রেমিট্যান্স নেবে সরকার, প্রবাসীদের মরদেহের দায় কেন নেবে না?
সৌদি আরবে দুই চ নাগরিক নজরুল ইসলাম আবদুল বাসির ও সিথি আখতারের মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা বাংলাদেশের কূটনৈতিক তৎপরতা, প্রবাসীদের আইনি সুরক্ষা এবং সৌদি কর্তৃপক্ষের কাছে…
মেলবোর্ন, ২০ মার্চ- রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা-তে না উঠে রাজধানীর গুলশান-এর নিজ বাসায় থাকার সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার সাংবাদিকদের এ তথ্য জানান প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। তিনি বলেন, গুলশান অ্যাভিনিউয়ের ১৯৬ নম্বর বাড়িতেই থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করেন প্রধানমন্ত্রী। দেশে ফেরার পর তিনি সেখানেই উঠেছেন এবং বাসাটি সে অনুযায়ী প্রস্তুত করা হয়েছে।
রুমন আরও জানান, পবিত্র ঈদুল ফিতর-এর দিন সকাল ৮টায় প্রধানমন্ত্রী জাতীয় ঈদগাহ ময়দান-এ প্রধান জামাতে অংশ নেবেন এবং সর্বস্তরের মানুষের সঙ্গে নামাজ আদায় করবেন।
নামাজ শেষে সকাল ১০টা থেকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দেশের বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au