটি ডলারের ক্রিপ্টোসম্পদ চুরি হয়েছে বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি। প্রাথমিক…

উখিয়ায় চার দিনেও নেভেনি গ্যাসের আগুন, বাড়ছে ঝুঁকি

কক্সবাজারের উখিয়ার ইনানীতে গভীর নলকূপ স্থাপনের সময় ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন চার দিন ধরে জ্বলছে। আগুনের তীব্রতা না কমায় আশপাশের এলাকায় বিস্ফোরণ ও…

ইসরায়েলের নির্বাচন: চূড়ান্ত গণনায় কে কত আসন পেল

ইসরায়েলের ২০২৬ সালের জাতীয় নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ করেছে দেশটির কেন্দ্রীয় নির্বাচন কমিটি। শুক্রবার ভোরে প্রকাশিত ফল অনুযায়ী, কোনো রাজনৈতিক জোটই সরকার গঠনের জন্য প্রয়োজনীয়…

নায়করাজ রাজ্জাকের ৫০ বছর পরে শাকিব খান!

ঢাকাই সিনেমায় একই নামে একাধিক চলচ্চিত্র নির্মাণের ঘটনা নতুন নয়। কখনো পুরোনো কোনো চলচ্চিত্রের নাম ধরে নতুন গল্প তৈরি হয়েছে, আবার কখনো একই নামের চলচ্চিত্রে…

হাসিনার দেশত্যাগের ভিডিও শেয়ার, সাবেক বিমানবাহিনী কর্মকর্তার মৃত্যু নিয়ে রহস্য

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করার ঘটনায় আলোচনায় আসা সাবেক বিমানবাহিনী কর্মকর্তা ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সৌরির মৃত্যু ঘিরে…

শত শত প্রাণহানির পরও থামছে না গণপিটুনি, বিচার নিয়ে প্রশ্ন

বাংলাদেশে গণপিটুনিতে প্রাণহানির ঘটনা অব্যাহত রয়েছে। ২০২৪ সাল থেকে এ ধরনের সহিংসতায় শত শত মানুষের মৃত্যু হলেও আলোচিত অনেক হত্যাকাণ্ডের বিচার এখনো শেষ হয়নি। সরকার…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au