ডেঙ্গুতে ৪২ হাজারের বেশি আক্রান্ত, মৃত্যু ১১৭
বাংলাদেশে চলতি বছর ডেঙ্গু পরিস্থিতির দ্রুত অবনতি হচ্ছে। বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪২ হাজার ৫৯০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে…
মেলবোর্ন, ১৯ মার্চ- ইরানের জ্বালানি অবকাঠামোতে নতুন করে হামলা চালানো হোক, এমন অবস্থানে নেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলের সাম্প্রতিক হামলার পর তার এই অবস্থানের কথা প্রকাশ্যে এসেছে।
মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, ইরানের বৃহৎ ‘সাউথ পার্স’ গ্যাসক্ষেত্রে ইসরায়েলের হামলার পর পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন ট্রাম্প।
প্রতিবেদনে বলা হয়, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে বাধা দেওয়ার সম্ভাবনার জবাবে তেহরানকে কঠোর বার্তা দিতে সাম্প্রতিক হামলাকে সমর্থন করেছিলেন তিনি। তবে সেই লক্ষ্য অর্জিত হয়েছে মনে করায় আপাতত আর কোনো নতুন হামলার পক্ষে নন মার্কিন প্রেসিডেন্ট।
তবে যুক্তরাষ্ট্রের এই অবস্থান স্থায়ী নয় বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। যদি ইরান আবার হরমুজ প্রণালীতে কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করে, তাহলে ট্রাম্প পুনরায় জ্বালানি স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করার অনুমোদন দিতে পারেন।
বিশ্লেষকদের মতে, এই অবস্থান মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে সাময়িক সংযমের ইঙ্গিত দিলেও পরিস্থিতি দ্রুত পাল্টে যাওয়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
সূত্র: দি গার্ডিয়ান
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au