কয়েক ঘণ্টা পর মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী
মেলবোর্ন, ২২ জুলাই- ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হওয়ার কয়েক ঘণ্টা পর মুক্তি পেয়েছেন লোকসভার বিরোধীদলীয় নেতা…
মেলবোর্ন, ২০ মার্চ- জনপ্রিয় জাপানি কার্টুন সিরিজ ডোরেমন-এর নির্মাতা সুতোমু শিবায়ামা মারা গেছেন। গত ৬ মার্চ ৮৪ বছর বয়সে তার মৃত্যু হয়। দীর্ঘদিন ধরে তিনি ফুসফুসের ক্যানসারে ভুগছিলেন।
তার মৃত্যুর খবরে জাপানের অ্যানিমেশন জগতে শোকের ছায়া নেমে এসেছে। তার প্রতিষ্ঠিত স্টুডিও আজিয়াদো এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে। ১৭ মার্চ প্রকাশিত ওই বিবৃতিতে জানানো হয়, ‘ডোরেমন’ ধারাবাহিকের পরিচালনায় তিনি দীর্ঘদিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
শুধু ‘ডোরেমন’ নয়, নিন্তামা রান্তারো ধারাবাহিকের প্রধান পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন শিবায়ামা। জাপানি অ্যানিমেশন শিল্পে তাকে একজন পথপ্রদর্শক হিসেবে বিবেচনা করা হয়।
তার হাত ধরেই ‘ডোরেমন’ বিশ্বজুড়ে জনপ্রিয়তা পায়। নবিতা, শিজুকা, ডোরেমনসহ চরিত্রগুলো তার পরিচালনায় দর্শকদের মনে স্থায়ী জায়গা করে নেয়। এই সিরিজের ওপর ভিত্তি করে একাধিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রও নির্মাণ করেন তিনি।
১৯৬৩ সালে একটি খ্যাতনামা অ্যানিমেশন প্রতিষ্ঠানে কর্মজীবন শুরু করেন শিবায়ামা। পরবর্তী সময়ে বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করে বহু জনপ্রিয় অ্যানিমেশন উপহার দেন এবং একপর্যায়ে নিজেই স্টুডিও গড়ে তোলেন।
‘ডোরেমন’ ছাড়াও চিবি মারুকো-চানসহ আরও বহু জনপ্রিয় ধারাবাহিক ও চলচ্চিত্রের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। অ্যানিমেশন শিল্পে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে ২০১২ সালে জাপান সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাকে আজীবন সম্মাননা দেওয়া হয়।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au