বিশ্ব

ইরানের গোয়েন্দা মন্ত্রী নিহত, নিশ্চিত করলেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান

  • 3:33 am - March 19, 2026
  • পঠিত হয়েছে:২৭৪ বার
এর আগেই ইসমাইল খাতিবকে (মাঝে বসা) হত্যার দাবি করেছিল ইসরায়েল , ছবি : সংগৃহীত

মেলবোর্ন, ১৯ মার্চ-  ইরানের গোয়েন্দা মন্ত্রী ইসমাইল খাতিব নিহত হওয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি এই তথ্য জানান এবং ঘটনায় গভীর শোক প্রকাশ করেন।

প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান তার পোস্টে বলেন, তার ঘনিষ্ঠ সহকর্মী ইসমাইল খাতিব, শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানি এবং প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদেহসহ তাদের পরিবারের কিছু সদস্য ও সহযোগীদের হত্যাকাণ্ড দেশকে শোকাহত করেছে।

এর আগে ইরানের পক্ষ থেকে আলী লারিজানি ও আজিজ নাসিরজাদেহর মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছিল। সর্বশেষ ইসমাইল খাতিবের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়ায় দেশটির শীর্ষ নিরাপত্তা নেতৃত্বে বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।

অন্যদিকে, ইসমাইল খাতিবকে হত্যার দাবি আগেই করেছিল ইসরায়েল। দেশটি জানিয়েছিল, রাতভর পরিচালিত এক অভিযানে তাকে লক্ষ্য করে হামলা চালানো হয়।

এই ঘটনাকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা আরও বেড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। বিশ্লেষকদের মতে, শীর্ষ পর্যায়ের এসব হত্যাকাণ্ড আঞ্চলিক সংঘাতকে নতুন মাত্রায় নিয়ে যেতে পারে এবং এর প্রভাব আন্তর্জাতিক রাজনীতিতেও পড়তে পারে।

এই শাখার আরও খবর

গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার পক্ষে স্লোগান, সন্ত্রাসবিরোধী আইনে আয়োজক গ্রেপ্তার

গোপালগঞ্জ পৌর পার্কে কনসার্ট আয়োজনের আগে পুলিশের অনুমতি না নেওয়া এবং অনুষ্ঠান চলাকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে স্লোগান দেওয়ার ঘটনায় এফএনএফ কনভেনশন হল অ্যান্ড…

বেদখল হচ্ছে ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা, ক্ষুব্ধ সনাতন ধর্মাবলম্বীরা

কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা দিন দিন সংকুচিত হয়ে আসছে বলে অভিযোগ উঠেছে। শ্মশানসংলগ্ন এলাকায় বসবাসকারীদের কেউ কেউ নিজেদের বসতি সম্প্রসারণের জন্য শ্মশানের…

শেখ হাসিনার দেশে ফেরার সময় সঙ্গে থাকতে পারেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দেশে ফেরার সময় তাঁর সঙ্গে একদল আন্তর্জাতিক স্বাধীন পর্যবেক্ষককে রাখার পরিকল্পনা করা হচ্ছে। আওয়ামী লীগের নেতৃত্বের…

ব্যালন ডি’অর ২০২৬: মনোনয়ন প্রকাশ শুরু, সেরা হওয়ার দৌড়ে যারা

ফুটবল বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অরের ২০২৬ সালের মনোনয়ন প্রকাশ শুরু হয়েছে। মূল পুরস্কারের পাশাপাশি সেরা গোলরক্ষক, সেরা তরুণ খেলোয়াড়, সেরা কোচ ও…

ঢাকা-কলকাতা মৈত্রী এক্সপ্রেস: শিগগিরই মিলছে চালুর নির্দিষ্ট তারিখ

ঢাকা-কলকাতা রুটে বন্ধ থাকা মৈত্রী এক্সপ্রেস ট্রেন পুনরায় চালুর বিষয়ে শিগগিরই সুখবর দেওয়া সম্ভব হবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। ট্রেনটি কবে…

তিন ছাত্রকে বলাৎকার, মাদরাসা শিক্ষকের কক্ষে মিলল উত্তেজক ওষুধ

ঝিনাইদহের কোটচাঁদপুরে তিন আবাসিক ছাত্রকে বলাৎকারের অভিযোগে একটি মাদরাসার প্রধান শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার আবুল বাশার (৩৩) উপজেলার দুধসর এলাকার দারুল উলুম মাদরাসার প্রধান…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au