বাংলাদেশ

শহীদ মিনারে শিক্ষার্থী রাকিব হত্যা-‘সম্পর্কের দ্বন্দ্বে’ সাজিদের নির্দেশে খুন

  • 2:21 pm - March 20, 2026
  • পঠিত হয়েছে:২৪৫ বার
ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২০ মার্চ- রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় শিক্ষার্থী রাকিবুল ইসলাম রাকিব হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, এক বিবাহিত নারীর সঙ্গে সম্পর্ককে কেন্দ্র করে বিরোধের জেরেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়।

বৃহস্পতিবার মিন্টো রোড-এ ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে রমনা বিভাগের উপকমিশনার মাসুদ আলম এ তথ্য জানান।

গ্রেপ্তারকৃতরা হলেন—‘বি কোম্পানি’র শীর্ষ সন্ত্রাসী সালাউদ্দিন ওরফে সাগর, সিহাব, রাফিন, জয় ও সাগর ফকির। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি পিস্তল উদ্ধার করেছে পুলিশ। এর মধ্যে রাফিনকে ঘটনাস্থল থেকেই গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, সিহাব ও জয়কে খুলনা থেকে, সাগরকে পটুয়াখালী থেকে এবং সালাউদ্দিনকে গোপালগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়েছে।

তদন্তে জানা গেছে, খুলনার চিহ্নিত সন্ত্রাসী সাজিদের সঙ্গে একসময় রাকিবের সুসম্পর্ক ছিল। তবে সাজিদের স্ত্রী ও টিকটকার জান্নাত মুনের সঙ্গে রাকিবের ঘনিষ্ঠতা তৈরি হলে তাদের মধ্যে বিরোধ শুরু হয়। এই বিরোধের জেরেই সাজিদের নির্দেশে ভাড়াটে খুনি দিয়ে হত্যার পরিকল্পনা করা হয়।

পুলিশের ভাষ্য অনুযায়ী, ঘটনার তিন থেকে চার দিন আগে খুলনা থেকে খুনিরা ঢাকায় এসে বিভিন্ন হোটেলে অবস্থান নেয় এবং রাকিবের গতিবিধি নজরদারি করে। সুযোগ বুঝে তারা হামলা চালায়।

গ্রেপ্তারদের মধ্যে চারজন সরাসরি হত্যাকাণ্ডে অংশ নেয়। পলাতক আলামিন গুলি চালায়, আর সিহাব, জয় ও রাফিন ধারালো অস্ত্র দিয়ে রাকিবকে আঘাত করে। সাগর ঘটনাস্থলে উপস্থিত ছিল এবং সালাউদ্দিন অস্ত্র সরবরাহ ও পুরো ঘটনার সমন্বয় করেন।

পুলিশ আরও জানিয়েছে, এ ঘটনায় আরও সাত থেকে আটজন জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, গত ১৫ মার্চ রাত সোয়া ৯টার দিকে শহীদ মিনার এলাকায় বন্ধুদের সঙ্গে অবস্থানকালে বোরহান উদ্দিন কলেজের বিএ দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রাকিব আহমেদের ওপর হামলা চালানো হয়। সন্ত্রাসীরা তাকে গুলি করে এবং এলোপাতাড়ি ছুরিকাঘাতে হত্যা করে।

এই শাখার আরও খবর

গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার পক্ষে স্লোগান, সন্ত্রাসবিরোধী আইনে আয়োজক গ্রেপ্তার

গোপালগঞ্জ পৌর পার্কে কনসার্ট আয়োজনের আগে পুলিশের অনুমতি না নেওয়া এবং অনুষ্ঠান চলাকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে স্লোগান দেওয়ার ঘটনায় এফএনএফ কনভেনশন হল অ্যান্ড…

বেদখল হচ্ছে ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা, ক্ষুব্ধ সনাতন ধর্মাবলম্বীরা

কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা দিন দিন সংকুচিত হয়ে আসছে বলে অভিযোগ উঠেছে। শ্মশানসংলগ্ন এলাকায় বসবাসকারীদের কেউ কেউ নিজেদের বসতি সম্প্রসারণের জন্য শ্মশানের…

শেখ হাসিনার দেশে ফেরার সময় সঙ্গে থাকতে পারেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দেশে ফেরার সময় তাঁর সঙ্গে একদল আন্তর্জাতিক স্বাধীন পর্যবেক্ষককে রাখার পরিকল্পনা করা হচ্ছে। আওয়ামী লীগের নেতৃত্বের…

ব্যালন ডি’অর ২০২৬: মনোনয়ন প্রকাশ শুরু, সেরা হওয়ার দৌড়ে যারা

ফুটবল বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অরের ২০২৬ সালের মনোনয়ন প্রকাশ শুরু হয়েছে। মূল পুরস্কারের পাশাপাশি সেরা গোলরক্ষক, সেরা তরুণ খেলোয়াড়, সেরা কোচ ও…

ঢাকা-কলকাতা মৈত্রী এক্সপ্রেস: শিগগিরই মিলছে চালুর নির্দিষ্ট তারিখ

ঢাকা-কলকাতা রুটে বন্ধ থাকা মৈত্রী এক্সপ্রেস ট্রেন পুনরায় চালুর বিষয়ে শিগগিরই সুখবর দেওয়া সম্ভব হবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। ট্রেনটি কবে…

তিন ছাত্রকে বলাৎকার, মাদরাসা শিক্ষকের কক্ষে মিলল উত্তেজক ওষুধ

ঝিনাইদহের কোটচাঁদপুরে তিন আবাসিক ছাত্রকে বলাৎকারের অভিযোগে একটি মাদরাসার প্রধান শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার আবুল বাশার (৩৩) উপজেলার দুধসর এলাকার দারুল উলুম মাদরাসার প্রধান…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au