বাংলাদেশ

২১ ঘণ্টা পর স্বাভাবিক ট্রেন চলাচল, স্বস্তি ফিরল উত্তরাঞ্চলে

  • 5:13 pm - March 19, 2026
  • পঠিত হয়েছে:২৬ বার
বুধবার (১৮ মার্চ) দুপুর ২টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি সান্তাহার জংশন অতিক্রম করার কিছুক্ষণ পরই বাগবাড়ী এলাকায় ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে।

মেলবোর্ন, ১৯ মার্চ- বগুড়ার সান্তাহার রেলওয়ে জংশনের বাগবাড়ী এলাকায় চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনার ২১ ঘণ্টা পর উত্তরাঞ্চলের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। দীর্ঘ সময়ের উদ্ধার অভিযান শেষে লাইনচ্যুত বগিগুলো সরিয়ে নেওয়া এবং আংশিক মেরামত কাজ সম্পন্ন হওয়ার পর বৃহস্পতিবার (১৯ মার্চ) বেলা ১১টা ২০ মিনিটে চিলাহাটি থেকে ছেড়ে আসা খুলনাগামী সীমান্ত এক্সপ্রেস ট্রেন চলাচলের মধ্য দিয়ে এই রুটে ট্রেন চলাচল পুনরায় শুরু হয়।

এর আগে বুধবার (১৮ মার্চ) দুপুর ২টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি সান্তাহার জংশন অতিক্রম করার কিছুক্ষণ পরই বাগবাড়ী এলাকায় ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে। এতে ট্রেনটির ৯টি কোচ লাইনচ্যুত হয় এবং পুরো রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। দুর্ঘটনার ফলে উত্তরাঞ্চলের সঙ্গে দেশের অন্যান্য অঞ্চলের রেল যোগাযোগ প্রায় একদিনের জন্য বিচ্ছিন্ন হয়ে পড়ে, যা ঈদযাত্রাকে সামনে রেখে যাত্রীদের মধ্যে ভোগান্তি সৃষ্টি করে।

দুর্ঘটনার পরপরই রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে উদ্ধার কার্যক্রম শুরু হয়। সন্ধ্যা পৌনে ৭টার দিকে ঈশ্বরদী থেকে একটি এবং পার্বতীপুর থেকে আরেকটি রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজে অংশ নেয়। সারারাত ধরে চলে ভারী যন্ত্রপাতি ব্যবহার করে লাইনচ্যুত বগি সরানো এবং ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামতের কাজ।

রেলওয়ে পশ্চিম অঞ্চলের প্রধান প্রকৌশলী আহমদ হোসেন মাসুম জানিয়েছেন, টানা উদ্ধার অভিযানের মাধ্যমে লাইনচ্যুত বগিগুলো সরিয়ে ফেলা হয়েছে এবং রেললাইন চলাচলের উপযোগী করা হয়েছে। আপাতত ট্রেন চলাচল শুরু হলেও দুর্ঘটনাস্থল এলাকায় ট্রেনগুলোকে ধীরগতিতে চলাচল করতে বলা হয়েছে। পাশাপাশি সেখানে স্থায়ীভাবে রেললাইন পুনর্নির্মাণ ও সংস্কারের কাজ চলমান রয়েছে।

তিনি আরও বলেন, ঈদের আগে এমন একটি দুর্ঘটনায় যাত্রীদের দুর্ভোগের জন্য রেলওয়ের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হচ্ছে। দ্রুত সময়ের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক করতে সংশ্লিষ্ট সবাই সর্বোচ্চ চেষ্টা করেছেন।

এদিকে দুর্ঘটনার পর দায়িত্বে অবহেলার অভিযোগে সান্তাহার স্টেশনের সহকারী স্টেশন মাস্টার শহিদুল ইসলাম রঞ্জুকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে ঘটনার কারণ অনুসন্ধানে চার সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। কমিটিকে দ্রুত সময়ের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

দুর্ঘটনার কারণ হিসেবে প্রাথমিকভাবে যান্ত্রিক ত্রুটি বা রেললাইনের সমস্যা নিয়ে সন্দেহ করা হলেও তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সুনির্দিষ্টভাবে কিছু বলা যাচ্ছে না। তবে সংশ্লিষ্টরা জানিয়েছেন, ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে রেললাইনের নিরাপত্তা ও তদারকি আরও জোরদার করা হবে।

উদ্ধার কাজ শেষে ট্রেন চলাচল শুরু হওয়ায় উত্তরাঞ্চলের যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরেছে। তবে ঈদযাত্রার ব্যস্ত সময়ে এমন দুর্ঘটনা রেল ব্যবস্থাপনার সক্ষমতা ও নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।

এই শাখার আরও খবর

হরমুজ প্রণালীতে জাহাজে হামলা, আরব আমিরাত ও কুয়েতে তেল শোধনাগারে আগুন

মেলবোর্ন, ১৯ মার্চ- বৃহস্পতিবার ভোরে সংযুক্ত আরব আমিরাতের উপকূলে একটি জাহাজে হামলার পর সেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) এই তথ্য নিশ্চিত…

ঘরে ঢুকে একই পরিবারের চারজনকে গুলি, দুজনের অবস্থা আশঙ্কাজনক

মেলবোর্ন, ১৯ মার্চ- খুলনার লবনচরা থানার খাদিজাবাগ কৃষ্ণনগর ঠিকরাবাদ এলাকায় ভোরবেলায় ঘরে ঢুকে একই পরিবারের চার সদস্যকে গুলি করার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল…

আসাম বিধানসভা নির্বাচন: হিমন্ত বিশ্ব শর্মাসহ ৮৮ প্রার্থীর নাম প্রকাশ বিজেপির

মেলবোর্ন, ১৯ মার্চ- আসাম বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রথম দফার প্রার্থিতালিকা ঘোষণা করেছে ভারতের ক্ষমতাসীন রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি। বৃহস্পতিবার প্রকাশিত এই তালিকায় ৮৮…

চট্টগ্রামের টেরিবাজারে আগুন, নিহত ২

মেলবোর্ন, ১৯ মার্চ- ঈদের আগ মুহূর্তে চট্টগ্রাম নগরীর ব্যস্ত বাণিজ্যিক এলাকা টেরিবাজারে একটি বহুতল ভবনে আগুন লেগে দুইজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত একজন। বৃহস্পতিবার…

ঈদযাত্রা: নাড়ির টানে ঘরে ফেরার পথজুড়ে দুর্ভোগ, প্রাণহানি

মেলবোর্ন, ১৯ মার্চ- ঈদ মানেই আনন্দ, মিলন আর পরিবারের সঙ্গে সময় কাটানোর এক অমূল্য সুযোগ। এই আনন্দকে ভাগ করে নিতে প্রতিবছরের মতো এবারও বাংলাদেশের রাজধানী…

ইরানে হামলার হুমকি দিল সৌদি আরব

মেলবোর্ন, ১৯ মার্চ- মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার ইঙ্গিত দিয়েছে সৌদি আরব। দেশটির পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বলেছেন, ইরানের ধারাবাহিক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au